এক্সপ্লোর

Health Update: ফ্রিজে রাখলেই কি শাক জীবাণুমুক্ত থাকে ?

Refrigeration Of Leafy Vegetables: ফ্রিজে রাখলেই কি শাক জীবাণুমুক্ত থাকে ? সম্প্রতি এই নিয়ে একটি গবেষণা হয়েছে। জানা গিয়েছে তার ফলাফল।

কলকাতা: খাবার টাটকা রাখতে অনেকেই ফ্রিজে রাখেন। খাবারের পাশাপাশি ফ্রিজই ঠিকানা বিভিন্ন শাকসবজি। ফ্রিজে ঠিকভাবে রাখলে সেগুলি শুকিয়ে যায় না (Health Tips)। অন্যদিকে টাটকাও থাকে অনেকদিন। কিন্তু ব্যাকটেরিয়ামুক্ত থাকে কি ? সম্প্রতি এক গবেষণা এই ব্যাপারে নেতিবাচক উত্তর দিল। জানা গেল লেটুসপাতা বাদে আর কোনওকিছুই ফ্রিজে নিরাপদ থাকে না। বাঁধাকপি থেকে নানারকম শাক, তার কোনওটাই নিরাপদ নয় ফ্রিজে। সংক্রমণের আশঙ্কা থাকে সবজিতে। সংক্রমণ হয়ও। লেটুস পাতাতেই শুধু সেই সংক্রমণ হয় না বলে জানা গিয়েছে গবেষণায়।

শাকসবজির গায়ে ‘পোকা’

এই পোকা খুব ছোট্ট। আকারে এতটাই ছোট্ট যে চোখে দেখা যায় না। আর তাই সহজেই সংক্রমণ ছড়াতে পারে। ব্যাকটেরিয়াটি হল ই কোলাই (E. Coli)। শাকসবজিতে ই কোলাইয়ের সংক্রমণ দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। ফ্রিজের তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে কম হয়। আর কম তাপমাত্রায় বেশ কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে। তার পর সরাসরি আক্রমণ করে শাকসবজিগুলিকে (Health Update)। প্রসঙ্গত, মানুষের পেটের কোলনে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। 

কী ক্ষতি করে এই ব্যাকটেরিয়া 

গবেষকদের কথায়, এই ব্যাকটেরিয়া সাধারণভাবে মানুষের ক্ষতি করে না। তবে কিছু সময় ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। মাঝে মাঝে অনেকে ভয়ঙ্কর পেট খারাপে ভোগেন। শয্যাশায়ী হয়ে পড়েন। সেই সমস্যার পিছনে কখনও কখনও দায়ী থাকে ই কোলাই। এমনকি খাবার থেকে শরীরে বিষক্রিয়ার পিছনেও এর ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে।

কীভাবে গবেষণা ?

গবেষণার (Research News) জন্য ইলিয়নস বিশ্ববিদ্যলয়ের গবেষকরা পাঁচ ধরনের শাক নিয়ে একটি পরীক্ষা করেন। তার মধ্যে ই কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটিয়ে তিনরকম তাপমাত্রায় রাখেন। প্রথমে ৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। এর পর ২০ ডিগ্রি ও শেষে ৩৭ ডিগ্রি তাপমাত্রায় রাখা হয় সবজিগুলিকে। দেখা যায়, এক লেটুসপাতা বাদ দিয়ে বাকি সবকটিই সংক্রমিত হচ্ছে। 

ইলিয়নস বিশ্ববিদ্যালয়ের ডক্টোরাল স্টুডেন্ট মেঙ্গি ডঙ সংবাদমাধ্যম পিটিআই-কে বলেন, ঘরের সাধারণ উষ্ণতায় লেটুস পাতায় থাকা ই কোলাই ব্যাকটেরিয়া খুব দ্রুত বাড়তে থাকে। কিন্তু ফ্রিজের ঠান্ডায় সেটি তেমনভাবে  বাড়ে না। কিন্তু একই জিনিস অন্য শাক যেমন কেল, বাঁধাকপির ক্ষেত্রে হয় না। সেগুলিতে ই কোলাই সক্রিয় থেকে যায়।

আরও পড়ুন - Prostate Cancer: প্রস্টেট ক্যানসারের চেনার নয়া ধরন ‘বলে দিল’ AI, আমূল বদল আসবে চিকিৎসায় ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি

ভিডিও

Alipurduar Gold Recovery News : ভুটান থেকে ভারতে পাচার হওয়া ১২০ গ্রাম সোনা উদ্ধার, গ্রেফতার ৩ | ABP
Narendra Modi : প্রথম ত্রৈমাসিকে GDP ৭.৮% ! বিশ্ব সঙ্কটেও ভারত এগোচ্ছে, নিরাশাবাদীদের তোপ মোদির
Abhishek Banerjee : ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক
Sumit Roy | ক্যামাক স্ট্রিট কাণ্ডে চাপ বাড়াচ্ছে পুলিশ, অভিষেক-সুমিত-ডেরেকের পরে বৈশ্বানরকেও সমন
Weather News Today | দিনভর দফায় দফায় বৃষ্টি, কোন কোন জেলায় হলুদ সতর্কতা? জেনে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
Nepal Flash Flood: “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
“আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
Dhoni Relationship: বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
Sourav Meets Abhipray Biswas: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
Embed widget