এক্সপ্লোর

Ear Cleaning Tips: চাবি, কাঠি দিয়ে কান সাফ করেন ? পর্দার বিপদ, বিকল্প কী

Ear Cleaning Myths and Facts: চাবি, কাঠি দিয়ে কান সাফ করেন অনেকেই। কিন্তু আদৌ কি কান সাফ করার কোনও প্রয়োজন রয়েছে

কলকাতা: কান সাফ করতে অনেকেই চাবি, কাঠি ব্যবহার করেন। কিন্তু এতে কি কান সাফ হয় না বিপদ বাড়ে কানের? এবিপি লাইভের সঙ্গে এই বিষয়ে বিশদে আলোচনা করলেন আইএলএস হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক সৌম্যরূপ দাস (Senior ENT and head neck cochlear implant and skull base consultant surgeon)।

চিকিৎসকের কথায়, নিজে থেকে নিজের কান পরিস্কার করার একদম দরকার পড়ে না। কানের গঠন দেখলেই এর কারণ বোঝা যাবে। আমাদের কানের ভিতর কিছু সেরুমিনাস (ceruminous) গ্রন্থি থাকে। এগুলি থেকে তৈলাক্ত পদার্থ নির্গত হয়। সেটি কানের ত্বকের উপর জমতে থাকে। এটি কানকে চুলকানি ও সংক্রমণ থেকে বাঁচায়। একেই আমরা ভুল করে কানের ময়লা ভাবি। সেটি পরিস্কার করি। এর ফলে ওই অংশটি শুষ্ক হয়ে যায়। এর থেকে চুলকানি হতে থাকে। তখন আমরা আবার কানে হাত দিই । এতে আবার চুলকানি হয়। এই কারণে বারবার কান খোঁচানোর অভ্যাস দেখা যায়। ভুল অভ্যাসের জেরে একটা সময় কানে সমস্যা দেখা দিতে থাকে। 

তাহলে কি কান পরিস্কার করার দরকার নেই ?

সৌম্যরূপের কথায়, এই ক্ষেত্রে পরামর্শ নিতে হবে একজন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের। তিনি দেখে বলে দেবেন, ওটা কানের ওয়াক্স না অন্য কিছু। যদি ওয়াক্স কানের পর্দাকে পুরোপুরি ঢেকে রাখে, তাহলে সেটি বার করার দরকার। কিছু ক্ষেত্রে কেরাটোসিস, কোলেস্ট্রিওটোমার মতো রোগ হলে কান সাফ করতে হয়। সেটি চিকিৎসকরাই করে থাকেন।

কীভাবে কান সাফ করা হয় ?

  • প্রথমে একটি কানের ড্রপ দিয়ে কানের ময়লা নরম করে নেওয়া হয়।
  • এর পর দুটি পদ্ধতিতে এটি বার করা হয়। একটি হল জল দিয়ে সিরিঞ্জিং, অন্যটি সাকশনিং। 
  • সাকশনিং সব ক্ষেত্রেই করা যায়। 
  • কিন্তু সিরিঞ্জিং ড্রাই ওয়াক্স হলে করা হয়। কান থেকে যদি ডিসচার্জ হয়, তাহলে করা হয় না। 
  • তাতে একটি বিশেষ অবস্থায় মিডল ইয়ার অর্থাৎ কানের ভিতর দিকে সংক্রমণ হতে পারে।

বাড়িতে কীভাবে কান পরিস্কার (Ear Cleaning Tips) করব?

  • চিকিৎসক জানালেন, বাড়িতে বাডস দিয়ে কান পরিস্কার করা যেতে পারে। তবে বাডস এক সেন্টিমিটারের বেশি প্রবেশ করানো যাবে না। সেটুকুর মধ্যে যা ময়লা দেখা যাচ্ছে, সেটুকু সাফ করাই যথেষ্ট। এর বেশি পরিস্কার করার দরকার নেই। কারণ অনেক সময় সাফ করতে গিয়ে ওই ময়লা আরও ভিতরে ঢুকে যায়। এতে কান বন্ধ হয়ে যায়।
  • খাবার চিবোতে হবে ভাল করে। এই খাবার চিবোনোর ফলে মুখের পেশিগুলি ঠিকমতো নাড়াচাড়া করে। এর ফলে কানে ময়লা জমলে তা বাইরে বেরিয়ে আসে।

আরও পড়ুন - Recurring Cancer: ক্যানসার কেন বারবার ফিরে আসে ? আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসক

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget