এক্সপ্লোর

Sweet Potato Benefits: আলুর মতো ‘ফেমাস’ না হলেও ৬ কারণে সেরা ! শীতেও কেন মিষ্টি আলু খাবেন রোজ ?

Sweet Potato Benefits For Health: আলুর মতো খ্যাতি নেই মিষ্টি আলুর। তবে ছয়টি কারণে এটি সেরা। শীতকালে কেন খাবেন জেনে নিন।

কলকাতা: আলু তো ঘন ঘন খাওয়া হয়। কিন্তু সেই তুলনায় কম খাওয়া হয় মিষ্টি আলু। সারা বছরই পাওয়া যায় এই বিশেষ সবজি। তবে শীতকালে একটু বেশি। দেখতে আলুর মতো হলেও রঙে ও স্বাদে আলাদা। এমনকি আলুর চেয়ে ঢের বেশি উপকারী মিষ্টি আলু। শীতকালে বেশ কয়েকটি কারণে মিষ্টি আলু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। সেগুলিই এবার একে একে জেনে নেওয়া যাক। 

কী কী পুষ্টি উপাদান রয়েছে মিষ্টি আলুতে (Sweet potato nutrition) ?

  • একাধিক ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ মিষ্টি আলু। 
  • মিষ্টি আলুর ভিটামিনের তালিকায় রয়েছে ভিটামিন এ, সি ও ভিটামিন বি৬।
  • অন্যদিকে পটাশিয়াম ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থও রয়েছে মিষ্টি আলুতে। পাশাপাশি এতে রয়েছে আয়রন, সোডিয়াম ও ক্যালসিয়াম।
  • মিষ্টি আলু ফাইবারের গুণে সমৃদ্ধ।
  • মিষ্টি আলুতে মূলত কার্বোহাইড্রেট আর প্রোটিনের পরিমাণ বেশি। এতে ফ্যাটের পরিমাণ একেবারেই নগণ্য। 

মিষ্টি আলু খাবেন কেন (Sweet Potato Benefits) ?

  • হজমের জন্য উপকারী: খাবার দ্রুত হজম করতে সাহায্য করে মিষ্টি আলু। এর মধ্যে ডায়েটারি ফাইবারের পরিমাণ বেশি। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, এই ফাইবার পেটের ভাল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয়‌। এর ফলে হজমের সমস্যা কম হয়।
  • কোষ্ঠকাঠিন্য দূর করে: ফাইবারের পরিমাণ বেশি বলে এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও উপকারী। এটি পেট সাফ করার জন্য নিয়মিত খেতে পারেন। 
  • প্রদাহ কমায়: অ্যান্টিইনফ্লেমেটরি গুণ রয়েছে মিষ্টি আলুর মধ্যে। এটি প্রদাহ নাশ করতে সাহায্য করে। আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথায় ঘন ঘন প্রদাহ হতে থাকে‌। 
  • চোখ ভাল রাখে: এর মধ্যে ভিটামিন এ-এর পরিমাণ অনেকটাই। এটি একদিকে দৃষ্টিশক্তি ভাল রাখে। অন্যদিকে রাতকানা রোগের ঝুঁকি কমায়‌। এছাড়াও বয়স হলে চোখে ছানির আশঙ্কা বাড়তে থাকে। ডায়াবিটিস উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের কারণে চোখের বেশ কিছু রোগ হতে পারে। সেই রোগগুলির আশঙ্কা কমায় ভিটামিন এ। 
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন এ ও সি-তে সমৃদ্ধ এই মিষ্টি আলু। এই দুই উপাদান বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। পাশাপাশি এই ভিটামিন দুটি শরীরে রোগ প্রতিরোধকারী কোশ তৈরি করে। 
  • অক্সিডেটিভ স্ট্রেস দূর করে: শরীরে ফ্রি র‌্যাডিকাল তৈরি হলে প্রচুর পরিমাণে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়‌। এই স্ট্রেস কমাতে সাহায্য করে মিষ্টি আলুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার ও স্ট্রোকের ঝুঁকিও কমায়‌‌।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Weight Loss: ওজন কমাতে আমিষ না নিরামিষ ? কোনটা বেশি ভাল বলুন তো

সেরা শিরোনাম

Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
Woman Infected with Parasites: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget