এক্সপ্লোর

Almond Benefits: রোজ আমন্ড খেলে লাগামে থাকবে ডায়াবেটিস? কী ইঙ্গিত সমীক্ষায়

Almond for Diabetes: Frontiers in Nutrition- নামের একটি জার্নালে ওই গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। আমন্ড খেলে কী কী উপকার মেলে, তা নিয়েই গবেষণা হয়েছে।

নয়াদিল্লি: পুষ্টির জন্য, হৃদযন্ত্র ভাল রাখতে আমন্ডের উপর ভরসা করে থাকেন অনেকে। কিন্তু সম্প্রতি একটি সমীক্ষায় আরও একটি সুখবর মিলেছে। তাতে দাবি করা হয়েছে। নিয়মিত আমন্ড খেলে ওজন লাগামে থাকে এবং রক্তে শর্করার মাত্রাও ঠিক রাখা যায়।

কোন সমীক্ষা:
Frontiers in Nutrition- নামের একটি জার্নালে ওই গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ১২ সপ্তাহ ধরে প্রতিদিন আমন্ড খাওয়ার অভ্যাস করলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, অগ্ন্যাশয় (pancreas)-এর কার্যকারিতা ভাল হয়। রক্তে শর্করার মাত্রাও ঠিক থাকে। যে দলটির উপর সমীক্ষা চালানো হয়েছিল, দেখা গিয়েছে তাঁদের দৈহিক ওজনও কমেছে। কোমরের মাপ এবং BMI হ্রাস পেয়েছে। গবেষকরা জানিয়েছেন কোলেস্টেরলের মাত্রাও হ্রাস পেয়েছে সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে। 

গবেষক দলের অন্যতম সদস্য বিশ্বনাথন মোহন বলেছেন, 'আমরা দেখেছি আমন্ড যাঁরা খেয়েছেন তাঁদের ওজন কমেছে এবং রক্তে শর্করার মাত্রাও হ্রাস পেয়েছে।' তিনি আরও বলেছেন, 'বিশ্বজুড়ে ওবেসিটি একটি সমস্যা। ক্রনিক রোগ হিসেবে উঠে আসছে এটি, যেমন টাইপ ২ ডায়াবেটিস। আমর জানি এটা একটি জটিল সমস্যা। তবে আমরা মনে করছি যে আমরা তুলনামূলক সহজ কোনও সমাধান পেয়েছি।' এই গবেষণাপত্রের মূল লেখক মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের গবেষক গায়ত্রী রাজাগোপাল। তিনি জানিয়েছেন, প্রি ডায়াবেটিক ব্যক্তিদের জন্য আমন্ড অত্যন্ত জরুরি খাবার। আমন্ড যাঁরা খেয়েছেন তাঁদের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাও লাগামে থাকবে।         

কাদের উপর সমীক্ষা:
৪০০ জনকে নেওয়া হয়েছিল সমীক্ষার জন্য। তাঁদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের জন্য। তাঁদের BMI-এর মাত্রা ছিল প্রতি বর্গ মিটারে ২৩ কেজি। WHO-এর BMI গাইডলাইন ব্যবহার করেছেন গবেষকরা। যাঁদের উপর সমীক্ষা হয়েছিল তাঁদের মধ্যে যাঁদের, ডায়াবেটিস, ওবেসিটি, বেশি কোলেস্টেরল, হাইপারটেনশন ছিল তাঁদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ৪০০ জনের মধ্যে ১২৬ জনকে ১৪ দিন টানা গ্লুকোজ মনিটরিংয়ে রাখা হয়েছিল।                  

ওই অংশগ্রহণকারীদের মধ্যে যাঁরা আমন্ড খেয়েছিলেন তাঁদের ক্ষেত্রে কোলেস্টেরল কমে যাওয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।

এই গবেষণায় একাধিক গবেষক কাজ করেছেন। তাঁদের মধ্যে Purdue University, হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও ছিলেন।  

আরও পড়ুন: ঋতুকালীন ব্যথায় সবেতন ছুটি, আইন পাশ করে ইউরোপে নজির স্পেনের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget