এক্সপ্লোর

Monsoon Skin Care: বর্ষাকালে অয়েলি স্কিনের যত্ন নেবেন কীভাবে? রইল কিছু ঘরোয়া টিপস

Oily Skin Care Tips: বর্ষাকালে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়ার জন্য মেনে চলুন সহজ কয়েকটি ঘরোয়া টিপস।

কলকাতা: ত্বকের যত্নে (Skin Care Tips) সবথেকে বেশি প্রয়োজন সঠিক নিয়মকানুন জেনে নেওয়া। অনেকে ভাবে হয়তো শুধু শীতকালেই ত্বকের যত্ন (Monsoon Skin Care) নেওয়া প্রয়োজন। কিন্তু সুন্দর মোলায়েম ত্বক (Oily Skin Care) পেতে হলে সারাবছর, সব ঋতুতেই সঠিকভাবে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। বর্ষাকালে বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত অর্থাৎ অয়েলি স্কিন তাঁরা অজান্তেই কিছু ভুল করে ফেলেন। এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। তাই জেনে নিন অয়েলি স্কিন থাকলে কীভাবে বর্ষাকালে ত্বকের খেয়াল রাখবেন। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই ত্বকের যত্ন নিতে পারবেন আপনি। শুধু সহজ কয়েকটি টিপস জেনে নেওয়া প্রয়োজন।

অতিরিক্ত স্ক্রাবের ব্যবহার করবেন না- বর্ষাকালে ত্বকে অতিরিক্ত স্ক্রাব ব্যবহার করবেন না। সাধারণত ত্বকের 'ডেড সেল' নষ্ট করে উজ্জ্বলতা বাড়াতে স্ক্রাব সাহায্য করে। কিন্তু অতিরিক্তি স্ক্রাব করলে, ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যেতে পারে। দেখা দিতে পারে ব্রণর সমস্যাও।

মাড ফেসপ্যাক বা মূলতানি মাটি- ঘরোয়া ফেসপ্যাক সবসময়ই ত্বকের যত্নের জন্য আদর্শ। আর এক্ষেত্রে মূলতানি মাটির জুড়ি মেলা ভার। মূলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করলে অয়েলি স্কিন থাকলে উপকার পাবেন। বর্ষাকালে এমনিতেই যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাঁদের ‘টি জোন’  বা নাকের চারপাশে ময়লা জমতে দেখা যায়। এই অংশ পরিষ্কার করে ত্বক ঝকঝকে রাখতে সাহায্য করে মূলতানি মাটি।

সারাবছর সঙ্গে থাকুক সানস্ক্রিন- শুধুমাত্র গরমকাল নয়, সারা বছরই সানস্ক্রিন ব্যবহার করুন। বর্ষাকালে ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। অবশ্যই যাচাই করে নেবেন এসপিএফ। যাঁদের অয়েলি স্কিন তাঁরা জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করুন। এর ফলে ঘাম হলেও মুখের ত্বকে চিটচিটে ভাব দেখা যাবে না।

ভালভাবে মুখ পরিষ্কার করুন- বাড়ির বাইরে বেরোলে এমনকি বাড়িতে থাকলেও দিনে অন্তত দু’বার ফেসওয়াশ দিয়ে ভালভাবে মুখ পরিষ্কার করতে হবে। অয়েলি স্কিনটোন থাকলে জেল বেসড ফেসওয়াশ ব্যবহার করুন। ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়ার পর হাল্কা কোনও ময়শ্চারাইজার মুখে লাগিয়ে নিন।

আরও পড়ুন- ত্বকের যত্নে মোক্ষম দাওয়াই ভিটামিন ই, জেনে নিন সাত-সতেরো

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget