এক্সপ্লোর

Beach Vacation: সমুদ্রে বেড়াতে গেলে সঙ্গে অতি অবশ্যই কী কী নেবেন? দেখে নিন তালিকা

Sea Side: সমুদ্রের ধারে বেড়াতে গেলে জুতোর ব্যাপারে সতর্ক থাকুন। ওয়াটার প্রুফ জুতো নেওয়া প্রয়োজন।

Beach Vacation: বেড়ানোর জন্য পাহাড়ের তুলনায় সমুদ্র (Sea Side) অনেকেই পছন্দ করেন। তাঁদের কাছে 'বিচ ভ্যাকেশন'- ই (Beach Vacation) আদর্শ। তবে সমুদ্রের পাড়ে বেড়াতে গেলে বেশ কিছু সতর্কতা নেওয়া প্রয়োজন। সবার আগে ভালভাবে গুছিয়ে নিতে হবে ব্যাগ। সেখানে কী কী রাখবেন অর্থাৎ 'বিচ ভ্যাকেশন'- এ যেতে গেলে কী কী নেওয়া অবশ্যই প্রয়োজন, একনজরে দেখে নিন।

  • সমুদ্রের পাড়ে বেড়াতে যাবেন আর সমুদ্রে নেমে স্নান করবেন না, তা তো হয় না। অতএব সঙ্গে অতিরিক্ত পোশাক রাখুন। যে পোশাক পরে স্নান করবেন তা দ্রুত পাল্টে ফেলা প্রয়োজন। আর এমন পোশাক পরে সমুদ্রে স্নান করতে নামবেন যা সহজে শুকিয়ে যাবে এবং যে পোশাক আপনার কাছে আরামদায়ক।
  • স্নানের পর সবার আগে প্রয়োজন একটা তোয়ালে। তাই সমুদ্রে যাওয়ার আগে ব্যাগ গোছানোর সময় তোয়ালে নিতে কিন্তু ভুলবেন না। এছাড়াও আর কী কী নেওয়া প্রয়োজন চলুন দেখে নেওয়া যাক।
  • অনেকেই পরিবারের সঙ্গে সমুদ্রের পাড়ে বেড়াতে যান। সঙ্গে থাকে বাচ্চারাও। তাই সমুদ্রের পাড়ে বসে গল্প করতে চাইলে সঙ্গে রাখুন ম্যাট্রেস জাতীয় জিনিস। সরাসরি বালির উপরে না বসাই ভাল। সেনসিটিভ স্কিন থাকলে সমস্যায় পড়তে পারেন।
  • সমুদ্রের নোনা জলে ট্যান পড়ার সম্ভাবনা প্রবল। তাই সতর্ক থাকতে হবে। সি-সাইডে বেড়াতে গেলে অতি অবশ্যই সঙ্গে নিতে হবে সানস্ক্রিন। আপনার ত্বকের ধরন অনুসারে বেছে নিতে হবে সানস্ক্রিন। এসপিএফের মাত্রা একটু বেশি থাকে এমন সানস্ক্রিন কেনাই ভাল। অয়েলি স্কিন হলে ব্যবহার করতে পারেন ওয়াটার বা জেল বেসড সানস্ক্রিন। বাচ্চাদের জন্যেও প্রয়োজন সানস্ক্রিন। 
  • সমুদ্রের ধারে জল তেষ্টা বেশি পায়, এমনটাই মত অনেকেই। তাই পিপাসা পেলে যাতে পরিশুদ্ধ জল খেতে পারেন সেই জন্য অবশ্যই সঙ্গে রাখুন জলের বোতল।
  • যে ব্যাগে করে জিনিসপত্র সমুদ্রের পাড়ে নিয়ে যাবেন সেটি ওয়াটার প্রুফ হওয়া প্রয়োজন। অর্থাৎ ব্যাগ যাতে জলে ভিজে না যায় সেই রকম উপকরণ দিয়ে তৈরি ব্যাগ নেওয়া প্রয়োজন। কারণ জলে ব্যাগ ভিজলে ভিতরের জিনিস ভিজে নষ্ট হয়ে যেতে পারে।
  • সমুদ্রের ধারে বেড়াতে গেলে জুতোর ব্যাপারে সতর্ক থাকুন। ওয়াটার প্রুফ জুতো নেওয়া প্রয়োজন। সবচেয়ে ভাল হল বাঙালির হাওয়াই চপ্পল যার কেতাবি নাম ফ্লিপ-ফ্লপস। বালিতে হাঁটার জন্য এই জুতো আদর্শ। আর জলে ভিজলেও শুকিয়ে যাবে সহজে।
  • সমুদ্রের ধারে মূলত চড়া রোদ থাকে। তাই সঙ্গে সানগ্লাস, ছাতা, টুপি- এইসব রাখা দরকার। নাহলে রোদে কষ্ট পাবেন আপনি। এবার বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেই ফেলুন, আর গুছিয়ে নিন ব্যাগ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন- মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি, সময় থাকতেই সতর্ক হওয়া প্রয়োজন

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget