এক্সপ্লোর

Antibiotic in Corona Treatment: যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহারেই ভারতে করোনা পরিস্থিতি অবনতির: আইসিএমআর

যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিত

নয়াদিল্লি: অ্যান্টি বায়োটিকের যথেচ্ছ ব্যবহার ভারতের করোনা-পরিস্থিতি আরও খারাপ করতে পারে। এমনটাই উঠে এসেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR-এর পরীক্ষায়। দেশজুড়ে ১০টি হাসপাতালে ১৭ হাজার ৫৩৪ জন করোনা রোগীর উপর পরীক্ষা চালায় ICMR। তাতে দেখা যাচ্ছে, করোনা আক্রান্ত রোগী যাঁদের অন্য জীবাণু বা ছত্রাকঘটিত সংক্রমণ হচ্ছে, তাঁদের অর্ধেকের বেশির মৃত্যু ঘটছে।

দ্বিতীয় এই সংক্রমণটি হয়েছে, করোনার চিকিৎসা চলাকালীন বা চিকিৎসা শেষ হওয়ার পর। গবেষণায় দেখা গেছে, ১৭ হাজার রোগীর মাত্র চার শতাংশেরই এই দ্বিতীয় কোনও জীবাণু বা ছত্রাকঘটিত সংক্রমণ হচ্ছে। এঁদের অনেকেই ১০দিনের বেশি হাসপাতালে ছিলেন। চিকিৎসকদের মতে, ব্যাক্টেরিয়াগুলি অ্যান্টি বায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে। তার ফলে, ব্যাক্টেরিয়াগুলি এমন ভাবে সংক্রমণ ছড়াচ্ছে, যাতে চিকিৎসা করা কঠিন হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি জানা গিয়েছে, কোভিড থেকে সেরে উঠতে অতিরিক্ত জিঙ্ক সাপ্লিমেন্ট এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণেই বাড়ছে মিউকরমাইকোসিস। সম্প্রতি এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি আইএমএ-র প্রাক্তন সভাপতি ডাঃ রাজীব জয়াদেবন জানিয়েছেন, অতিরিক্ত বাষ্প ব্যবহার করা, জিঙ্ক সাপ্লিমেন্ট এবং মিশ্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার মিউকরমাইকোসিসের প্রকোপ বাড়াচ্ছে। ডাঃ জয়াদেবনের ট্যুইটে বলা হয়েছে, Azithromycin, Doxycycline and Carbapenem এই তিন অ্যান্টিবায়োটিক মিশ্রণ মিউকরমাইকোসিসের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করে। 

এই রোগের নির্দিষ্ট ওষুধ নেই, চিকিৎসকরা তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকেই নজর দিয়েছেন। পাশাপাশি জ্বর ইত্যাদি কমাতে প্যারাসিটামলের পাশাপাশি মাল্টিভিটামিন ট্যাবলেট দেওয়া হয়। তবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রধান রাজীব জয়দেবনের দাবি, যাঁরা কোভিড সংক্রমণ এড়াতে বেশি মাত্রায় জিঙ্ক সাপ্লিমেন্ট খেয়ে গিয়েছেন, তাঁদের মিউকরমাইকোসিসের মতো ছত্রাকের সংক্রমণের ঝুঁকি বেশি। 

গতকাল রাজ্যে মিউকরমাইকোসিসে (Mucormycosis) আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ১৩ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আরও ১১ জনের তথ্য যাচাই করা হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মিউকরমাইকোসিসে মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আরও ৩ জনের এই কারণে মৃত্যু কি না তা যাচাই করে দেখা হচ্ছে। সূত্রের খবর, প্রতিটি হাসপাতালকে জানানো হয়েছে, সন্দেহভাজন রোগীদের সম্পর্কে সমস্ত তথ্য নিয়মিত পাঠাতে হবে স্বাস্থ্য দফতরে। সেই সমস্ত তথ্য যাচাই করে দেখবে স্বাস্থ্য দফতর।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget