এক্সপ্লোর

Exercise for Healing Depression: অবসাদ ঠেকাবে নিয়মিত শরীরচর্চা, বলছে নয়া গবেষণা

Health Tips: অবসাদের নানারকম উপসর্গ হতে পারে। এক এক ব্যক্তির ক্ষেত্রে এক একরকম উপসর্গ হতে পারে।

কলকাতা: সুস্থ ও সবল শরীরের জন্য় শরীরচর্চা প্রয়োজন। সেই কথা সকলেই বলে থাকেন, জানেনও। কিন্তু মানসিক ভাবে সুস্থ-সবল থাকতেও প্রয়োজন শরীরচর্চার অভ্যাস। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য়। মানসিক স্বাস্থ্যের (Mental Health) জন্য় তো বটেই। এমনকী অবসাদ ঠেকাতেও কার্যকরী নিয়মিত শরীরচর্চার অভ্যাস, বলছেন বিশেষজ্ঞরা। 

অবসাদ ঠেকাবে শরীরচর্চা?
অবসাদ (Depression) এমন একটি মানসিক অবস্থা যার একাধিক উপসর্গ হতে পারে। মন খারাপ, কাজে অনীহা, কোনও কাজেই মন বসাতে না পারা, ঘুমের স্থায়ী সমস্যা, খিদে কমে যাওয়া--এরকমই একাধিক উপসর্গ (Symptoms) হতে পারে অবসাদের। এক একজনের ক্ষেত্রে এক একরকম উপসর্গ হতে পারে। এমন পরিস্থিতিতে স্কুল-কলেজে, চাকরিজীবনে এমনকী ব্য়ক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও মারাত্মক প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে একটুও দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চলা উচিত। পাশাপাশি, বিশেষজ্ঞদেরই একাংশ বলে থাকেন, অনেকের ক্ষেত্রেই শরীরচর্চা বা কোনও শারীরিক কাজ অবসাদ কাটিয়ে উঠতে সাহায্য করে। 

কিন্তু এর কারণ কী?
কোনও ব্যক্তির মনমেজাজ (Mood) ভাল করতে সাহায্য করে শরীরচর্চা। কারণ কোনও রকম শারীরিক কসরৎ করলে শরীর থেকে এন্ড্রোফিনস (Endrophins) ক্ষরণ হয় যা স্ট্রেস-উদ্বেগ কমাতে সাহায্য করে। আত্মবিশ্বাস ফিরে পেতেও সাহায্য করে। ঘুমনোর সমস্যা কাটিয়ে উঠতে, খিদে কমে যাওয়ার ক্ষেত্রেও শরীরচর্চা সাহায্য করে। এতগুলি উপসর্গের জন্য কাজ করায় সামগ্রিক ভাবে অবসাদ কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে শরীরচর্চার অভ্যাস।     

সমীক্ষায় হদিশ:
সম্প্রতি হাভার্ড টি এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেল্থ (Harvard T.H. Chan School of Public Health)-এর করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতিদিন ১৫ মিনিটের দৌড় (Running) অথবা ঘণ্টাখানেকের হাঁটার অভ্যাস অবসাদের ঝুঁতি অন্তত ২৬ শতাংশ কমিয়ে দেয়। নিয়মিত শরীরচর্চার অভ্যাস রাখলে অবসাদের সমস্যা ফিরে আসাও রোখা যায়। 

নজর ডায়েটেও:
শরীরচর্চার পাশাপাশি একাধিক পুষ্টিকর খাবারও প্রয়োজন। প্রোটিনের ভরপুর খাবার রাখতে হবে ডায়েটে। প্রাণীজ ও উদ্ভিজ্জ- দুই রকম প্রোটিনই প্রয়োজন। স্বাস্থ্যকর ফ্যাটও প্রয়োজন। সম্ভব হলে প্রতিদিন সকালে অল্প কিছু বাদাম খেতে পারলে ভাল। যথেষ্ট পরিমাণে ফল ও সব্জি খাওয়ার পরামর্শও দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ডেঙ্গির মশাই বয়ে আনে জিকা ভাইরাস, আপনাকেও কি সতর্ক হতে হবে?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget