এক্সপ্লোর

Health Update: বাজারচলতি ফেয়ারনেস ক্রিম বিপদ ঘটাচ্ছে কিডনির, কীভাবে ?

Kidney Issues For Fairness Creams: বাজারচলতি ফেয়ারনেস ক্রিম কিডনির অতিমাত্রায় বিপদ ঘটাচ্ছে। এবার এই নিয়ে প্রকাশিত হল একটি গবেষণা।

Kidney Issues For Fairness Creams: নিজেকে সুন্দর করে তুলতেই ফেয়ারনেস ক্রিমের ব্য়বহার। আর সেই কারণে বাজারে ফেয়ারনেস ক্রিমের বিক্রিও বেশ ভাল‌। তবে এই ক্রিম থেকেই ঘটে যাচ্ছে বড় বিপদ। সম্প্রতি এমনটাই জানাল একটি গবেষণা‌। কিডনির সমস্যার পিছনে দায়ী এই বাজরচলতি ফেয়ারনেস ক্রিমগুলিই। কারণ এর মধ্যে রয়েছে অতি মাত্রায় পারদ।

ক্রিমের পারদ থেকে কিডনির কী ধরনের বিপদ ?

সম্প্রতি কিডনি ইন্টারন্যাশনাল নামে একটি মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা। তাতে দেখা গিয়েছে, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নামে একটি বিশেষ রোগ ঘটায় এই ক্রিমগুলি‌। ক্রিমের মধ্যে থাকা পারদের জেরেই এমনটাই হয় বলে জানিয়েছেন গবেষকরা‌। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি রোগে কিডনি প্রোটিন ফিল্টার করতে পারে না। ফলে প্রস্রাব মারফত প্রোটিন বেরিয়ে যায়। 

মেমব্রেনাস নেফ্রোপ্যাথি কি ভয়ঙ্কর রোগ ?

চিকিৎসকদের কথায়, এই রোগে গ্লোমেরুলাসের একটি বেস নষ্ট হয়ে যায়‌। গ্লোমেরুলাস কিডনির ভিতরের সূক্ষ রক্তজালিকা। এটিই রক্তকে পরিশোধিত করে। সেখান থেকে বর্জ্য পদার্থ বার করে মূত্রথলিতে পাঠায়। এটি নষ্ট হয়ে গেলে প্রোটিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান রক্ত থেকে বেরিয়ে যায়।

কী কী লক্ষণ দেখা যায় এই রোগে ?

কিডনি সাধারণভাবে যে বর্জ্য পদার্থগুলি  পরিশ্রুত করে, তার মধ্যে প্রোটিন থাকে না। প্রোটিন শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রস্রাবের মধ্যে দিয়ে সেটি বেরিয়ে গেলে শরীরে তার ঘাটতি হয় । বেশ কিছু লক্ষণ দেখে এই রোগটি টের পাওয়া যায়।

  • দুর্বলতা বেড়ে যায়। 
  • প্রায়ই নিজেকে ক্লান্ত লাগে। 
  • শরীরের নানা অংশে ফোলাভাব দেখা দেয়। 
  • প্রস্রাবে ফেনা বেশি হয়‌।
  • খিদে কমে যায়। 
  • বারবার প্রস্রাব পায়।
  • রাতে বেশি প্রস্রাব পায়।
  • ওজন বাড়তে থাকে।‌

চিকিৎসা কী এই রোগের?

এই রোগটি ক্রনিক কিডনি রোগের মতোই‌। কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া চিকিৎসার মাধ্যমে এটি সারিয়ে তোলার কোনও উপায় নেই। তবে ওষুধের মাধ্যম এই রোগের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়‌। পাশাপাশি কিডনিকে কিছুটা সুস্থ রাখা যায়। অর্থাৎ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো এই রোগ।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Summer Health Tips: গরমে কেন বাড়বাড়ন্ত অ্যাজ়মার ? কীভাবে ঠেকাবেন শ্বাসকষ্ট ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget