এক্সপ্লোর

Festive Fashion: উৎসবের মরশুমে কীভাবে সেজেছিলেন বলিউড তারকারা?

জমকালো পোশাকের সঙ্গে মানানসই জুয়েলারিতে সেজে উঠেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া থেকে সোনম কপূররা। এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক বলিউড তারকাদের মধ্যে কে কীভাবে উৎসবের দিনগুলোয় সেজেছিলেন

মুম্বই: উৎসবের মরশুম চলছে বেশ কিছুদিন ধরে। গত দুটো বছর করোনা পরিস্থিতি চলছে। গত বছর করোনার সংক্রমণের মাত্রা অধিক থাকার ফলে সেভাবে উৎসবে মেতে উঠতে দেখা যায়নি সাধারণ মানুষ থেকে তারকাদের। কিন্তু চলতি বছর যাবতীয় কোভিড বিধি মেনে উৎসবে মেতে উঠেছিলেন তারকারা। জমকালো পোশাকের সঙ্গে মানানসই জুয়েলারিতে সেজে উঠেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) থেকে সোনম কপূররা (Sonam Kapoor)। এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক বলিউড তারকাদের মধ্যে কে কীভাবে উৎসবের দিনগুলোয় সেজেছিলেন-

১, প্রিয়াঙ্কা চোপড়া - বলিউডের 'দেশী গার্ল' প্রিয়াঙ্কা চোপড়াকে সবসময়ই উৎসবের সময় মানানসই পোশাকে সেজে উঠতে দেখা যায়। অধিকাংশ সময়টা দেশের বাইরে থাকলেও, তিনি দেশীয় লুক বজায় রাখেন উৎসবের সময়। তাই চলতি বছর দীপাবলিতে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেল ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজে উঠতে। উজ্জ্বল রঙের ভেলভেট শারারা, তার সঙ্গে মানানসই সানগ্লাস, মানানসই জুয়েলারি এবং ম্যাচিং ব্যাগে তিনি হয়ে উঠেছিলেন অপরূপা।

২. মালাইকা অরোরা - বয়স যাই হোক না কেন, ফ্যাশনের দিক থেকে এখনও তিনি সবসময় খবরের শীর্ষে থাকেন। দীপাবলির পার্টিতে তাই তাঁর ফ্যাশন নজর এড়ালো না কারও। মনীশ মলহোত্রর ডিজাইন করা শাড়ির সঙ্গে ম্যাচিং জুয়েলারিতে নজর কাড়লেন মালাইকা অরোরা। 

৩. সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভট্ট। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার ল্যাহেঙ্গাতে সেজে উঠেছিলেন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী। নজর কাড়ল আলিয়া ভট্টের পোশাকের সঙ্গে মানানসই ঝুমকা। 

৪. জাহ্নবী কপূর - ভারতীয় পোশাক পরতে যে বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর কতটা ভালোবাসেন, তা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলেই আন্দাজ করা যায়। উৎসবের দিনেও তাই তিনি ডিজাইনার অনামিকা খন্নার আনারকলিতে সেজে উঠেছিবেন। তার সঙ্গে ছিল মানানসই মেকআপ।

৫. সোম কপূর - দক্ষ অভিনেত্রী হিসেবে ততটা প্রশংসিত না হয়ে উঠতে পারলেও, তাঁর স্টাইল স্টেটমেন্ট প্রশংসিত। ফ্যাশনিস্তা সোনম কপূরের স্টাইল স্টেটমেন্ট অনুরাগীদের মুখে মুখে ফেরে। তাই উৎসবের দিনে তিনিও যে কিছুটা আলাদা ফ্যাশন স্টেটমেন্ট দেখাবেন, তা বলাই বাহুল্য। ডিজাইনার আনারকলিতে তিনি হয়ে উঠেছিলেন মোহময়ী।

৬. পুলকিত সম্রাট - একদিকে যখন উৎসবের দিনে সমস্ত নজর কেড়ে নিচ্ছেন বলিউডের অভিনেত্রীরা, তখন নজর কাড়লেন 'ফুকরে' অভিনেতা পুলকিত সম্রাট। দীপাবলিতে তাঁকে দেখা গেল ডিজাইনার কুর্তাতে সেজে উঠতে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget