এক্সপ্লোর

Festive Healthy Eating: বাড়িতে কীভাবে স্বাস্থ্যকর জিলিপি বানাবেন?

মিষ্টিমুখ না করালে উৎসবের দিনগুলো যেন সঠিকভাবে পালন হয় না।স্বাস্থ্যের খেয়াল রেখেই মিষ্টি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাড়িতেই এমন কিছু মিষ্টি তৈরি করে নেওয়া যায়, যা স্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি

কলকাতা: করোনা পরিস্থিতিতে গত প্রায় দুটো বছর ধরে বিপর্যস্ত জনজীবন। সংক্রমণের ফলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বিশেষজ্ঞরা বারবার এই করোনা পরিস্থিতিতে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখার পরামর্শ দিয়ে এসেছেন। করোনা পরিস্থিতি একটা বিষয়ে মানুষকে অনেক বেশি সচেতন করে তুলেছে। আর সেটা অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখার বিষয়ে। অতিমারীতে মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছে। তারই মধ্যে চলছে উৎসবের মরশুম। যাবতীয় কোভিড বিধি মেনে বহু মানুষ উৎসবের দিনগুলোয় আনন্দে মেতে উঠেছেন।

মিষ্টিমুখ না করালে উৎসবের দিনগুলো যেন সঠিকভাবে পালন করা হয় না। তাই স্বাস্থ্যের খেয়াল রেখেই মিষ্টি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বাড়িতেই এমন কিছু মিষ্টি তৈরি করে নেওয়া যায়, যা স্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি হবে। তাই স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে না বিশেষ। আর মিষ্টির কথা বললেই সবার প্রথমে মনে আসে জিলিপির (Janebi) কথা। কীভাবে বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে জিলিপি তৈরি করে ফেলতে পারবেন, তার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাহলে দেখে নেওয়া যাক উৎসবের দিনগুলোয় কীভাবে বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে ফেলতে পারবেন সুস্বাদু জিলিপি।

আরও পড়ুন - খোয়া ক্ষীর কিনছেন? আসল না নকল পরীক্ষা করবেন কীভাবে?

জিলিপির ব্যাটার তৈরি করার জন্য কী কী উপকরল লাগবে দেখে নেওয়া যাক-
১. এক কাপ গ্লুটেন ফ্রি সাওয়ারডো ডিসকার্ড
২. ২ চামচ ট্যাপিওকা স্টার্ক পাউডার
৩. এক চিমটে হলুদ (রংয়ের জন্য)
৪. ভাজার জন্য ঘি
৫. একটি পরিস্কার এবং শুকনো বোতল

চিনির রস তৈরির জন্য যে যে উপকরণ লাগবে-
১. এক কাপ গুঁড়ো চিনি
২. অর্ধেক কাপ জল
৩. জাফরান
৪. অর্ধেক কাপ এলাচগুঁড়ো
৫. কয়েক ফোঁটা লেবুর রস

কীভাবে জিলিপি তৈরি করবেন?
১. প্রথমে সমস্ত উপকরণগুলি মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। যদি ব্যাটার খুব ঘন হয়ে যায়, তাহলে তাতে কয়েক ফোঁটা গরম জল মেশাতে পারেন। মিশ্রণটিকে এবার অন্তত তিরিশ মিনিটের জন্য আলাদা করে রেখে দিন।

২. এবার একটি বোতলে মিশ্রণটি ভরে রাখুন।

৩. যে সময়টা ব্যাটারটাকে আপনি আলাদা করে রাখছেন, সেই সময়ে চিনির রস তৈরি করে নিন। তার জন্য গুঁড়ো চিনি এবং জল মিশিয়ে ফুটতে দিতে হবে। এবার তাতে এলাচগুঁড়ো, জাফরান মিশিয়ে ঘনত্ব পরীক্ষা করে নিন। চিনির রস যেন খুব ঘন না হয়, আবার খুব পাতলা হলেও চলবে না।

৪. এবার একটি পাত্র গ্যাসে বসিয়ে তাতে ঘি গরম করতে দিন। 

৫. বোতলে ভরা ব্যাটার ঘিয়ের উপর জিলিপির আকারে দিতে থাকুন।

৬. জিলিপির দুটো দিকই যেন ভালো করে ভাজা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

৭. জিলিপি ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলিকে ঘি থেকে তুলে চিনির রসে এক মিনিটের জন্য ভিজিয়ে রেখে তুলে নিন।

৮. চিনির রস থেকে জিলিপি তুলে গরম গরম পরিবেশন করুন।

এভাবে বাড়িতে জিলিপি তৈরি করলে তা সুস্বাদুও হবে আবার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget