এক্সপ্লোর

Gen Z Screen Time: ফোনের পিছনে দিনে কতটা সময় দেয় জেন জেড ? চমকে দিচ্ছে সমীক্ষার তথ্য

Gen Z Screen Time Report 2023: ফোনের পিছনে দিনে মোট কতটা সময় যায় ? সমীক্ষার তথ্য রীতিমতো চমকে দিচ্ছে ।

কলকাতা: এখন অনেকেরই দিনের বড় সময় ডিজিটাল দুনিয়ায় কাটে। মোবাইল বা ল্যাপটপ ছাড়া চলেই না। কিন্তু দিনের মধ্যে ঠিক কতক্ষণ নেটদুনিয়ায় কাটে তরুণদের ? সম্প্রতি এই নিয়েই একটি রিপোর্ট পেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ডিসিডিএক্স। তাদের ‘অ্যানুয়াল জেন জেড স্ক্রিন টাইম ২০২৩’ রিপোর্ট অনুযায়ী, দিনে ৭ ঘন্টা নেটদুনিয়ায় কাটে তরুণদের। গোটা ২০২৩ সালে দৈনিক এই সময়টাই তরুণরা মোবাইলে ব্যয় করেছে (Gen Z Screen Time)। নেটদুনিয়ায় পরিভাষায় একে স্ক্রিনটাইম (Screen Time) বলা হয়। 

দিন দিন বাড়ছে স্ক্রিনটাইম !

২০২৩ সালের রিপোর্টে তরুণদের স্ক্রিনটাইম ৭ ঘন্টা ৭ মিনিট। এই সময় অনেকটাই বেড়েছে ২০২২ সালের তুলনায়। পরিসংখ্যান বলছে, মোট ৬.৫ শতাংশ বেড়েছে দৈনিক স্ক্রিনটাইম। অন্যদিকে গোটা একটা সপ্তাহে জুড়ে তরুণদের স্ক্রিনটাইম মোট ৪৯ ঘন্টা ৭ মিনিট। ডিসিডিএক্স-এর ওই রিপোর্ট বলছে, সারা বিশ্বের গড় স্ক্রিনটাইমের থেকে জেন জেড তরুণদের স্ক্রিনটাইম  ১০৪ শতাংশ বেশি। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে এই সময় ৯২ শতাংশ বেশি।

কীসের পিছনে এত সময় যায় ?

কাজের জন্যই ফোনের পিছনের দিনের বড় সময় চলে যায়, তা নয়। বরং সমীক্ষায় দেখা গিয়েছে, বেশিরভাগ তরুণ ইনস্টগ্রাম, ইউটিউব ও টিকটকে বেশি সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, মেসেজিং অ্যাপের পিছনেও অনেকটা সময় যাচ্ছে।

শুধু নোটিফিকেশন দেখতেই এতবার !

নোটিফিকেশন দেখার প্রবণতা কমছে তরুণদের মধ্যে। সেদিক থেকে এগিয়ে রয়েছে কিছু বেশি বয়সের মহিলা ও পুরুষেরা। তার পরও পরিসংখ্যান যা বলছে তা রীতিমতো চমকে দিতে পারে। কারণ ১৫-২০ বছর বয়সিরা দিনে ২৩১টা নোটিফিকেশন এলে ১৫৬টি চেক করে। তাদের দিনে ৭ ঘন্টা ৩৪ মিনিট ফোনের পিছনে কাটে। অন্যদিকে ২১-২৭ বছর বয়সিরা দিনে ২১০টি নোটিফিকেশন এলে ১৫২টি দেখে। এই বয়সীদের স্ক্রিনটাইম দিনে ৬ ঘন্টা ৪০ মিনিট।

মহিলারাই এগিয়ে !

পুরুষদের থেকে মহিলারা এগিয়ে রয়েছে ফোন ঘাঁটাঘাঁটির ব্যাপারে। দিনে ৭ ঘন্টা ৪৪ মিনিট মহিলাদের ফোনের পিছনে যায়। অন্যদিকে পুরুষদের দৈনিক স্ক্রিনটাইম ৫ ঘন্টা ৫৫ মিনিট। তবে ফোনে নোটিফিকেশন এলে মেয়েরা কমই দেখে। পরিসংখ্যান বলছে, মেয়েরা দিনে ১৪৯ বার নোটিফিকেশন চেক করে। অন্যদিকে এই কাজ ছেলেরা দিনে ১৬৩ বার করে। তবে পুরুষদের ফোনে নোটিফিকেশনের সংখ্যা গত বছর কিছুটা বেড়েছে বলে জানিয়েছে সমীক্ষা।

আরও পড়ুন - Why Allergy in Winter: শীত পড়তেই ঘন ঘন অ্যালার্জিতে কাবু ? ৪ কারণে এমনটা হতে পারে

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget