এক্সপ্লোর

Foods Boosting Collagen: দূরে থাক সাপ্লিমেন্ট, ঘরোয়া খাবারেই ভরপুর কোলাজেন

Healthy Diet: পর্যাপ্ত প্রোটিন পেতে কোনও সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না। সাধারণ খাবারই মেটাতে পারে প্রয়োজনীয় চাহিদা।


কলকাতা: শরীর ঠিক রাখতে প্রয়োজন প্রোটিন। হাড় হোক বা পেশি--সব ঠিক রাখতে শরীরে পর্যাপ্ত প্রোটিন থাকা বাধ্যতামূলক। এই কারণেই মানবশরীরে প্রয়োজন কোলাজেন (Collagen)। ইদানিং অনেক প্রোটিন সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায়। তার মধ্যে অনেকগুলিই বলা হয়ে থাকে কোলাজেন সমৃদ্ধ (Collagen Rich). কিন্তু পর্যাপ্ত প্রোটিন পেতে এই ধরনের সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না। সাধারণ খাবারই মেটাতে পারে প্রয়োজনীয় চাহিদা। 

কোলাজেন কী?
কোলাজেন (Collagen) এমন একটি পদার্থ যা আমাদের শরীরের বাঁধুনি হিসেবে কাজ করে। এটা একধরনের স্ট্রাকচারাল প্রোটিন (Structural Protein)। হাড়, দাঁত, পেশি, ত্বক- সবকিছু তৈরিতেই এর ভূমিকা রয়েছে। ত্বক ও নখের স্বাস্থ্য ভাল রাখতেও এর ভূমিকা রয়েছে। আর্থারাইটিস ঠেকাতেও এর ভূমিকা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। খাবারের মাধ্যমেই শরীরে পর্যাপ্ত কোলাজেন সরবরাহ করা যায়। কিছু কিছু খাবার প্রাকৃতিক কোলাজেনের উৎস। আবার কিছু খাবারে এমন পোষকপদার্থ থাকে যা কোলাজেন তৈরিতে সাহায্য করে।    

কোন খাবার প্রাকৃতিকভাবে কোলাজেনের উৎস:

  • মাংস: বিভিন্ন ধরনের মাংস কোলাজেনের অত্যন্ত ভাল উৎস। বিশেষ করে মাংসের (meat) হাড় থেকে কোলাজেন মেলে শরীরের। মুরগি বা খাসির মাংস থেকেই মিলবে পর্যাপ্ত কোলাজেন। 
  • স্ট্যু বা ব্রথ: অনেকেই চিকেন স্টু (Stew) খেয়ে থাকেন। টেংরির সুপও (Soup) খান অনেকে। এগুলি কোলাজেনের অত্যন্ত ভাল উৎস। শরীরে প্রয়োজনীয় প্রোটিন (Protein) জোগান দেয় এই খাবার।
  • মাছ: যেকোনও ধরনের মাছ থেকে উৎকৃষ্ট প্রাণীজ প্রোটিন (Animal Protein) পাওয়া যায়। বিশেষ করে সামুদ্রিক মাছ (Sea Fish) কোলাজেনের অত্যন্ত ভাল উৎস। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ বলে থাকেন মাংসের চেয়েও ভাল মানের কোলাজেন পাওয়া যায় মাছ থেকে। কারণ ফিশ-কোলাজেন তুলনায় বেশি পরিমাণে শরীরে শোষিত হয়। 
  • ডিম: ডিমের খোসা এবং সাদা অংশে প্রাকৃতিক ভাবে মেলে কোলাজেন। ফলে ডিমের (egg) কুসুম বাদ দিয়ে সাদা অংশ খেলে শরীরে কোলাজেন দেওয়া যায়। ডিমের সাদা অংশে (egg white) একাধিক অ্যামাইনো অ্যাসিডও রয়েছে।  

কোন খাবার কোলাজেন তৈরিতে সাহায্য করে?

  • লেবুজাতীয় ফল: যেকোনও লেবুজাতীয় ফল কোলাজেন তৈরিতে সাহায্য করে। কারণ ভিটামিন সি (Vitamin C) কোলাজেন সংশ্লেষে প্রয়োজন।
  • বাদাম: কোলাজেন তৈরির জন্য জিঙ্ক (Zinc) ও কপার (Copper) প্রয়োজন। তার জন্য খাওয়া যায় যেকোনও বাদামজাতীয় খাবার।
  • শাকজাতীয় সব্জি: পালংশাকের মতো সব্জিতেও একাধিক পোষক পদার্থ থাকে যা কোলাজেন তৈরির জন্য সাহায্য করে।  
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
 

আরও পড়ুন: ত্বকের স্বাস্থ্য ফেরাবেন? হাতের কাছেই টোটকা

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget