এক্সপ্লোর

Summer Tips: ত্বকের স্বাস্থ্য ফেরাবেন? হাতের কাছেই টোটকা

Skin Health:ত্বকের স্বাস্থ্য় সহজেই আগের মতো ফিরিয়ে আনা যায়। সেই কাজে বাজিমাত করবে ঘরোয়া টোটকা

কলকাতা: সুন্দর ত্বক কে না চায়। কিন্তু আজকালের দিনযাপনের সঙ্গে তাল মিলিয়ে ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। পুরুষ হোক বা মহিলা, ত্বকের স্বাস্থ্য নিয়ে কপালে চিন্তার ভাঁজ থাকে অনেকেরই। রোদের মধ্যে বাইরে বেরনো, ধুলো-ধোঁয়ার মধ্যে থাকা--এই সব কারণেই ক্ষতিকর প্রভাব পড়ে ত্বকের উপর।

চিন্তা নেই, এগুলো সহজেই ঠিক করা সম্ভব। ত্বকের স্বাস্থ্য় আগের মতো ফিরিয়েও আনা যায়। তার জন্য অবশ্য পার্লারে বা সেলুনে যেতে হবে এমন নয়। বাজিমাত করবে ঘরোয়া টোটকা (Home remedies)। একদিকে টাকা যেমন বাঁচবে, অন্যদিকে রাসায়নিকও এড়ানো যাবে। কোন পথে ফেরানো যাবে ত্বকের জৌলুস?

লেবুর রস ও মধু:
লেবু (Lemon) প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। সান ট্যান (Sun Tan) দূর করতে সাহায্য করে। লেবুর রসের সঙ্গে মধু (Honey) মিশিয়ে ত্বকের মাসাজ করে মিনিট কুড়ি রাখুন। তারপর ধুয়ে ফেলুন। ত্বকের মৃত কোষ ধুয়ে যাবে। প্রয়োজনে ওই মিশ্রণে সামান্য চিনিও নিয়ে নেওয়া যায়।

বেসন, হলুদ ও দই:
বেসন ত্বকের প্রকৃত রং ফেরাতে পারে। হলুদ (Turmeric) ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। দইয়ে রয়েছে  ল্যাকটিক অ্যাসিড যা ত্বক মসৃণ করে। তিনিট মিশিয়ে সেই মিশ্রণ ত্বকের পরিচর্যায় ব্যবহার করা যায়।

ফলের সমাহার:
ত্বকের জন্য ফল (Fruits) খাওয়া যেমন জরুরি। তেমনই ত্বকের পরিচর্যাতেও ফল ব্যবহার হয়। টোম্যাটো, তরমুজ (watermelon), পেঁপে, আলু, শসা--এগুলি ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।  পেঁপে এক্সফোলিয়েট করতে পারে। ডার্ক সার্কেল দূর করতে পেঁপের রসের জুড়ি নেই। টোম্যাটোয় রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিড্যান্ট (Anti Oxidants)। যা ত্বকের স্বাস্থ্য ফেরায়, ত্বকের  ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। শসা ঠান্ডা রাখে। ট্যান দূর করতে শসা কাজে লাগে। এছাড়াও ডার্ক সার্কেল দূর করতে ব্য়বহার করা হয় শসা (Cucumber)। সব মিলিয়ে একসঙ্গেও ব্যবহার করা যায়। কয়েকটি পেঁপের টুকরো, তরমুজের টুকরো, আলু (Potato), টোম্য়াটো ও শসার টুকরো একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট তৈরি করা যায়। সেটা ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর ত্বকের ঘষে ঘষে মাসাজ (Massage) করতে হবে। বেশ কিছুক্ষণ রাখার পর ধুয়ে ফেলতে হবে।

ডাল-দুধের মিশেল, সঙ্গে হলুদ:
কাঁচা দুধে মুসুর ডাল (Lentils) ভিজিয়ে রাখুন। সার রাত ভিজিয়ে রেখে সেই ডালের দানা পিষে হলুদের সঙ্গে মিশিয়ে সেটা ত্বকে লাগাতে পারেন। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।

কাজে লাগে কফিও:
কফিবীজের (Coffee) একাধিক উপকারিতা রয়েছে। ট্যান দূর করার ক্ষমতা তো রয়েইছে, পাশাপাশি ব্রণ-ফুসকুড়ির সমস্যাও কমায় কফি। কফিবীজের গুঁড়োর সঙ্গে নারকেল তেল ও চিনি মিশিয়ে সেই মিশ্রণ মুখে লাগানো যায়। কিছুক্ষণ রেখে দেওয়ার পর শুকিয়ে গেলে ধীরে দীরে ধুয়ে ফেলতে হবে। কফি ও চিনি অত্যন্ত ভাল স্ক্রাবারের কাজ করে, আর নারকেল তেল আর্দ্র রাখে ত্বক।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ১২ মে কেন পালিত হয় 'নার্স দিবস'?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Mamata Banerjee in Halisahar :
RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget