এক্সপ্লোর

Google News Discover stopped working:থমকে গেল গুগল নিউজ, ডিসকভার, অভিযোগের ঢল সোশ্যাল মিডিয়ায়

Google News Discover stopped working: গুগল নিউজ ও গুগল ডিসকভার থেকে লক্ষ লক্ষ ব্যবহারকারী রোজ খবর পড়েন। এবার ভারত জুড়ে ব্যাহত হল সেই পরিষেবা।

Google Discover Stopped Working: ফেসবুক, হোয়াটসঅ্যাপে মাঝে মাঝেই হয়ে থাকে এই সমস্যা। এবার গুগলও সম্মুখীন হল তার। ভারত জুড়ে গুগলের একাধিক পরিষেবা অকেজো হয়ে গেল। গুগল নিউজ ও গুগল ডিসকভার দুটোই শুক্রবার বেশ কিছুক্ষণের জন্য অকেজো হয়ে গিয়েছে। এর ফলে ডিজিটাল খবরের পাঠকরা অসুবিধার সম্মুখীন হন। লক্ষ লক্ষ ব্যবহারকারী রোজ গুগল ডিসকভার ও গুগল নিউজ থেকে খবর পড়েন। রোজকার আপডেট রাখেন। তাদের তরফে শুক্রবার অভিযোগ আসতে শুরু করেছে। অভিযোগ আসতে থাকে বিভিন্ন সমাজ মাধ্যমে।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় অনেকে এইদিন গুগল নিউজ অন্যদের কাজ করছে কি না তা জানতে চান। পাশাপাশি কেউ কেউ স্ক্রিনশটও পোস্ট করেন। গুগল ডিসকভারে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর  ছাড়াও পাঠকের পছন্দের সাইট ও ইউটিউব ভিডিয়োর আপডেট। সেগুলি তারা পড়েন, দেখেন। কিন্তু এইদিন টাইমলাইন স্ক্রোল করে  খবর পড়তে অসুবিধার সম্মুখীন হয়েছেন অনেকে। অন্যদিকে ডিসকভার ছাড়াও গুগল নিউজ অ্যাপও ব্যবহার করেন অনেকে। কিন্তু শুক্রবার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসতে শুরু করে। সোশ্যাল মিডিয়া এক্সে অনেকেই গুগল সার্চের স্ক্রিনশট পোস্ট করেন। তাতে দেখা যায় সার্চ করার পর নিউজ বিভাগে কোনও তথ্য আসছে না।  বর্তমানে এই প্রতিবেদন লেখাকালীনও সেই সমস্যা হচ্ছে গুগলে।

গুগলের সার্চবারে কোনও কিছু লিখে সার্চ করলে বেশ কয়েকটি বিকল্প আসে। তার মধ্যে প্রথম বিকল্প ‘অল’ অর্থাৎ সব। এর পর একটা বিভাগ থাকে, যা হল নিউজ অর্থাৎ খবর। কিন্তু সেই বিভাগে গেলে কোনও খবর পাওয়া যাচ্ছে না।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী এই সমস্যা শুধু ভারতে নয়, ভারতের বাইরেও হয়েছে। বিশ্ব জুড়ে বিভিন্ন দেশ থেকে এই বিষয়ে অভিযোগ জমা পড়তে থাকে ডাউনডিটেক্টরে। বর্তমানে খবরের কাগজের পাশাপাশি ডিজিটাল নিউজের উপর মানুষের বিশ্বাস অনেকটাই বেড়েছে। হাতের মুঠোয় থাকা ফোন থেকে প্রয়োজনীয় খবর পড়ে নেন তাঁরা। ফোনের মধ্যে এখন খবরের অন্যতম হাব হল গুগল নিউজ। 

গুগলের তরফে অবশ্য এখনও এই বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে শিগগিরই পরিষেবা স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন - Viral News: সারাদিন পরকীয়া, ফোন কেড়ে নিতেই বরকে বিছানায় বেঁধে শক দিলেন স্ত্রী !

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget