এক্সপ্লোর

Gut Health: প্রতিদিনের খাবারে একচিমটে মশলা! ভাল না কি খারাপ? উত্তর দিল নয়া সমীক্ষা

Health News: পেটের স্বাস্থ্য, হজমপ্রক্রিয়ায় কী প্রভাব পড়ে মশলা ব্যবহার করলে? চমক গবেষণাপত্রে

কলকাতা: খাবারে একচিমটে মশলা। তাতেই ভাল থাকতে পারে পেট। এমনটাই দাবি করা হল সম্প্রতি হয়ে যাওয়া ২টি সমীক্ষায়। 

আমেরিকার পেন স্টেট বিশ্ববিদ্যালয় (Penn State University) একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতিদিন কিছুটা বাদাম বা এক চামচ পরিমাণ মশলা বা হার্ব (Herbs) খাবারে ব্যবহার করলে পাচনতন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে। হজমতন্ত্রে থাকা ব্যাকটেরিয়ার ভারসাম্য ভাল থাকে বলে জানানো হয়েছে। তার জেরে রোগ প্রতিরোধ শক্তিও ঠিক থাকে। পুষ্টিবিজ্ঞানীদের করা দুটি আলাদা গবেষণা দেখাচ্ছে ডায়েটে সামান্য কিছু দেখভাল করলেই তা ভাল প্রভাব ফেলে স্বাস্থ্যে।

Gut Microbiome হল microorganisms-পরিবারকে বোঝায়। যা মানবদেহের অন্ত্রে (Intestinal Tracts)-এ থাকে। এইগুলি হজমপ্রক্রিয়া ঠিক রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য় করে। পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক ও প্রফেসর Penny M. Kris-Etherton বললেন, 'গবেষণায় দেখা গিয়েছে যার দেহে বিভিন্ন প্রজাতির ভাল ব্যাকটেরিয়া রয়েছে তার স্বাস্থ্য তুলনায় অনেক ভাল থাকে।'

কী বলছে গবেষণাপত্র:
Clinical Nutrition- পত্রিকায় যে সমীক্ষা প্রকাশিত হয়েছে তাতে একটি পর্যালোচনা করা হয়েছে।  প্রতিদিন স্ন্যাকস হিসেবে বাদাম খাওয়া এবং ক্র্যাকার বা চিজ-জাতীয় খাবার খাওয়ার মধ্যে তুলনা করা হয়েছে। ৬ সপ্তাহ পরে দেখা গিয়েছে যাঁরা বাদাম খেয়েছেন তাঁদের অন্ত্রে ভাল ব্যাকটেরিয়ার সংখ্য়া অনেক বেশি। 
The Journal of Nutrition-পত্রিকায় আরও একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে দারচিনি, আদা, জিরে, তেঁতুল, ওরিগ্যানো, তুলসি এবং আরও কিছু হার্বজাতীয় মশলার দেহে উপর কী প্রভাব ফেলে তা দেখা হয়েছে। খাওয়ার পরিমাণের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ রোজ এক চামচের ১/৮ ভাগ, একটি অংশ ৩/৪ ভাগ, অন্য অংশটি আধ চামচ মশলা তার খাবারে খেয়েছে। চার সপ্তাহ পরে দেখা গিয়েছে, যাঁরা তাঁদের খাবারে বেশি পরিমাণ মশলা রেখেছেন তাঁদের অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার সংখ্যা তত বেড়েছে।

২টি গবেষণার ক্ষেত্রেই দেখা গিয়েছে দেহে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া সংখ্যা বাড়ছে। যা সুস্থতা এবং শক্তিশালী রোগ প্রতিরোধ শক্তি গড়ে তুলতে সাহায্য় করে। যদিও পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক ও প্রফেসর Penny M. Kris-Etherton জানিয়েছেন, এই বিষয়টির বহুল ব্য়বহার নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: কাদের আর্থারাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি? পার পাবেন না কমবয়সীরাও

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !
Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget