এক্সপ্লোর

Hair Fall Problem: ঘুম থেকে উঠলেই দেখছেন বালিশ ভর্তি চুল? রাতে ঘুমের মধ্যে চুল পড়ার সমস্যা রুখতে কীভাবে সতর্ক থাকবেন?

Hair Fall While Sleeping: এই সমস্যা কমবেশি প্রায় সকলের ক্ষেত্রেই দেখা যায় আজকাল। কীভাবে কমাবেন এই সমস্যা, জেনে নিন সহজ কিছু টিপস।

Hair Fall Problem: চুল পড়ার (Hair Fall) সমস্যা আজকাল প্রায় সকলের ক্ষেত্রেই দেখা যায়। বিশেষ করে দেখা যায় রাতে ঘুমের মধ্যে চুল পড়ছে (Hair Loss)। আর তা বোঝা যায় পরের দিন ঘুম থেকে উঠে। কারণ বালিশে, বিছানার চাদরে ঝরে পড়ে থাকে অসংখ্য চুল। ঘুমের মধ্যে চুল পড়ার এই সমস্যা দূর করার জন্য আপনি কী কী সতর্কতা অবলম্বন করতে পারেন দেখে নিন। 

  • আপনি কী ধরনের বালিশ ব্যবহার করছেন এবং তার উপর কী ধরনের ফ্যাব্রিকের কভার দিচ্ছেন তার উপরে অনেকটাই নির্ভর করে চুল পড়ার সমস্যা। এমন ধরনের ফ্যাব্রিকের বালিশের কভার ব্যবহার করতে হবে যার সঙ্গে চুলের ঘর্ষণ হলেও চুল পড়বে না কিংবা ঝরবে না। এক্ষেত্রে আপনি সার্টিন কিংবা একটু সিল্ক জাতীয় বালিশের কভার ব্যবহার করতে পারেন। 
  • অনেকের অভ্যাস থাকে একপাশ ফিরে ঘুমানোর। কিন্তু আপনি যদি একটানা ডানদিকে কিংবা বাঁদিকে পাশ ফিরে শুয়ে থাকেন তাহলে মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পের উপর চাপ পড়বে। এর থেকে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। অতএব ঘুমের মধ্যে একটানা একপাশ ফিরে না শুয়ে থেকে বরং মাঝে মাঝে পাশ বদলে শুতে হবে। তার ফলে চুল পড়ার সমস্যা কমবে, স্ক্যাল্পের উপর থেকে চাপ কমবে। এছাড়াও আপনার কাঁধে, ঘাড়ে, হাতে, পিঠে ব্যথাও হবে না। 
  • কখনই ভেজা চুলে শুয়ে পড়বেন না। ভেজা চুল নিয়ে বালিশে মাথা দিলে অবধারিত ভাবে চুল পড়ার সমস্যা বাড়বে। কারণ চুল ভেজা থাকলে এবং তা চেপে শুয়ে পড়লে আপনার চুলের গোড়া আলগা হয়ে যাবে। আর তার ফলে চুল পড়ার সমস্যা বাড়বে। এছাড়া চুলে দুর্গন্ধও হতে পারে। তাই ভেজা চুলে বালিশে মাথা দিয়ে চেপে কখনই ঘুমোবেন না। আগে চুল শুকিয়ে নিন। তারপর ঘুমোতে যান। 
  • যাঁদের চুল অনেকটা লম্বা তাঁরা চেষ্টা করুন চুল বেঁধে ঘুমোতে। এক্ষেত্রে বিনুনি করে নিতে পারলেই সবচেয়ে ভাল হয়। তবে খুব টাইট করে বিনুনি বাঁধা যাবে না। বরং একটু আলগা করে চুল বাঁধতে হবে। খুব চাপে চুল থাকলে চুলের গোড়া দুর্বল হয়ে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। 

আরও পড়ুন- ম্যাগনেসিয়াম যুক্ত খাবার খাওয়া কেন জরুরি? কোন কোন উপকরণে পাবেন এই খনিজ? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Cough Syrup: শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে
শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget