এক্সপ্লোর

Mental Health: অবসাদ সামলাতে পাতে থাকুক বাছাই করা খাবার, তালিকায় কী কী?

Health News: কিছু কিছু খাবার বিভিন্ন কারণে মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। কীভাবে উপকার করে ওই খাবারগুলি?

কলকাতা: অবসাদ। যতদিন যাচ্ছে এর কথা যেন তত বেশি করে শোনা যাচ্ছে। পেশা থেকে ব্যক্তিগত জীবন, সবক্ষেত্রেই কোনও না কোনও সমস্যার সম্মুখীন হতে হয়। নানাভাবে থাবা বসায় স্ট্রেস-হাইপারটেনশন। হানা দেয় অবসাদও (depression)। এর থেকে দূরে থাকতে নানা উপায় বা সাবধানতা অবলম্বন করা যায়। বিশেষজ্ঞরা বলে থাকেন তারই একটি উপায় হল খাবার। কিছু কিছু খাবার বিভিন্ন কারণে মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

আখরোট:
সেরোটোনিন (Serotonin) হরমোন 'মুড' ভাল রাখতে সাহায্য করে। আবার এই হরমোন তৈরি করতে সাহায্য করে ট্রিপটোফ্যান নামের একটি অ্যামাইনো অ্যাসিড (Amiono Acid)। খাবার থেকেই ট্রিপটোফ্যান সংগ্রহ করতে হয়। আখরোট এই অ্যামাইনো অ্যাসিডের খুব ভাল উৎস। আখরোটো (Walnut)-এ ওমেগা থ্রি (Omega 3) ফ্যাটি অ্যাসিডও রয়েছে, যা 'Anxiety' রুখতে সাহায্য করে।     

অ্যাভোকাডো:
আখরোটের মতোই অ্যাভোকাডো (Avocado) ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিডের গুরুত্বপূর্ণ উৎস। যা সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। পাশাপাশি হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতেও জুড়ি নেই অ্যাভোকাডোর। 

সবুজ শাক:
যে কোনও ধরনের সবুজ শাকজাতীয় খাবার অবসাদ ঠেকাতে কার্যকরী। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে, উদ্বেগ-সংক্রান্ত সমস্যা কমাতে কার্যকরী। শরীরেের জন্য প্রয়োজনী একাধিক পোষকপদার্থও মেলে সবুজ শাক থেকে।

পেঁয়াজ:
মানসিক স্বাস্থ্য ভাল রাখার জন্য প্রয়োজনীয় সেরোটোনিন। কিছু কিছু জিনিস শরীরে সেরোটোনিন তৈরিতে বাধা দেয়। পেঁয়াজের (Onion) রাসায়নিক গুণ সেই প্রক্রিয়াটিকেই বাধা দেয়। ফলে সেরোটোনিন তৈরিতে সমস্যা হয় না।

মাশরুম:
অবসাদ ও উদ্বেগ দূরে রাখতে মাশরুম (Mushroom) বিভিন্ন ভাবে কাজ করে। মাশরুমে বহু পরিমাণে পটাশিয়াম থাকে। যা উদ্বেগ-সংক্রান্ত সমস্যার (Anxiety) সঙ্গে লড়তে সাহায্য করে। পাশাপাশি মাশরুমে উচ্চমাত্রায় অ্যান্টি অক্সিড্যান্ট থাকে। যা কোষের ক্ষতি রুখতে সাহায্য করে। মস্তিষ্কের কোষের ক্ষেত্রেও সেই কাজ করে।  

বিন-জাতীয় খাবার:
অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যানের আরও একটি ভাল উৎস হল বিন-জাতীয় খাদ্য। এছাড়া বীন জাতীয় খাবারে ম্যাগনেশিয়াম থাকে। যা মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। বিনজাতীয় খাবার যেমন রাজমা নিয়মিত খেলে আরও একাধিক উপকারও মেলে।

বীজ:
চিয়া সীডস (Chia Seeds), ফ্ল্যাক্স সীডস (Flax Seeds) বা তিসি অবসাদ দূরে রাখতে সাহায্য করে। এসব বীজে ওমেগা থ্রি, অ্যান্টি অক্সিড্যান্ট (Anti-Oxidants) এবং ফাইবার থাকে। যা সম্মিলিত ভাবে শরীরে পুষ্টিপদার্থ শোষণে সাহায্য করে। তার ফলেই সেরোটোনিন তৈরির প্রক্রিয়া বাধামুক্ত হয়।  

এছাড়াও টোম্যাটো, ব্ল্ু-বেরি, দই, সামুদ্রিক মাছের পুষ্টিগুণ মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। মুরগি বা টার্কির মাংসও ট্রিপটোফ্যানের উৎস। যা সেরোটনিন বৃদ্ধিতে সহায়ক।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: খালি পেটে যে ৫ খাবার খেলে শরীর খারাপ হতে পারে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget