এক্সপ্লোর

Kidney Health: প্রয়োজনের বেশি জল খাওয়া কিডনির জন্য কতটা ক্ষতিকর? কী কী সমস্যা দেখা দিতে পারে?

Excess Water Intake: কম জল খাওয়া যেমন কিডনির পক্ষে খারাপ, অতিরিক্ত জল খাওয়াও কিডনির জন্য একেবারেই ভাল না। কিডনির উপর চাপ বাড়ে। 

Kidney Health: অতিরিক্ত জল খাওয়া কিডনির স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত খারাপ। দিনের পর দিন প্রয়োজনের তুলনায় বেশি জল খেলে, অবধারিত ভাবে কিডনির স্বাস্থ্যের অবনতি হবে। মারাত্মক আকার নিতে পারে কিডনির সমস্যা। কিডনি বিকল হতে পারে। কার্যক্ষমতা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব প্রচুর জল খেলেই সুস্থ থাকবেন, এমন ধারণা মোটেই ঠিক নয়। পরিমিত পরিমাণে জল খেলে তবেই সুস্থ থাকবেন। শরীরে জলের ঘাটতি যেমন ভাল নয়, তেমনই জলের আধিক্যও সার্বিক ভাবে স্বাস্থ্যের জন্য এবং বিশেষ করে কিডনির জন্য খুবই খারাপ।  

অতিরিক্ত জল খেলে কিডনি কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিডনিতে কী কী লক্ষণ দেখা দিতে পারে, দেখে নিন 

  • অতিরিক্ত জল খেলে রক্তে জলের পরিমাণ বেড়ে যায়। অন্যদিকে সোডিয়ামের পরিমাণ শরীরে কমে যায়। এই পরিস্থিতি কিডনির স্বাস্থ্যের জন্য বেশ বিপজ্জনক। 
  • প্রচুর জল খেলে কিডনি অত দ্রুত গতিতে অতিরিক্ত জল বের করতে পারে না শরীর থেকে। ফলে শরীরের ভিতর ফ্লুইড জমে হাত, পা, মুখ অস্বাভাবিক হারে ফুলে যেতে পারে। 
  • যাঁদের এমনিতেই কিডনির সমস্যা রয়েছে তাঁরা বেশি জল খেয়ে ফেললে অসুবিধা আরও বাড়বে। কারণ রক্তে জলের পরিমাণ বেড়ে যাওয়া এবং সোডিয়ামের পরিমাণ কমে যাওয়া, স্বাস্থ্যের পক্ষে বেশ বিপজ্জনক। 

প্রয়োজনের তুলনায় বেশি জল খেয়ে ফেললে আর কী কী সমস্যা হতে পারে আমাদের শরীরে 

  • অতিরিক্ত জল খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ অস্বাভাবিক ভাবে হারে কমে যাবে। এর ফলে কোষের মারাত্মক ভাবে ক্ষয় হতে পারে। 
  • প্রয়োজনের থেকে বেশি পরিমাণে জল খেলে শরীরের বিভিন্ন অংশে ফ্লুইড জমে সেই অংশ ফুলে যাবে। 
  • বেশি জল খেলে রক্তে অতিরিক্ত পরিমাণ যুক্ত হবে, আর তার ফলে আচমকাই বেড়ে যেতে পারে হৃদযন্ত্রের চাপ। জটিল সমস্যা হতে পারে। 
  • রাতের দিকে বেশি জল খাওয়ার অভ্যাস থাকলে বারবার প্রস্রাব পাবে। এর ফলে ব্যাঘাত ঘটবে ঘুমের। 
  • শরীরে জলের পরিমাণ বেড়ে গেলে পাকস্থলীতে বাড়তে পারে অ্যাসিডের পরিমাণ। তার ফলে নিউট্রিয়েন্টস শোষণে সমস্যা হতে পারে। 
  • কম জল খাওয়া যেমন কিডনির পক্ষে খারাপ, অতিরিক্ত জল খাওয়াও কিডনির জন্য একেবারেই ভাল না। কিডনির উপর চাপ বাড়ে। 
  • প্রয়োজনের অতিরিক্ত জল খেলে শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত-পা ফুলে যেতে পারে। 
  • যতটা দরকার তার থেকে বেশি জল খেলে আপনার গা-গোলানোর মতো সমস্যা দেখা দিতে পারে। বমি হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব

ভিডিও

Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার
Chandrima Bhattacharya|''মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ছাত্রী, পরম্পরা মেনেই করেছেন'',বললেন রুদ্রনীল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget