এক্সপ্লোর

Skin Cancer Signs: নিরীহ আঁচিলও মারাত্মক রোগের লক্ষণ ! কখন কীভাবে সতর্ক হবেন ?

Mole Can Be Skin Cancer Signs: গালে বা শরীরের অনেক জায়গাতেই একটি আঁচিল দেখতে পাওয়া যায় অনেকের। কিন্তু সেই আঁচিলের কিছু অদলবদল বড় রোগের লক্ষণ হতে পারে বলে মত চিকিৎসকদের।

Skin Cancer Signs: দেখতে ছোট্ট একটা আঁচিল।‌ ব্যথা বেদনা নেই বলে ওটিকে অনেকে পাত্তাও দেন না। কিন্তু এই আঁচিলই বড়সড় বিপদের কারণ হতে পারে। ঘটাতে পারে ক্যানসারের মতো বড় রোগ। শুনতে কিছুটা অবাক লাগলেও সত্যি। বরং আঁচিলের কিছু অদলবদলকে ক্যানসারের লক্ষণ বলা যায়। সম্প্রতি আমেরিকান পপসঙ্গীত গায়ক কেলভিন জোনাস নিজের স্কিন ক্যানসারের (Skin Cancer) কথা তাঁর সমাজমাধ্য়মে সকলের সঙ্গে ভাগ করে নেন। তাঁকে ক্যানসারের জন্য অস্ত্রোপচার করতে হয়। সেই কথাও জানিয়েছেন তিনি। আর এই স্কিন ক্যানসারের সঙ্গেই জড়িত রয়েছে আঁচিল।

আঁচিলেই ক্যানসারের সূত্র

ত্বকের ক্যানসারের পিছনে আঁচিলের দায় একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইদানিংকালে এই ব্যাপারে সতর্ক করছেন চিকিৎসকরা। বেশ কিছু গবেষণায় উঠে এসেছে এই প্রসঙ্গ। দেখা গিয়েছে, স্কিন ক্যানসার (Skin Cancer Symptoms) হলে আঁচিলের আকার আয়তনে কিছু বদল আসে। এই বদলগুলিকেই উপেক্ষা করে যান অনেকে। ফলে অজান্তেই বাড়তে থাকে প্রাণের ঝুঁকি। 

কী পরামর্শ চিকিৎসকদের

গুরুগাঁওয়ের মেডিকেল অঙ্কোলজির বিশেষজ্ঞ চিকিৎসক পূজা বব্বর সংবাদমাধ্যম আইএএনএস-কে জানালেন কীভাবে আঁচিল ত্বকের ক্যান্সারের কারণ হয়ে উঠতে পারে। তিনি আঁচিলের (Mole Skin Cancer Signs) কিছু গঠনগত পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন সকলকে। তাঁর কথায় এই বদলগুলি মেলানোমা নামের একটি বিশেষ ক্যানসারের লক্ষণ হতে পারে। মেলানোমা ত্বকের ক্যানসার। এই ক্যানসার প্রাথমিক পর্যায়ে খুব দ্রুত বাড়তে থাকে। আর সেই সময়েই দেখা যায় আঁচিলের মধ্যে কিছু বদল। পরবর্তী ধাপগুলিতে মেলানোমা ক্যানসারের লক্ষণগুলি ততটা চোখে পড়ে না। ফলে কেউ ক্যানসার রোগের কথা আন্দাজ   করতে পারেন না। 

কোন কোন লক্ষণ দেখে সতর্ক হওয়া জরুরি ?

চিকিৎসক পূজা বব্বরের কথায় —

  • আকারে বদল।
  • আয়তন পেনসিলের বেধের থেকে বেশি বেড়ে গেল কি না।
  • আঁচিলের রঙে বদল।
  • গঠনগত বদল অর্থাৎ আগের থেকে বেশি ফুলে উঠেছে বা বসে গিয়েছে কি না।
  • আঁচিলের ত্বকের কোনও বদল ইত্যাদি।

আঁচিলের এই বদল দেখা গেলে কী করণীয়

চিকিৎসকদের কথায়, এমন অবস্থায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সকলকে। আঁচিলের এই বদলকে মোটেই ছোট করে দেখা যাবে না। চিকিৎসক মনে করলে ক্যানসারের জন্য বিশেষ বায়োপ্সি পরীক্ষা করাতে দিতে পারেন।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Lychee Seeds Risk: লিচু বীজের সত্যিই অনেক গুণ ? খাওয়ার আগে জেনে নিন এই ক্ষতিকর দিকগুলি

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget