এক্সপ্লোর

Health Tips: বেশি চিনি খেলেই কি ডায়াবেটিসের ঝুঁকি? নাকি অন্য কোনও কারণ?

Diabetes Fact: একটা প্রশ্ন অনেকের মনেই থাকে। বেশি চিনি খেলে কি ডায়াবেটিস হয়?

কলকাতা: মিষ্টি ভাল লাগে? প্রতিদিনই চিনিজাতীয় খাবার খান? অত্যধিক মিষ্টি খান? এদিকে বয়স বাড়ছে, চিন্তা বাড়ছে ডায়াবেটিসের। এই সময় একটা প্রশ্ন অনেকের মনেই থাকে। বেশি চিনি খেলে কি ডায়াবেটিস হয়?

যোগাযোগ রয়েছে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেশি চিনি খেলেই ডায়াবেটিস হবে এমন সরাসরি যোগাযোগ নেই। কিন্তু ডায়াবেটিস হতে পারে এমন সম্ভাবনা রয়েছে।  অর্থাৎ উত্তর একদিকে হ্যাঁ, আবার একদিকে উত্তর না। চিনি খেলে সরাসরি ডায়াবেটিস হয়তো হবে না। কিন্তু ওবেসিটি, অতিরিক্ত ওজনের সঙ্গে টাইপ টু ডায়াবেটিসের একটা যোগাযোগ আছে।  অতিরিক্ত চিনি, চিনিজাতীয় খাবার ও পানীয় খেলে ওজন বৃদ্ধির ঝুঁকি থাকে। একদিকে ওজন বাড়তে থাকলে ডায়াবেটিস থাবা বসাতে পারে তাড়াতাড়ি।

অন্য ঝুঁকিও রয়েছে:
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের এই যে যোগাযোগ তা সবসময় দেখা যায় এমন না। নানা শর্তের উপর নির্ভর করে এই ঝুঁকি। অনেকসময় ওবেসিটি না থাকলেও থাবা বসাতে পারে ডায়াবেটিস। 

ডায়াবেটিস মূলত দুই প্রকারের হয় টাইপ ওয়ান এবং টাইপ টু। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডায়েট বা লাইফস্টাইলের সঙ্গে টাইপ ওয়ান ডায়াবেটিস জড়িত থাকে না। বরং জিনগত বিষয় এবং পারিপার্শ্বিক পরিস্থিতি এর জন্য অনেকটা দায়ী হয়। যদি বাবা-মা বা ভাই-বোনের টাইপ ওয়ান ডায়াবেটিস থাকে তাহলে সেই ব্যক্তিরও টাইপ ওান ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এই ধরনের ডায়াবেটিস রোখার জন্য কী ওষুধ কাজে লাগতে পারে, তার জন্য দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। ২০২২ সালের নভেম্বরে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিষ্ট্রেশন একটি ওষুধে ছাড় দিয়েছে যেটি টাইপ ওয়ান ডায়াবেটিস সারাতে ব্যবহার করা হবে। নির্দিষ্ট দিন ধরে নির্দিষ্ট পরিমাণে তা নিতে হবে।

উল্টোদিকে টাইপ টু ডায়াবেটিস অনেক বেশি জটিল একটি সমস্যা। এর একাধিক উপসর্গ রয়েছে। একাধিক ঝুঁকি রয়েছে। মূলত জীবনযাপনের সঙ্গে জড়িয়ে থাকে এই ধরনের ডায়াবেটিসের সমস্যা। ওবেসিটি, শরীরচর্চা না করা, অত্যধিক স্ট্রেস-এর কারণে থাবা বসায় এই ধরনের ডায়াবেটিস। 

আরও কারণ:
প্রি-ডায়াবেটিক হলে, এটি এমন অবস্থা যখন রক্তে শর্করার মাত্রা তুলনায় বেশি, আবার এতটাও বেশি নয় যাতে ডায়াবেটিক হিসেবে চিহ্নিত করা যায়।
৪৫ বছর তার বেশি বয়স হলে ঝুঁকি থেকে যায়।
পরিবারের কারও টাইপ টু ডায়াবেটিস থাকলে
গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে ঝুঁকি থেকে যায়।

এড়ানো সম্ভব:
নিয়মিত শরীরচর্চা, স্ট্রেস কমানো, ডায়েটে নজর দেওয়া, নির্দিষ্ট রুটিন ফলো করা-এমন অভ্যাস করলে নিয়ন্ত্রণে থাকবে বা দূরে রাখা যাবে ডায়াবেটিসকে।

উপসর্গ কী কী?
অতিরিক্ত জল তেষ্টা, বারবার মূত্রত্যাগ, খিদে বেড়ে যাওয়া, সহজেই ক্লান্ত হয়ে পড়া, বারবার সংক্রমণ, মূলত পেটের সংক্রমণ- ডায়াবেটিসের লক্ষ্মণ হতে পারে। এছাড়াও, অস্বাভাবিক হারে ওজন কমা, সহজে কাটা-ঘা না শুকনোর মতো উপসর্গও রয়েছে।

ডায়াবেটিস হলেই চিনি বাদ?
ডায়াবেটিসের মাত্রা কী? হাই ব্লাড সুগার নাকি লো ব্লাড সুগার তার উপর এর উত্তর নির্ভর করে। এক এক ব্যক্তির জন্য এক একরকম নির্দেশ দেন চিকিৎসকরা। তবে বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিস হলে শরীরচর্চা করা, ঠিকমতো ডায়েট মেনে চললে সুস্থ থাকা সম্ভব।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ছত্রাক সংক্রমণের থাবায় বিপুল সংখ্যক ভারতীয়, উদ্বেগ রয়েছে?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget