এক্সপ্লোর

Health Tips : প্রোটিনের অভাব পূরণে কী খাবেন ?

Deficiency in Protein : অনেক সময় সঠিক খাবারের অভাব বা অসুস্থতার কারণে শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয়। যে কারণে ক্লান্তি, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা হয়

কলকাতা : প্রোটিন, ভিটামিন, মিনারেল, আয়রন। সুস্বাস্থ্যের পেছনে এ সব কিছুরই ভূমিকা রয়েছে। প্রোটিন অবশ্যই তার মধ্যে অন্যতম। সুস্বাস্থ্যের জন্য শরীরে প্রোটিন অত্যাবশ্যক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি যা নতুন কোষ তৈরি করে। ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে। পেশি গঠন করে। সার্বিকভাবে শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে অ্যান্টিবডি তৈরির জন্যও প্রোটিন প্রয়োজনীয়।

অনেক সময় সঠিক খাবারের অভাব বা অসুস্থতার কারণে শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয়। যে কারণে ক্লান্তি, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা হয়। এই কারণে, চিকিৎসকরা প্রায়শই প্রোটিন- সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। আর প্রোটিনের কথা উঠলেই, ডিমের প্রসঙ্গ সবের আগে চলে আসে। আবার কোনও কোনও চিকিৎসক, এই অভাব পূরণ করতে দুধ পান করার পরামর্শ দেন।

এখন প্রশ্ন হল, দুধ না ডিম, প্রোটিনের সেরা উৎস কোনটি ?

  • এটা বলা হয়ে থাকে যে, ডিমে দুধের চেয়ে বেশি প্রোটিন থাকে। একটি ৫০ গ্রামের ডিমে ৬ গ্রাম প্রোটিন থাকে, যেখানে ১০০ গ্রাম দুধে ৩.৪ গ্রাম প্রোটিন থাকে। পরিমাণ বেশি। তাই, প্রোটিনের ঘাটতি হলে প্রতিদিন একটি থেকে দু'টি ডিম আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন।
  • আপনি যদি ডায়েট করেন এবং প্রোটিনেরও প্রয়োজন হয়, তাহলে তার জন্য দুধ খেতে পারেন। কিন্তু, আপনি যদি শরীর গঠন করতে চান, তাহলে ডিম খাওয়া আপনার জন্য আরও বেশি উপকারী হতে পারে। 
  • অন্যদিকে, আপনি যদি নিরামিশাসী হন, তাহলে দুধের মাধ্যমে প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারেন।
  • ডিমে অনেক পুষ্টিগুণ পাওয়া যায়। প্রোটিনের মতো স্যাচুরেটেড ফ্যাট, মিনারেল, ভিটামিন, ক্যারোটিনয়েড এবং আয়রনও রয়েছে। এতে ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি 6 এবং জিঙ্ক রয়েছে। 
  • একইভাবে দুধে প্রোটিন, ভিটামিন, পটাশিয়াম, সেলেনিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন কে২ রয়েছে। উভয়ই নিজ নিজ জায়গায় উপকারী। নিজের প্রয়োজন অনুযায়ী, বেছে নিন এই দুইয়ের মধ্যে একটিকে। প্রয়োজনে দু'টোই খেতে পারেন।

আরও পড়ুন ; সারাদিন কম্পিউটার স্ক্রিনে তাকিয়েই কাজ? আরাম পেতে এবং চোখের স্বাস্থ্য ভাল রাখতে কী কী করবেন?

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget