এক্সপ্লোর

Eye Care Tips: সারাদিন কম্পিউটার স্ক্রিনে তাকিয়েই কাজ? আরাম পেতে এবং চোখের স্বাস্থ্য ভাল রাখতে কী কী করবেন?

Healthy Eyes: একটানা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে মাঝে মাঝে এদিক, ওদিক তাকানো দরকার। কয়েক সেকেন্ডের জন্যে হলেও নিজের ভিশন বা ফোকাস শিফট করা প্রয়োজন।

Eye Care Tips: আমাদের অনেককেই একটানা অনেকক্ষণ কম্পিউটারে (Computer Screen) কাজ করতে হয়। এক্ষেত্রে চোখের উপর স্বভাবতই খুব চাপ পড়ে। তাই চোখের স্বাস্থ্য (Eye Care) ভাল রাখার জন্য কাজের ফাঁকে কয়েক সেকেন্ডের মধ্যে কিছু ব্যায়াম সেরে নিতে পারেন আপনি। এগুলো সবই চোখের ব্যায়াম। অর্থাৎ আপনাকে কম্পিউটারের সামনে থেকে হয়তো উঠতেও হবে না। অথচ কিছুটা চোখের আরাম পাবেন আপনি। নাগাড়ে যাঁদের কম্পিউটারে কাজ করতে হয়, তাঁদের ক্ষেত্রে এইসব চোখের ব্যায়াম খুবই কার্যকরী। একনজরে দেখে নেওয়া যাক কাজের ফাঁকে কী কী করলে চোখে একটি স্বস্তি পাবেন আপনি।

২০-২০-২০ রুল

একটানা যাঁদের অনেকক্ষণ কম্পিউটারে কাজ করতে হয়, তাঁদের ক্ষেত্রে এই একসারসাইজ খুবই কার্যকরী। কাজের ফাঁকে প্রতি ২০ মিনিট অন্তর নিজের থেকে ২০ ফুট দূরের কোনও বস্তুর দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকতে হবে। কাজ থেকে না উঠেই এই ব্যায়াম করে নিতে পারবেন আপনি। নিয়মিত ভাবে এই অভ্যাস অনুসরণ করা প্রয়োজন। তাহলে উপকার, আরাম সবই পাবেন। একটানা স্ক্রিন দেখলে চোখ জ্বালা, চুলকানো, চোখে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে এই অভ্যাস কাজে লাগবে। 

আই রোলিং

এর অর্থ হল চোখের মণির অবস্থান এদিক ওদিক করে ঘোড়াও। ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত মুখে, দু'ভাবেই চোখের মণি ঘুরিয়ে নেওয়া প্রয়োজন। এই একসারসাইজ চোখের স্ট্রেস কমায় এবং চোখ লুব্রিকেট করে রাখে। অর্থাৎ চোখ শুষ্ক হতে দেয় না। তাই কাজের ফাঁকে মাঝে মাঝে এই অভ্যাস করুন। চোখ জ্বালা করলে বা শুকনো মনে হলে কখনই হাত দিয়ে ঘষবেন না বা রগড়াবেন না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। বরং চোখ জল দিয়ে ধুয়ে নিন। এক্ষেত্রেও সতর্ক থাকুন। খুব জোরে জলের ঝাপটা দিলে চোখের ক্ষতি হতে পারে। 

ফোকাস শিফটিং

একটানা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে মাঝে মাঝে এদিক, ওদিক তাকানো দরকার। কয়েক সেকেন্ডের জন্যে হলেও নিজের ভিশন বা ফোকাস শিফট করা প্রয়োজন। এক্ষেত্রে অনেকদূরে থাকা কোনও জিনিসের তাকিয়ে থাকতে পারলে ভাল। এই একসারসাইজ চোখের স্ট্রেস কমাবে। মাঝে মাঝে কাজ থেকে উঠে চোখে জল দিয়ে ধুয়ে আসাও প্রয়োজন। কখনও কখনও অল্প সময়ের জন্য চোখ বন্ধ করে থাকলেও উপকার পাবেন। 

ব্লিঙ্ক করুন

ব্লিঙ্ক করা অর্থাৎ চোখের পাতা ফেলাও একধরনের চোখের ব্যায়াম। এক্ষেত্রে ২০ সেকেন্ড ধরে নাগাড়ে চোখের পাতা খোলা বন্ধ করুন। শুনে মনে হতে পারে চোখ পিটপিট করার কথা বলা হচ্ছে। তবে বিষয়টা তা নয়। এই একসারসাইজ করলে চোখের লুব্রিকেশন ভালভাবে হবে, চোখ শুষ্ক হবে না, আর্দ্র থাকবে। 

চোখে দিন উষ্ণ ছোঁয়া 

হাতের তালু ঘষে গরম করে নিন। এরপর সেই গরম ভাপ দিন বন্ধ চোখের উপর। আরাম লাগবে আপনার। কমবে স্ট্রেস। চোখের চারপাশের পেশীকে শিথিল করে আরাম দেবে আপনাকে। তাই চোখের ক্লান্তি দূর করতে বেশ কয়েকবার এমনটা করুন। 

আরও পড়ুন- জলখাবারে ফল খাওয়া কতটা উপকারি? কী কী সতর্কতা মেনে চলা প্রয়োজন?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget