এক্সপ্লোর

High Uric Acid: ওষুধ না খেয়েও কমবে ইউরিক অ্যাসিডের মাত্রা, কোন কোন পানীয়ে মিলবে উপকার?

Healthy Drinks: আপনার শরীরে ইউরিক অ্যাসিড স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় থাকলে উচ্চ রক্তচাপের সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, বাত, কিডনি স্টোন- এইসব রোগ একে একে দেখা দিতে বাধ্য। তাই সতর্ক থাকুন। 

High Uric Acid: ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে বেশি থাকলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। শরীরের বিভিন্ন অংশের যন্ত্রণার পাশাপাশি ফুলে যেতে পায়ের পাতা এবং বিশেষ করে গোড়ালির অংশ। তীব্র যন্ত্রণাও হতে পারে। ইউরিক অ্যাসিড বেশি থাকলে কিডনি সঠিক ভাবে কাজ করতে পারে না। তার ফলে শরীরে জমে থাকা টক্সিন পুরোপুরি বেরোতে পারে না। আর এর জেরেই ফ্লুইড রিটেনশন হয় আমাদের শরীরের বিভিন্ন অংশে। অর্থাৎ ফ্লুইড জলে হাত, পা, মুখ অস্বাভাবিক ভাবে ফুলে যেতে পারে। এছাড়াও বেশি ইউরিক অ্যাসিডের কারণে গাঁটে ব্যথা বাড়ে। অতএব ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। আপনার শরীরে ইউরিক অ্যাসিড স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় থাকলে উচ্চ রক্তচাপের সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, বাত, কিডনি স্টোন- এইসব রোগ একে একে দেখা দিতে বাধ্য। তাই সময় থাকতেই সতর্ক থাকুন। 

কয়েকটি পানীয় রয়েছে যেগুলি রোজ পান করলে ওষুধ খেতে হবে না, এমনিতেই কমবে আপনার শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডের পরিমাণ 

  • জিরে ভেজানো জল - গোটা জিরে জলে ভিজিয়ে খেতে পারলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে। যেদিন খাবেন তার আগের দিন রাতে একটা কাচের পাত্রে গোড়া জিরে জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ভাল করে ছেঁকে নিয়ে খান। খালি পেটে খেলেই উপকার সবচেয়ে বেশি। জিরে ভেজানো জল খেলে বদহজমের সমস্যা দূর হবে। বডি ডিটক্সিফিকেশনের কাজে দারুণ ভাবে সাহায্য করে জিরে ভেজানো জল। শরীরে জমে থাকা যাবতীয় টক্সিন দূর করবে জিরে ভেজানো জল। এর পাশাপাশি কমাবে অতিরিক্ত ইউরিক অ্যাসিডের মাত্রাও। 
  • ঈষদুষ্ণ জলে পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে। পাতিলেবুতে থাকা ভিটামিন সি ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। 
  • সিলেরি নামে একপ্রকারের শাক রয়েছে যার রস খেতে পারলে কিডনি ভাল থাকবে। তার ফলে দূর হবে শরীরে জমা টক্সিন। ইনফ্লেমেশনের সমস্যাও কমাবে এই পানীয়। এর পাশাপাশি দূর করবে শরীরে থাকা অতিরিক্ত ইউরিক অ্যাসিড। 
  • আদা দিয়ে চা খেতে পারলে বদহজমের সমস্যা দূর হবে। কারণ আদায় রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। আদার রস মেশানো চা খেলে কমবে ইউরিক অ্যাসিডের মাত্রাও। এই পানীয় বাতের ব্যথাও কমবে। 
  • তুলসি পাতা দিয়ে চা খেলেও পাবেন উপকার। দূর হবে অতিরিক্ত ইউরিক অ্যাসিড। তুলসি দেওয়া চা আসলে কিডনির কার্যক্ষমতা ভাল রাখে। তাই শরীরে থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড দূর হবে। 
  • গরম দুধে কাঁচা হলুদ মিশিয়ে খেলেও আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ রয়েছে হলুদে। তাই গরম দুধে কাঁচা হলুদ মিশিয়ে খেলে শরীরে ইনফ্লেমেশনের সমস্যাও কমবে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget