এক্সপ্লোর

Healthy Snacks: রাত জাগার অভ্যাস, মিডনাইট স্ন্যাকিংয়ে রাখুন এই হেলদি স্ন্যাক্সগুলি, কী কী খেতে পারেন?

Midnight Snacking: মধ্যরাতে খিদে পেলে খেতে পারেন পপকর্ন। এই খাবার এমনিতে খুব হাল্কা। তবে পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ। আর পপকর্নের মধ্যে ক্যালোরি, ফ্যাট এইসব উপকরণ একেবারেই কম।

Healthy Snacks: পড়াশোনার জন্য অনেকেরই রাত জাগার অভ্যাস রয়েছে। কেউ বা কর্মসূত্রে রাত জাগতে বাধ্য হন। আর রাতে জেগে থাকলে মাঝরাতে খিদে পাবে এটা খুব স্বাভাবিক ব্যাপারে। এখন বিষয় হল এই মিডনাইট স্ন্যাকিংয়ের কারণে অনেক সময়েই আমরা অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলি। আর দিনের পর দিন এই অভ্যাস থাকলে আপনার শরীর-স্বাস্থ্য খারাপ হতে বাধ্য। অতএব সময় থাকতেই সতর্ক হয়ে যাওয়া উচিত। রাত জাগতে হলে সঙ্গে রাখুন হেলদি স্ন্যাক্স। এগুলি আপনার পেটও ভরাবে এবং স্বাস্থ্যেরও খেয়াল রাখবে। 

মাখানা 

কম ক্যালোরি যুক্ত মাখানা খেতে পারেন হেলদি স্ন্যাক্স হিসেবে। শুধু মাঝরাতে না নয়, দিনের যেকোনও সময়েই খাওয়া যায় মাখানা। এই খাবার আপনার পেট ভরিয়ে রাখবে অনেকক্ষণ। কম ক্যালোরি যুক্ত মাখানার মধ্যে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে। মুচমুচে মাখানা খতেও বেশ সুস্বাদু। তাই রাতে যাঁদের জাগতে হয় তাঁরা সঙ্গে রাখুন মাখানা। 

ওটস 

রাতে একটু বেশি খিদে পেয়ে গেলে আপনি খেতে পারেন মশলা ওটস। খেতে বেশ সুস্বাদু এই খাবার। তৈরি করে নেওয়াও সহজ। কম ক্যালোরি যুক্ত ওটসের মধ্যে রয়েছে প্রচুর ফাইবার। তাই দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখবে এই খাবার। বিভিন্ন রকমের সবজি মিশিয়ে নিতে পারেন মশলা ওটসে। তার ফলে এই খাবার আরও পুষ্টিকর হবে। 

ভাজা মুগডাল 

মুগডাল অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। তাই শুকনো কড়াইতে ভেজে রাখুন কিছুটা পরিমাণ। সেটা তুলে রাখুন কৌটোতে। এমন কৌটোতে মুগডাল রাখবেন যাতে তার মধ্যে হাওয়া প্রবেশ করতে না পারে। তার ফলে অনেকদিন পর্যন্ত ভাল থাকবে খাবার। শুকনো কড়াইতে ভাজা মুগডাল অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। মিডনাইট স্ন্যাকিংয়ের ক্ষেত্রে এটি অন্যতম হেলদি স্ন্যাক্স। 

পপকর্ন 

মধ্যরাতে খিদে পেলে খেতে পারেন পপকর্ন। এই খাবার এমনিতে খুব হাল্কা। তবে পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ। আর পপকর্নের মধ্যে ক্যালোরি, ফ্যাট এইসব উপকরণ একেবারেই কম। তাই ওজন বৃদ্ধির সম্ভাবনা নেই। অতএব পপকর্ন হেলদি স্ন্যাক্স হিসেবে দিনের অন্য সময়েও আপনার মেনুতে যোগ করতে পারেন। খেতে বেশ মুখরোচক হয় এই পপকর্ন। চেষ্টা করুন বাড়িতে তৈরি করে নিতে। 

আরও পড়ুন- ওয়ার্ক আউট শুরুর আগে ব্ল্যাক কফিতে কী মিশিয়ে খেলে চাঙ্গা থাকবেন আপনি, টান ধরবে না পেশীতে 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?
Suvendu Adhikari: CAA-তে আড়াই লক্ষ আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Madan Mitra:
Tarapith Temple: রবিবার কালীপুজো, তার আগে আলোয় সেজেছে তারাপীঠ, নিষ্ঠা ভরে মায়ের সন্ধ্যারতি | ABP
Punjab Train Fire: পাঞ্জাবে ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল আগুন... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget