এক্সপ্লোর

Health Tips: শীতের মরসুমে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? সুস্থ থাকতে মেনে চলুন এই নিয়মগুলি

Winter Travelling: শীতের সময়ে বেড়াতে গেলে বিশেষ করে পাহাড়ে বেড়াতে গেলে কিছু জিনিস অতি অবশ্যই মনে রাখা প্রয়োজন। কয়েকটা নিয়ম মেনে চলতেই হবে, নাহলে চরম বিপদে পড়তে পারেন আপনি।

Health Tips: শীতের মরসুম (Winter Season) মানেই বাঙালির বেড়াতে (Travel) যাওয়ার হুজুগ বেড়ে যায়। অনেকেই আবার শীতের মরসুমে শীতের জায়গাই বেছে নেন বেড়ানোর জন্য। ক্রিসমাস হেকে নতুন বছর শুরু হওয়ার মাঝের সময়ে বেশ কিছু ছুটি পাওয়া যায়। অতএব ব্যাগ গুছিয়ে সপরিবার শুধু বেরিয়ে পড়ার অপেক্ষা। কেউ বা ছুটি কাটানোর জন্য বেছে নিন মনের মানুষকে। শীতের মরসুমে অনেকেই পাহাড়ে বেড়াতে যান। বেড়ানো মানেই ছকভাঙা উদযাপন। নিয়মের বেড়াজাল পেরিয়ে মনের ইচ্ছে মতো উপভোগ করা। কিন্তু এইসব বেনিয়ম করতে গিয়ে অনেক সময়েই বিপদে পড়েন অনেকে। তাই শীতের সময়ে বেড়াতে গেলে বিশেষ করে পাহাড়ে বেড়াতে গেলে কিছু জিনিস অতি অবশ্যই মনে রাখা প্রয়োজন। কয়েকটা নিয়ম মেনে চলতেই হবে, নাহলে চরম বিপদে পড়তে পারেন আপনি। দেখে নিন কী কী করবেন এবং কী কী করবেন না।

সতর্ক থাকুন জলের ব্যাপারে- বেড়াতে গেলে যখন হোটেলের বাইরে বেরোবেন সঙ্গে অবশ্যই জল রাখুন। রাস্তাঘাটে যেখানে সেখানে জল খাবেন না। কারণ জল থেকেই সবচেয়ে দ্রুত অসুখ ছড়ায়। আর সবার আগে যেটা হয়, সেটা হল পেটের সমস্যা। বেড়াতে গিয়ে পেটের সমস্যা দেখা দিলে সমস্ত ঘোরার আনন্দ মাটি হয়ে যাবে। শুধু যিনি অসুস্থ হবেন তিনি নন, তাঁর সঙ্গীরাও পড়বেন বিপদে। কারণ অজানা অচেনা জায়গায় সহজে ডাক্তার পাওয়া মুশকিল। অতএব সতর্ক থাকুন। পরিশুদ্ধ জল খান। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকা ভাল। কম জল খেলে চলবে না। এতে শরীরে জলের ঘাটতি হতে পারে। আর একবার ডিহাইড্রেশনের সমস্যা শুরু হলে নানা ধরনের আনুষঙ্গিক সমস্যা সঙ্গে জড়ো হবে। তাই আগে থেকেই সতর্ক থাকুন। 

ওষুধপত্র সঙ্গে রাখুন- নিয়মিত যেসব ওষুধ খেতে হয় সেগুলো তো অবশ্যই সঙ্গে রাখবেন। এছাড়াও প্রয়োজনীয় কিছু সাধারণ ওষুধ সবার আগে গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নিন। জ্বর, মাথা ব্যথা, পেটের সমস্যা, সর্দি কাশি... এইসব সমস্যার যেসব ওষুধ থাকে সেগুলো অবশ্যই সঙ্গে রাখতে হবে। নয়তো সমস্যায় পড়তে পারেন। 

শরীরচর্চা- যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁরা বেড়াতে গিয়েও সেই অভ্যাস বজায় রাখুন। কিন্তু যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন না, তাঁরা আচমকা অজানা অচেনা জায়গায় শরীরচর্চা করতে যাবেন না, বেকায়দায় চোট পেয়ে অঘটন ঘটতে পারে। 

খাওয়াদাওয়ার দিকে নজর দিন- বেড়াতে যাওয়া মানে নিশ্চিত ভাবে জমিয়ে পেটপুজো করা। যেখানে বেড়াতে গিয়েছেন সেখানকার খাবার চেখে দেখা। কিন্তু তাই বলে যা ইচ্ছে না খাওয়াই ভাল। জিভের সংবরণ থাকলে তবেই সুস্থ থাকবেন আপনি। সুস্থ ভাবে নিজের ট্রিপ উপভোগ করতে পারবেন। তাই ভাল জায়গায় খাওয়াদাওয়া করুন। চোখের সামনে যা দেখবেন সেটাই চেখে দেখার বাসনা না থাকাই স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক। 

আরও পড়ুন- হাতছানি দিচ্ছে বর্ষশেষের পার্টি! কীভাবে এড়াবেন হ্যাংওভার? 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget