এক্সপ্লোর

Air Pollution: বায়ুদূষণে আর্থারাইটিস? IBD? বলছে গবেষণা

Air Pollution: যেকোনও দূষণই দীর্ঘমেয়াদি ক্ষতি করে শরীরের। বিশেষ করে বায়ুদূষণ। দূষিত বায়ুর কারণে ফুসফুসে নানা জটিল রোগের সম্ভাবনা থাকে। এবার গবেষণায় সামনে এল আরও আশঙ্কার কথা।

নয়াদিল্লি: যেকোনও দূষণই দীর্ঘমেয়াদি ক্ষতি করে শরীরের। বিশেষ করে বায়ুদূষণ। দূষিত বায়ুর কারণে ফুসফুসে নানা জটিল রোগের সম্ভাবনা থাকে। এবার গবেষণায় সামনে এল আরও আশঙ্কার কথা। দীর্ঘদিন ধরে দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে অটোইমিউন ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে ঝুঁকি বাড়ে  রিউম্যাটোয়েড আর্থারাইটিস বা ইনফ্ল্যামাটরি বাওয়েড ডিজিজের। RMD Open নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাটি। ইতালির একদল বিজ্ঞানী এই গবেষণা করেছেন।

যানবাহন ও শিল্পক্ষেত্রের কারণে যে পরিবেশ দূষণ হয়, তা মানবশরীরে প্রভাব ফেলে। সেই কারণে  মানবদেহে অ্য়াডাপ্টিভ ইমিউনিটি (adaptive immunity) তৈরি হয় যা রোগসৃষ্টিকারী কোনও কিছুর সঙ্গে লড়াই করার শক্তি রাখে। কিন্তু কিন্তু কখনও কখনও অ্য়াডাপ্টিভ ইমিউনিটি (adaptive immunity) শরীরেই সমস্য়া তৈরি করে। শরীরবৃত্তীয় কাজে বিঘ্ন ঘটায়, শরীরে কলা (tissue) ধ্বংস করে। যা আদতে অটোইমিউন ডিজিজে (autoimmune disease) পরিণত হয়। 

এটি এমন একট অবস্থা যাতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা শরীরেরই কোষ বা কলার উপর আক্রমণ করে। এই অবস্থার কারণে রিউম্যাটোয়েড আর্থারাইটিস (rheumatoid arthritis), ইনফ্ল্যামাটরি বাওয়েল ডিজিজ (inflamatory bowel disease), আলসারেটিভ কোলাইটিস (ulcerative colitis), মাল্টিপিল স্কেলেরোসিসের মতো একাধিক রোগ হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। 

যে গবেষণাপত্রটি  প্রকাশিত হয়েছে। তার জন্য DeFRA বা ন্যাশনাল ইতালিয়ান ফ্র্যাকচার রিস্ক ডেটাবেস-এর তথ্যগুলি ব্যবহার করা হয়েছে। ২০১৬ সালের জুন থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত সাড়ে তিন হাজার চিকিৎসকের দেওয়া ৮১, ৩৬৩ জনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করে গবেষণা হয়েছে। ইতালির ১১০টি প্রদেশের ৬১৭টি কেন্দ্র থেকে বায়ুর মান সংক্রান্ত তথ্য নেওয়া হয়েছে।

বায়ুতে পার্টিকুলেট ম্যাটারের (particulate matter) অর্থাৎ PM10, PM2.5-এর উপস্থিতি কতটা প্রভাব ফেলে তার খোঁজ করেছিলেন গবেষকরা।  

PM10-এর ক্ষেত্রের প্রতি ঘনমিটারে ৩০ মাইক্রোগ্রাম এবং PM2.5-এর ক্ষেত্রে প্রতি ঘনমিটারে ২০ মাইক্রোগ্রাম। এই মাপকাঠি মানবশরীরে ক্ষতি করে বলে ধরে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই পরিবেশে থাকলে মারাত্মক ক্ষতি হয় মানবদেহে। গবেষকরা জানাচ্ছেন, প্রতিঘনমিটারে  PM10 এর মাত্রা ১০ মাইক্রোগ্রাম করে বৃদ্ধির সঙ্গে সঙ্গে অটোইমিউন ডিজিজের ঝুঁকি ৭ শতাংশ করে বাড়ে। গবেষক দলের দাবি, যানবাহন ও শিল্পক্ষেত্রে যে ধরনের বায়ুদূষণ হয়ে থাকে তার মধ্যে দীর্ঘসময় ধরে থাকলে রিউম্যাটোয়েড আর্থারাইটিসের ঝুঁকি বাড়ে ৪০ শতাংশ,  ইনফ্ল্যামাটরি বাওয়েল ডিজিজের ঝুঁকি বাড়ে ২০ শতাংশ। কানেক্টিভ টিস্যু ডিজিজের (connective tissue disease) সম্ভাবনা ১৫ শতাংশ। 

যদিও গবেষক দলের দাবি, এটা একটা পর্যবেক্ষণমূলক গবেষণা। কীভাবে প্রভাব পড়ে, ঠিক কতদিন হলে অটোইমিউন ডিজিজ ধরা পড়বে, সেই তথ্যের জন্য আরও গবেষণা প্রয়োজন।

আরও পড়ুন: ইজরায়েলে মিলল করোনার নয়া প্রজাতি, কোভিড টেস্টের রিপোর্ট আসতেই উদ্বেগ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget