এক্সপ্লোর

Child's Diet : গোড়াতেই নজর দিন শিশুর শারীরিক ও মানসিক উন্নতিসাধনে, কী খাওয়াবেন ?

প্রথম থেকেই শিশুকে পর্যাপ্ত পরিমাণে ফল ও শাকসব্জি খাওয়ান...

কলকাতা : প্রত্যেক বাবা-মা-ই চান, তাঁদের সন্তান বুদ্ধিমান ও স্মার্ট হোক। এক্ষেত্রে শিশুদের কী খাওয়ানো হচ্ছে- তা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর শারীরিক ও মানসিক উন্নতির জন্য শৈশব থেকেই দিতে হবে স্বাস্থ্যকর খাবার। যদিও এই সময়ে একটা বড় অংশের ছেলে-মেয়ে জাঙ্ক ফুড খেতে পছন্দ করে। শাকসব্জি, ফল, পাঁউরুটি খেতে অনেককেই বেগ পেতে হয়। পরিবর্তে তারা পিৎজা, বার্গার বা পেস্ট্রিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এইসব খাবার, শিশুদের স্বাস্থ্যের শুধু ক্ষতিই করে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশের পথেও অন্তরায় হয়ে দাঁড়ায়। দীর্ঘ সময় ধরে জাঙ্ক ফুড খেলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাতেও প্রভাব পড়ে। তাই এই প্রতিবেদনে এমন কয়েকটি খাবারে কথা বলা হয়েছে যা সুপারফুড হিসেবে শিশুর ডায়েটে রাখা যেতে পারে।

প্রথম থেকেই শিশুকে পর্যাপ্ত পরিমাণে ফল ও শাকসব্জি খাওয়ান। শারীরিক ও মস্তিষ্কের উন্নতির জন্য পুষ্টির প্রয়োজন পড়ে, তা মেলে ফল ও শাকসব্জি থেকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শিশুকে রোগ ও সংক্রমণ থেকে রক্ষা করে।

ডিম : এক বছর বয়সের পর থেকেই শিশুর খাদ্যতালিকায় রাখতে হবে ডিম। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন বি ও ডি, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ফলিক অ্যাসিড। যা শিশুর মানসিক বৃদ্ধি ঘটায়।

দুধ : শিশুর জন্য দুধই প্রধান খাবার। এতে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন। যা শিশুর শরীরে উন্নতি ঘটায়। এছাড়া দুধে থাকা ফসফরাস ও ভিটামিন ডি হাড়, নখ ও দাঁত স্বাস্থ্যসম্মত করে তোলে।

শুকনো ফল : প্রতিদিন শিশুকে শুকনো ফল দিন। আমোন্ড, কাজু, বাদাম, আখরোট মস্তিষ্কের কার্যকরিতা ঠিক রাখে। শিশুদের শক্তি জোগায় বাদাম এবং শারীরিক ক্ষমতা বাড়ায়।

কলা : সাধারণত প্রতিটি শিশুই কলা ভালবাসে। এতে রয়েছে ভিটামিন বি৬, সি, এ ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ফাইবার। এছাড়াও কলায় রয়েছে গ্লুকোজ যা শক্তি জোগায়।

দই : দই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজম শক্তি বাড়ানোর জন্য শিশুর ডায়েটে রাখুন দই। এতে ল্যাকটোজ, আয়রন, ফসফরাস রয়েছে।

ওটস : ফাইবার ও বেটা গ্লুকানে সমৃদ্ধ। ওটস এমন একটি সুপারফুড যা শিশুরা পছন্দ করে। এটি শক্তি জোগায়। বাবা-মায়েরা ওটস-কে স্ন্যাকস হিসেবেও সন্তানদের দিতে পারেন।

বেরি : শিশুদের ব্লুবেরিস, স্ট্রবেরিসও দিতে পারেন। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও পটাসিয়াম, ভিটামিন সি, ফাইবার ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ। যা শারীরিক ও মানসিক ক্ষমতাকে উজ্জীবিত করে।

আলু : শিশুকে মিষ্টি আলু দেওয়া উচিত। এতে ফাইবার, ক্যালসিয়াম ও ভিটামিন এ থাকে। যা শিশুকে শক্তি জোগায়। (ডিসক্লেমার :  এবিপি আনন্দ লাইভ-এর এগুলি সাজেশন মাত্র। শিশুর যথার্থ ডায়েট বা চিকিৎসার জন্য অবশ্যই কোনও চিকিৎসকের পরামর্শ নিন।)

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget