এক্সপ্লোর

Covid 19 Reinfection: সুস্থ হয়েও ফের কোভিড? পিছনে কি ওমিক্রন?

Coronavirus Reinfection: ওমিক্রনের জন্যই কি বাড়ছে পুনরায় কোভিড সংক্রমিত হওয়ার ঘটনা? তেমনটাই বলছে বিভিন্ন গবেষণা। 

নয়াদিল্লি : ওমিক্রনের জন্য়ই কি বাড়ছে পুনরায় কোভিড-১৯ সংক্রমিত (reinfection) হওয়ার ঘটনা? অন্তত তেমনটাই বলছে বিভিন্ন গবেষণা রিপোর্ট। কোভিড ভাইরাসের সর্বশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে নাজেহাল হয়েছে বিশ্ব। ভারতও নাজেহাল হয়েছে কোভিডের দাপটে। আপাতত সংক্রমণের হার কমলেও,বিপদ যে কাটেনি তা মনে করিয়ে দিচ্ছে বিভিন্ন গবেষণায় উঠে আসা তথ্য। শরীরে তৈরি হওয়া অনাক্রম্যতাকে ফাঁকি দিয়ে ফের হচ্ছে কোভিড সংক্রমণ।

রি-ইনফেকশন কী?

কোনও ভাইরাসে একবার সংক্রমিত হওয়ার পরে সুস্থ হয়ে ফের সংক্রমণ হলে, তাকে বলা হয় রি-ইনফেকশন (reinfection)। কোভিডের ক্ষেত্রেও ঠিক এমনটাই দেখা যাচ্ছে। একবার কোভিড আক্রান্ত হওয়ার পরে ফের সংক্রমিত হচ্ছেন অনেকেই। পিছনে কী ওমিক্রনের হাত? মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন-সহ একাধিক দেশে হওয়া গবেষণার তথ্য বলছে, ডেল্টার দাপট চলাকালীন পুনরায় কোভিড সংক্রমণের যা হার ছিল, ওমিক্রনের ঢেউয়ের সময় তার চেয়েও অনেক বেড়েছে পুনরায় কোভিড সংক্রমিত হওয়ার ঘটনা। ইম্পেরিয়াল কলেজ লন্ডন (imperial college london)এর করা একটি গবেষণায় দেখা গিয়েছে অন্য স্ট্রেনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমণ করার ক্ষমতা অন্তত ৫ গুন বেশি। 

Mumbai Coronavirus: জিনম সিকোয়েন্সিং এর পর দেখা গেল ৯৫ শতাংশই ওমিক্রন আক্রান্ত !

পিছনে কী কারণ?
অষ্ট্রেলিয়ার (australia) মেলবোর্নে  ডিয়াকিন বিশ্ববিদ্যালয়ের (deakin university)গবেষক মহামারি বিশেষজ্ঞ ক্যাথেরিন বেনেট বেশ কয়েকটি কারণের কথা বলেছেন। যেহেতু এখন অনেক বেশি সংখ্যক মানুষ কোভিড ভাইরাসের সম্মুখীন (exposed) হচ্ছেন, সেই কারণে নতুন করে সংক্রমণের সম্ভাবনা বাড়ছে। কিন্তু তার সঙ্গেই রয়েছে শরীরে তৈরি হওয়া অনাক্রম্যতাকে (immunity)ফাঁকি দেওয়ার ক্ষমতা। ওমিক্রন ভ্যারিয়েন্টের সেই ক্ষমতা থাকায় বাড়ছে পুনরায় সংক্রমিত হওয়ার ঘটনা। একই কথা বলছেন আরও একাধিক বিশেষজ্ঞ। 

বিপদ কতটা?
পুনরায় সংক্রমিত হলে বিপদ কি বেশি? এই প্রশ্নের অবশ্য একদম স্পষ্ট উত্তর নেই। যাদের একাধিকবার সংক্রমণ হয়েছে তাঁদের অনেকেই বলেছেন আগের চেয়ে বেশি অসুস্থ বোধ করেছেন তাঁরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক এক ব্যক্তির উপর এক একরকম উপসর্গ দেখা দেয় কোভিডের ক্ষেত্রে। রি-ইনফেকশনের ক্ষেত্রেও বিষয়টি তেমনটাই।      

Omicron Subvariant: ওমিক্রনের উপপ্রজাতিতে আক্রান্ত? কী কী লক্ষণ দেখে বুঝবেন?

করোনাভাইরাস সংক্রমণের একাধিক ঢেউ দেখেছে দেশ। তার সঙ্গে লড়াই করেই ছন্দে ফিরছে জীবন। সংক্রমণের ভয় যতই থাকুক, বিধি মেনে চললে ঠেকিয়ে রাখা যাবে অনেকটাই, বারবার মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরতে হবে মাস্ক। মানতে হবে দূরত্ববিধি। নিতে হবে কোভিডের টিকাও। তাহলেই হারানো যাবে কোভিড মহামারিকে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget