এক্সপ্লোর

Covid Update: শরীরচর্চায় মুক্তি মিলবে কোভিড পরবর্তী সমস্যা থেকে, দাবি নয়া গবেষণায়

Covid Update: লং কোভিডের চিকিৎসা নিয়ে আশা জোগাল নতুন একটি গবেষণা। নিয়মিত শারীরিক কসরৎ করলে কোভিড পরবর্তী সমস্যা থেকে হওয়া ডায়াবেটিস এবং ডিপ্রেসন থেকে মুক্তি মিলতে পারে, দাবি গবেষণাপত্রে।

ওয়াশিংটন: কোভিড নিয়ে সমস্যা কমছে না। সংক্রমণের জের কমলেও পরবর্তী শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন অনেকেই। যাকে ডাক্তারি পরিভাষার বলা হচ্ছে লং কোভিড। এই ধরনের শারীরিক সমস্যার চিকিৎসার কোনও সুনির্দিষ্ট পদ্ধতি নিয়ে এখনও কিছু বলেননি স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঠিক তখনই লং কোভিডের চিকিৎসা নিয়ে আশা জোগাল নতুন একটি গবেষণা। নিয়মিত শারীরিক কসরৎ করলে কোভিড পরবর্তী সমস্যা থেকে হওয়া ডায়াবেটিস (diabetes) এবং ডিপ্রেসন (depression) থেকে মুক্তি মিলতে পারে।

নতুন এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে 'এক্সারসাইজ অ্যান্ড স্পোর্টস সায়েন্স রিভিউ'তে (exercise and sports science review)।

আমেরিকার পেনিংটন বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের (pennington biomedical research centre) গবেষক ক্যানডিডা রেবেলো (candida rebello) জানাচ্ছেন, কোভিড পরবর্তী সমস্যার কারণে ডিপ্রেশন হতে পারে। সেখান থেকেই হতে পারে মধুমেহ সংক্রান্ত সমস্যা। যা টাইপ ১ ডায়াবেটিস আক্রান্তদের জন্য প্রাণঘাতীও হতে পারে। এই সমস্ত সমস্যা কমাতে পারে শরীরচর্চা। প্রদাহজনিত সমস্যা থেকে রক্তে শর্করার মাত্রা বাড়ে। সেই সমস্যা কমাতে পারে শরীরচর্চার অভ্যাস। 

চিকিৎসকরা জানাচ্ছেন, কোভিড সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পরেও নানা সমস্যা থেকে যায়। মস্তিকের প্রদাহজনিত সমস্যা, মাংসপেশিতে ব্যথা, ক্লান্তি এরকম নানা সমস্যা দীর্ঘদিন ভোগাতে পারে আক্রান্তকে। একেই লং কোভিড (long covid) বলা হয়। গবেষক রেবেলো বলেন, 'এমন হতে পারে কোভিড সংক্রমণের সময় তেমন একটা সমস্যা হল না। কিন্তু ভাইরাস মুক্ত হওয়ার ৬ মাস পর দেখা গেল ওই ব্যক্তির ডায়াবেটিস ধরা পড়েছে।' এই সমস্যা এড়াতেই শরীরচর্চার উপর ভরসা রাখার কথা বলছেন ওই গবেষকরা। শরীরচর্চা বলতেই ভারী ব্যায়াম নয়, এটাও স্পষ্ট করেছেন তাঁরা। শরীর বুঝে প্রতিদিন অল্প করে হাঁটলেও উপকার মিলবে বলেই তাঁদের দাবি।   

গবেষক দলটির অন্যতম সদস্য,  পেনিংটন বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর জল কিরওয়ান (john kirwan) জানান, সুস্থ শরীরের জন্য ব্যায়াম জরুরি। কোভিড পরবর্তী প্রদাহ রুখতেও একইভাবে ব্যায়াম কাজে দেবে বলে তাঁর দাবি।

আরও পড়ুন: ভারতের আর করোনার চতুর্থ ঢেউয়ের কোনও ভয় নেই, দাবি আইসিএমআরের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget