এক্সপ্লোর

Diet Tips: স্বাস্থ্যের উপকারে এই মশলাগুলো অবশ্যই রোজকার রান্নায় ব্যবহার করুন

পুষ্টিবিদরা বলছেন, সকালে যখন কফি খাচ্ছেন, তখন তার উপর অল্প করে দারুচিনির গুঁড়ো ছড়িতে দিতে পারেন। কিংবা হয়তো পাস্তা খাচ্ছেন। তার সঙ্গে মিশিয়ে নিন একমুঠো টাটকা বেসিল পাতা কুঁচি।

কলকাতা : মশলা (Spice) যে শুধুমাত্র খাবারের স্বাদই বাড়ায়, তা নয়। মশলা আমাদের স্বাস্থ্যেরও অনেক উপকারে কাজে লাগে। যেমন একটা উদাহরণ আমরা দিতেই পারি। হলুদ। আদতে রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা হলেও হলুদের উপকরিতা অনেক। স্বাস্থ্যের উপকারে বিশেষজ্ঞরা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে একগ্লাস করে হলুদ দুধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন। তেমনই পুষ্টিবিদরা এমন কয়েকটা মশলা রোজকার খাবারের তালিকায় রাখার পরামর্শ দিচ্ছেন, যা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

পুষ্টিবিদরা বলছেন, সকালে যখন কফি খাচ্ছেন, তখন তার উপর অল্প করে দারুচিনির গুঁড়ো ছড়িতে দিতে পারেন। কিংবা হয়তো পাস্তা খাচ্ছেন। তার সঙ্গে মিশিয়ে নিন একমুঠো টাটকা বেসিল পাতা কুঁচি। দেখবেন, এগুলোর মিশ্রণে আপনার খাবারও যেমন আরও সুস্বাদু হয়ে উঠলো, তেমনই উপকারীও হয়ে উঠল।

১. দারুচিনি যে শুধু খাবারে সুগন্ধের জন্য ব্যবহার করা হয়, তা নয়। খাবারে দারুচিনি ব্যবহার করলে তা আমাদের শরীরে অ্যান্ট অক্সিডেন্টস হিসেবেও কাজ করে। এছাড়া, রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থেকে ডায়াবিটিস প্রতিরোধ করার জন্য দারুণ উপকারী দারুচিনি। করোনা পরিস্থিতিতে যেটা সবথেকে বেশি প্রয়োজনীয়, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে দারুচিনি। পুষ্টিবিদরা জানাচ্ছেন এমনটাই।

২. হলুদের কথা তো আগেই আমরা জানলাম। পুষ্টিবিদরা আরও জানাচ্ছেন, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কাজ করে হলুদ। এছাড়া অবসাদ প্রতিরোধ করতে এবং আর্থারাইটিসের সমস্যা প্রতিরোধ করতেও দারুণ উপকারী হলুদ।

৩. ওজন কমাতে, ত্বকের নানা সমস্যা প্রতিরোধ করতে, হজমের উপকারিতায় দারুণ উপকারী গোলমরিচ। রোজকার খাবারে ব্যবহার করলে স্বাদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভিটামিন সি-এর ঘাটতিও মেটায়।

৪. ক্ষতিকর কোলেস্টেরল দূর করার জন্য উপকারী এলাচ। খাবারে আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। কিন্তু এলাচ শরীরে রক্ত সঞ্চালন সঠিক রাখার জন্য সাহায্য করে।

৫. কাশি-সর্দির সমস্যা হলেই আমাদের মায়েরা আদা খাওয়ার পরামর্শ দেন কিংবা আদা দিয়ে চা বানিয়ে দেন। আদার গুণাগুণ অনেক। প্রতিদিনের খাবারে আদার ব্যবহার ঠান্ডা লাগার সমস্যা দূর করার পাশাপাশি মস্তিষ্ক সচল রাখতেও সাহায্য করে।

 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget