এক্সপ্লোর

Weight Loss: ভাত খাওয়া ছাড়তে হবে না, শুধু এভাবে খান ! ঝটপট ওজন ঝরবে

Weight Loss by Eating Rice: ওজন কমাতে হবে। অথচ ভাত খাওয়া ছাড়তে পারছেন না ? সেরা উপায় বাতলে দিচ্ছেন পুষ্টিবিদ।

কলকাতা: ওজন কমাতে হবে। এমন একটা কথা মনে এলেই অনেকে একটু দুঃখ পান। কারণ এর জন্য ভাত কম খেতে হবে। কেউ কেউ আবার ভাত খাওয়া ছাড়তে হবে ভেবেই পিছিয়ে আসেন। তখন মনে একটাই কথা আসে। ভাত খেয়ে ওজন কমানো গেলে কতই না ভাল হত ! কিন্তু সত্যিই কি ওজন কমাতে ভাত খাওয়া বন্ধ করতে হয় ? না ভাত খেলে ওজন কমানো যায় না ? এই ব্যাপারেই এবিপি লাইভের সঙ্গে বিশদে কথা বললেন ফর্টিস হাসপাতালের পুষ্টিবিদ চিকিৎসক শ্রাবণী মুখোপাধ্যায়

ভাত খাওয়া কি না কমালেই নয় ?

পুষ্টিবিদের কথায়, ‘ভাত, মুড়ি, চিড়ে, খই যা-ই খান, আগে জানতে হবে, এগুলি কোন ধরনের খাবার। এগুলি আদতে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমাদের শরীরে শক্তির জোগান দেয়। ১ গ্রাম কার্বোহাইড্রেট থেকে ৪ কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। আমাদের দৈনিক কাজ করতে এই শক্তি লাগে। তাই কার্বোহাইড্রেট খেতেই হবে। এই কারণে ব্যালান্সড ডায়েট করার পরামর্শ দেওয়া হয়।’

ব্যালান্সড ডায়েট: ব্যালান্সড ডায়েট এমন এক ডায়েট যার মধ্যে ৬০-৭০ শতাংশই কার্বোহাইড্রেট। তাই ভাত খেলেই মোটা হব, ভাত না খেলে রোগা হব, এমন ধারণা ভুল। 

তাহলে ওজন বাড়ছে কেন ?

এটা আসলে এনার্জির অঙ্ক। কার্বোহাইড্রেট আমাদের শরীরে শক্তি জোগাচ্ছে। রোজ আমরা যতটা কাজ করি, শরীরে ততটাই এনার্জির দরকার। তার থেকে বেশি শক্তি শরীরে গেলে তা ফ্যাট হয়ে জমতে থাকে। তাই কতটা খাচ্ছি, সেটাই দেখা দরকারি। পরিমাণ মেপে খেলে ওজন বাড়ে না। 

উচ্চতা ও ওজন দেখে খেতে হবে !

কতটা খাব, সেটার হিসেব করতে গেলে কিছু জিনিস মনে রাখা জরুরি। এর জন্য প্রথমে নিজের উচ্চতা, ওজন দেখে নিতে হবে। সেন্টিমিটারে একজনের উচ্চতা থেকে ১০০ বিয়োগ করলে যা হয়, তা-ই শরীরের সঠিক ওজন। এর থেকে খুব বেশি হলে তা ওবেসিটি। তখন খাওয়া কমাতে হয়। আর ওই মাপের চেয়ে কম ওজন হলে খাওয়া বাড়াতে হবে। কিন্তু কতটা খাবেন? একটা গোটা দিন আপনি কী কী কাজ করছেন, সেটা দেখেই খেতে হবে।

পেশাই বলে দেবে কতটা খাবেন !

মূলত, তিনরকমের পেশা হয়। 

  • এক, বসে বসে কাজ। এতে শারীরিক পরিশ্রম একেবারে কম। তাই শক্তির দরকারও কম। তাদের রোজ শরীরের প্রতি কেজি ওজনের জন্য ২৫-৩০ ক্যালোরি শক্তি দরকার। সেই হিসেব বুঝে খাবার খেলেও ওজন বাড়বে না।
  • দুই, মাঝারি শারীরিক শ্রম হয় এমন পেশা। এমন ব্যক্তিদের  রোজ শরীরের প্রতি কেজি ওজনের জন্য ৩৫-৪০ ক্যালোরি শক্তি দরকার। খাবারের পরিমাণ হবে সেই অনুযায়ী।
  • তিন, শারীরিক খাটুনিই যাদের পেশা। তাদের  রোজ শরীরের প্রতি কেজি ওজনের জন্য ৪০ ক্যালোরি শক্তি দরকার। সেই মতো খাবার খেলেই ওজন কবজায় থাকবে।

তবে এই হিসেবগুলি যাদের শরীরের সঠিক ওজন রয়েছে, তাদের জন্য। ওজন বেশি বা কম হলে সেই মতো ক্যালোরির হিসেব কমে বা বাড়ে। তাই নিঁখুত হিসেবের জন্য আলাদা করে ব্যক্তিগতভাবে চিকিৎসকের পরামর্শ নিতে হয়।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Real vs Fake Paneer: ভেজাল পনির কিনে ঠকার দিন শেষ ! ৫ টিপস মনে রাখলেই খাঁটির স্বাদ পাবেন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget