এক্সপ্লোর

ICMR Coronavirus : এই লিঙ্কে ক্লিক করে ফোন নম্বর দিলেই করোনার রিপোর্ট ! উদ্যোগ আইসিএমআর-এর

এবার করোনা পরীক্ষার রিপোর্ট সাথে সাথে দেখে নেওয়া যাবে https://report.icmr.org.in  লিঙ্কে ক্লিক করেই।

নয়াদিল্লি : করোনার তৃতীয় ঢেউ আতঙ্কে মানুষ। সংক্রমণে কিছুটা রাশ টানা গেলেও, উৎসবের মরশুমে লাগামছাড়া হলে বাঁধ ভাঙতে পারে করোনা সংক্রমণও। সম্প্রতি সতর্ক করেছে আইসিএমআর ( ICMR). সংস্থার তরফ থেকে বলা হয়েছে, সাবধান না হলে সুপারস্প্রেডার হতে পারে দুর্গাপুজো। 
এবার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই নতুন পরিষেবা আনল আইসিএমআর।  এবার করোনা পরীক্ষার রিপোর্ট সাথে সাথে দেখে নেওয়া যাবে report.icmr.org.in  লিঙ্কে ক্লিক করেই।

RTPCR পরীক্ষা করানোর সময় যে ফোন নম্বর ফর্মে লিখছেন, সেই নম্বর ব্যবহার করেই এই লিঙ্ক থেকে কোভিড টেস্টের ফল জানতে পারা যাবে। বাড়ি বসেই যে কেউ জানতে পারবেন কোভিড পরীক্ষার ফল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এসএমএসের অপেক্ষা করতে হবে না। 
ইতিমধ্যেই পুজোর মরশুমে ট্যুরিজম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আইসিএমআর। 

কেন্দ্রীয় সংস্থার তরফে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, রিভেঞ্জ ট্যুরিজম বা প্রতিশোধমূলক পর্যটন থেকেই ধেয়ে আসতে পারে করোনার তৃতীয় তরঙ্গ। কী এই রিভেঞ্জ ট্যুরিজম? 

বহুদিন ঘরবন্দি হয়ে বসে আছি। এখন সংক্রমণ কম। অতএব এবার পুজোয় বেরোতেই হবে। এই মানসিকতাকেই রিভেঞ্জ ট্যুরিজম আখ্যা দিয়েছে ICMR।  সম্প্রতি জার্নাল অফ ট্রাভেল মেডিসিনে তাদের একটি গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে। 
ওই রিপোর্টে তথ্য তুলে ধরে দেখানো হয়েছে, পর্যটকদের ভিড়ের কারণে কীভাবে সম্প্রতি হিমাচলের মানালি থেকে এরাজ্যের দার্জিলিং এবং প্রতিবেশী অসমে কোভিড সংক্রণ বেড়েছিল। ২৯ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে করা রাজ্য সরকারের সেন্টিনেল সার্ভেল্যান্স অনুযায়ী, ৪ জেলায় করোনা সংক্রমণের হার ৩ থেকে ৪ শতাংশ বেশি। এই চার জেলার মধ্যে সবচেয়ে উদ্বেগ বাড়িয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের কোভিড গ্রাফ। 

ইতিমধ্যেই দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা সাড়ে ৪ লক্ষ ছাড়িয়েছে। তবে কমেছে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৫৭ জন।  একদিনে মৃত্যু হয়েছে ২৭১ জনের। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget