এক্সপ্লোর

Nail Infection : নখ ভেঙে যাচ্ছে? পচে যাচ্ছে? অন্য কোনও রোগের লক্ষণ নয় তো?

Nail Damage : নখ ভেঙে যাওয়া , ব্যথা যন্ত্রণা বা রঙ পরিবর্তন, শুধু নখের অসুখ নাও হতে পারে। শিকড় থাকতে পারে অনেক গভীরে।

কলকাতা : নখ নিয়ে আলোচনা বললেই মনে হয়  রূপসজ্জার আলোচনা ? অস্বাভাবিক নয়। নখের সাজসজ্জা তো রূপটানের বিশেষ অঙ্গ। কিন্তু চিকিৎসকরা বলছেন, নখ  শরীরের ভিতরের আয়না । এটা বোধহয় অনেকেরই অজানা । নখের নানা রকম দাগ , ব্যথা ও অন্য সমস্যায়  কমবেশি ভোগেন প্রত্যেকেই। হয়ত, নখ বলেই সেভাবে পাত্তা দেন না বেশিরভাগ মানুষ।  তবে মনে রাখতে হবে, নখের কোনও অসুখ শুধুমাত্র তাতেই সীমাবদ্ধ নয় । শরীরের অনেক রোগের প্রতিফলন ঘটতে পারে নখে। বিস্তারিত আলোচনা করছেন ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়। ( Dr Suddhasatwya Chatterjee ) 

  • নখ অনেক সময় মাঝখান থেকে ফুলে যায়। অনেকটা ফেঁপে থাকার মত । এটি শরীরের কোনও বড় অসুখের ইঙ্গিত হতে পারে।  আবার অনেকের এই উপসর্গ জন্ম থেকেই । একে ক্লাবিং (Nail Clubbing) বলা হয়ে থাকে ।  জন্মগত হার্টের অসুখের ক্ষেত্রে নখে ক্লাবিং হয়। অনেক সময় সিওপিডির (COPD) প্রতিফলন হয়ে থাকে লখে।
  • কিছু ফাংগাল ইনফেকশন হয়ে থাকলেও তার প্রতিফলন নখে হয়।  সে ক্ষেত্রে দেখা যায় নখের আকার-আকৃতি পরিবর্তন হয়ে যায়।  নখের কোয়ালিটিও নষ্ট হয় । দেখতেও খারাপ লাগে ।
  • আবার নখে বেশকিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে, যেগুলো খুবই যন্ত্রণাদায়ক ।
  • নখে সাবান জল বা ময়লা জল জমা হলে তার থেকেও ইমফেকশন  হয়ে থাকে । সেটির চিকিৎসার প্রয়োজন আছে। নইলে খারাপ দিকে যেতে পারে ।
  • এছাড়া আরও কয়েকটি বড় অসুখের প্রতিফলনও নখে হয়। যেমন, সোরিয়াসিস (psoriasis)।  অনেকে psoriasis কে শুধুমাত্র চর্মরোগ বলেই জানেন। কিন্তু সোরিয়াসিস শুধু চর্মরোগ নয়। এর শিকড় অনেক গভীরে । সোরিয়াসিস এর প্রতিফলন ঘটতে পারে নখে। এই রোগ হলে নখগুলি হলুদ রঙের হয়ে যায়।  অথবা এতে হলদেটে ছাপ দেখা যায়।

    আরও পড়ুন :

    ঘুমের মধ্যে আচমকা ঝাঁকুনি অনুভব হচ্ছে? কেন হয় এমন?



  • আপনার নখ যদি সাদা হয়ে যায়, তাহলে বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি হয়ে থাকতে পারে। অ্যানিমিয়ার (anemia) অন্যতম লক্ষণ হল নখ সাদা হয়ে যাওয়া ।  সহজে ভেঙে যাওয়া।
  • ভিটামিন ডি-র (vitamin D) অভাবে নখ সহজে ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে।  একে ব্রিটেল নেল (brittle nails) বলা হয় ।
  • নখের ভিতরে অল্প অল্প ছোট ছোট রক্তক্ষরণ ( Splinter Hemorrhages) )হতে পারে। নখের রক্তবাহিকা ক্ষতিগ্রস্ত হলে এই রক্তক্ষরণ হতে পারে।  
  • লিউকোমিয়া রোগীদের ক্ষেত্রে অন্য নখের তলায় রক্তক্ষরণ হতে পারে । নখ ভঙ্গুর হয়ে যায়।
  • জন্ডিসের লক্ষণও নখের উপর পড়ে।  হলুদ ছাপ পড়ে নেলবেডে।
  • যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন তাদেরও নখের ক্ষতি হয় । নখের গোড়া চামড়া নষ্ট হয়ে যায়। 
    চিকিৎসকরা. নখ দেখে শরীরে অনেক কঠিন অসুখ সম্পর্কে আন্দাজ করতে পারেন । তারপর তো পরীক্ষা-নিরীক্ষা রইলই। 


    Nail Infection : নখ ভেঙে যাচ্ছে? পচে যাচ্ছে? অন্য কোনও রোগের লক্ষণ নয় তো?
    ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget