এক্সপ্লোর

প্রস্টেটের সমস্যা মানেই সার্জারি নয়

প্রৌঢ়দের প্রস্টেটের সমস্যা খতিয়ে দেখার জন্য অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া দরকার। একজন অভিজ্ঞ ডাক্তারই প্রস্টেট সংক্রান্ত সমস্যার যথাযথ চিকিৎসা করতে সক্ষম

প্রস্টেটের অসুখ নিয়ে কমবেশি সকলের মনেই নানা বিভ্রান্তি আছে। বয়স বাড়লে রাতে বারে বারে বাথরুম যেতে হয়, অনেকের আবার প্রস্রাবে সংক্রমণ হবার ঝুঁকি বাড়ে। বেশি বয়সে কি নিয়ম করে প্রস্টেট চেক আপ করানো উচিৎ !  জেনে নেওয়া যাক সিনিয়র কনসাল্ট্যান্ট ইউরোলজিস্ট ডা. অমিত ঘোষ কী বলছেন।  


ইদানীং নিয়ম করে হেলথ চেকআপ করার একটা ট্রেন্ড শুরু হয়েছে। এই সচেতনতা অবশ্যই ভাল। কিন্তু, প্রৌঢ়দের প্রস্টেটের সমস্যা খতিয়ে দেখার জন্য অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া দরকার। একজন অভিজ্ঞ ডাক্তারই প্রস্টেট সংক্রান্ত সমস্যার যথাযথ চিকিৎসা করতে সক্ষম। কয়েকটা ঘটনার কথা জানলে বুঝতে পারবেন।  

ঘটনা - ১) সেদিন চেম্বারে ৭১ বছরের এক প্রৌঢ় এলেন প্রস্টেটের সমস্যা নিয়ে। রাত্তিরে বার চারেক বাথরুমে যেতে হয়, ঘুমোতে পারেন না। তাঁর জিজ্ঞাস্য ছিল প্রস্টেট কি অপারেশন করাতেই হবে ? ওনাকে ভাল করে পরীক্ষা করে এবং কথা বলে জানলাম যে উনি সারাদিনে প্রায় চার লিটার কখনও তারও বেশি জলপান করেন। রাতেও জলপানে বিরতি দেন না। প্রস্টেট গ্ল্যান্ডের সেইরকম কোনও সমস্যাই নেই। শুধুমাত্র জলপানের প্যাটার্ন আর মাত্রা পাল্টে দিয়েই ওনার সমস্যা চলে গেল। অপারেশন তো দূরের কথা, ওষুধও লাগল না। 

ঘটনা – ২) ভদ্রলোকের বয়স ৮৯ বছর। প্রস্টেটের সমস্যার কারণে দীর্ঘদিন ক্যাথিটার নিয়ে অস্বস্তিকর জীবনযাপন করছিলেন। আমার কাছে যখন এলেন পরীক্ষা করে দেখা গেল, প্রস্টেটের কারণে নয়, ইউরিনারি ব্লাডারে স্টোন থাকায় প্রস্রাব আটকে যায়, সার্জারি দরকার। বয়সের কথা বিবেচনা করে ওনার ছেলেরা  রাজি হচ্ছিলেন না। কিন্তু, রোগী নিজেই সার্জারি করাতে ইচ্ছুক। প্রেশার, সুগার,  হার্ট সব মনিটরিং করে ওনার অস্ত্রোপচার সফল হল। এখন একদম ফিট, ক্যাথিটারের ঝামেলা থেকে নিস্তার পেয়ে আমাকে কৃতজ্ঞতা জানালেন। 

বেশি বয়সে পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ডের কাজ কমে যাওয়ায় এটি বড় হয়ে যেতে শুরু করে। ইউরেথ্রা বা মূত্রনালীর চারপাশে প্রস্টেট গ্ল্যান্ড থাকে বলে এটি বাড়তে থাকলে মূত্রনালীতে চাপ পড়ায় প্রস্রাবের সমস্যা শুরু হয়। আবার অনেক সময় ক্যানসারের কারণেও প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যেতে পারে। তাই ৫০ – ৫৫ বছরের পুরুষদের প্রস্রাবের সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। প্রস্রাবের সমস্যা হলেই যে প্রস্টেটের বড় রকমের অসুখ সবসময় তা নয়। অনেকে আলট্রাসনোগ্রাফি (USG) করিয়ে প্রস্টেট বড় দেখলেই সার্জারির কথা ভাবেন। জেনে রাখুন, প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যদি উপসর্গ দেখা যায়, তখনই চিকিৎসা দরকার। অভিজ্ঞ ইউরোলজিস্টই মনিটরিং করা প্রস্টেটের সমস্যার জটিলতা আটকাতে সঠিক চিকিৎসা করতে পারেন। যথাযথ ওষুধ দিয়ে প্রস্টেটের অসুখের উপসর্গ নিয়ন্ত্রণ করা যায়। প্রস্টেট  ক্যানসার ধরা পড়লে অনেক  সময়  শুধুমাত্র নিয়মিত চেকআপ করে অপেক্ষা করতে হয়। প্রয়োজনে র‍্যাডিক্যাল প্রস্টেকটমির সাহায্যে ক্যানসার নির্মূল করা যায়। কোন ধরণের প্রস্টেটের সমস্যায় সার্জারির প্রয়োজন আছে তা স্থির করেন একজন অভিজ্ঞ চিকিৎসক। প্রস্টেটের অসুখ নিয়ে চিন্তা না করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, দীর্ঘজীবী হন।

Prostate & Kidney stone Helpline: 9830010004  
 
[Disclaimer: This is a paid feature. ABP Network Pvt. Ltd. and/or ABP Live do not endorse/subscribe to its contents and/or views expressed herein. All information is provided on an as-is basis. The information does not constitute advice or an offer to buy. Consult an expert advisor/health professional before any such purchase. Reader discretion is advised.]

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget