এক্সপ্লোর

Smoking Side Effect : চিরতরে ছোট হয়ে যাবে মাথা! ধূমপানের বিপদ নিয়ে কী জানালেন বিজ্ঞানীরা?

Smoking Damage: ধূমপান যে শুধুমাত্র ফুসফুসের ক্ষতি করে তাই নয়, এর ফলে নাকি চিরদিনের জন্য মস্তিষ্কের আকার কমে যেতে পারে। এই বিপদ একবার দেখা দিলে আর তার প্রতিকার নেই। এ নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা?

কলকাতা : বহুদিন ধরে ধূমপান (Smoking) করছেন, কিছুতেই ছাড়তে পারছেন না? জানেন যে, সিগারেটের প্রভাব ক্যানসার (Smokin Causes Cancer) অবধি যেতে পারে, কিন্তু তারপরেও কিছুতেই নিজে থেকে সিগারেট ছাড়তে পারছেন না। তবে এও জেনে রাখা দরকার, ধূমপানের ফলে শুধু যে ফুসফুসের ক্ষতি হয় তা নয়, তার সঙ্গে সঙ্গে সিগারেটের ধোঁয়া আপনার মস্তিষ্ককেও ক্ষতিগ্রস্ত করতে পারে। ব্রেন ড্যামেজ করতে পারে সিগারেট (no to cigarette)। আর তার ফলে ক্রমেই নাকি কমে যেতে পারে মস্তিষ্কের আকার। এমনটাই উঠে এসেছে এক নতুন সমীক্ষায়। তবে এখনই যদি ধূমপান ছাড়েন, তাতে আপনার মস্তিষ্ক ভালো থাকবে ঠিকই, কিন্তু এতদিনে যদি কিছু ক্ষতি হয়ে গিয়ে থাকে তা আর কোনওভাবেই পূরণ হবে না। গ্লোবাল ওপেন সায়েন্স : জার্নাল বায়োলজিক্যাল সাইকিয়াট্রি-তে সম্প্রতি এমনই এক গবেষণাপত্র প্রকাশ পেয়েছে। কী বলছে এই গবেষণা?

গবেষণায় উঠে এসেছে, যারা নিয়মিত ধূমপান করেন তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালঝাইমার্স হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায় এবং স্মৃতিভ্রংশের সম্ভাবনাও থাকে বলে জানা গিয়েছে। মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা স্বাভাবিকভাবেই বয়সের সঙ্গে সঙ্গে কমে যায় আর ধূমপানের ফলে মস্তিষ্কে নেমে আসে অকাল বার্ধক্য। ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীরা এমনটাই জানিয়েছেন সম্প্রতি।

এ বিষয়ে বিস্তারিত পরীক্ষার জন্য বিজ্ঞানীরা ৩২,০৯৪ জন মানুষের ধূমপানের ইতিহাস, জেনেটিক তথ্য, মস্তিষ্কের আয়তনের তথ্য সংগ্রহ করেছেন। সেই পরীক্ষাতেই বিজ্ঞানীরা ধূমপানের সঙ্গে মস্তিষ্কের আয়তনের একটি নীরব সূত্র খুঁজে পেয়েছেন। যদিও এখানে মস্তিষ্কের আয়তনের বিষয়টি ধূমপানের মাত্রার উপর নির্ভর করে। যত বেশি সিগারেট খান একজন ব্যক্তি তত তার মস্তিষ্ক দ্রুত ছোট হতে থাকে বলেই জানা গিয়েছে এই গবেষণায়।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন যে ধূমপানের ফলে মস্তিষ্কের সংকোচন ঘটলে তা আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। পরীক্ষা করে দেখা গিয়েছে যারা কয়েক বছর আগেও ধূমপান করতেন তাদের মস্তিষ্ক, যারা কখনও ধূমপান করেননি তাদের তুলনায় অনেকাংশে ছোট। ফলে ধূমপানের ফলে যে পরিমাণ ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে, তা আর স্বাভাবিক অবস্থায় আসবে না কোনওভাবেই, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ডিমেনশিয়া বা অ্যালঝাইমার্সে আক্রান্ত না হতে চাইলে এখনই পুরোপুরিভাবে ধূমপান বন্ধ করার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget