এক্সপ্লোর

Health and Lifestyle: ঘুমের ঘাটতি মেটাতে সক্ষম নয় 'শর্ট ন্যাপ', বলছে সমীক্ষা

সারা রাত না ঘুমিয়ে দিনের বেলায় কয়েক ঘণ্টার হাল্কা ঘুমে লাভ হয়? জানুন বিস্তারিত।

নয়াদিল্লি: সারা রাত না ঘুমিয়ে দিনের বেলায় কয়েক ঘণ্টার হাল্কা ঘুম, যাকে বলে 'শর্ট ন্যাপ' নেওয়ার অভ্যাস আছে? কিন্তু গোটা দিনের বিভিন্ন সময়ে কয়েক ঘণ্টার জন্য ঘুম কখনওই সারা রাতের ঘুমের পরিপূরক হতে পারে না, বলছে সম্প্রতি মিশিগান স্টেট ইউনিভার্সিটির 'স্লিপ অ্যান্ড লার্নিং ল্যাব' প্রকাশিত এক সমীক্ষা। 

মিশিগান বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিম্বার্লি ফেন জানান, 'পর্যাপ্ত ঘুমের অভাবের ফলে মানুষের মস্তিষ্কে বা শরীরে কী কী সমস্যা হতে পারে তা জানার চেষ্টা করছিলাম আমরা। এই সমীক্ষায় জানার চেষ্টা করেছি যে ঘুমের ঘাটতির এই সময়ে অল্প ঘুম সেই সমস্যাগুলির সমাধান করতে পারে কিনা।'

তিনি আরও জানান, '৩০ মিনিট বা ৬০ মিনিট ঘুম বিশেষ প্রভাব ফেলে না শরীরে।' কিন্তু ব্যস্ত শিডিউলের চাপে বেশিরভাগ মানুষই 'শর্ট ন্যাপ' নিয়ে থাকেন। যদিও 'শর্ট ন্যাপ' বিশেষ প্রভাব ফেলে না, কিন্তু দেখা গেছে ন্যাপ নেওয়ার সময়ে প্রতিযোগীরা যে 'স্লো ওয়েভ স্লিপ' সংগ্রহ করেছে তা বেশ প্রভাবশালী। 

এই 'স্লো ওয়েভ স্লিপ' বা SWS হচ্ছে ঘুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়, জানাচ্ছেন ফেন। 'যখন কেউ বেশ কিছুদিন না ঘুমিয়ে কাটান, তখন দিনের বেলাতেও তাঁদের ঘুমের প্রয়োজন পড়ে; নির্দিষ্ট করে বললে তাঁদের SWS-এর দরকার পড়ে। যখন একজন রাতে ঘুমোতে যান, তখন তাঁরা সঙ্গে সঙ্গে SWS-এ ঢুকে পড়েন এবং একটা পর্যাপ্ত সময় এই অবস্থায় কাটান।'

SWS সবচেয়ে গভীর ঘুমের সময়। ঘুমের এই সময়ে একজন ব্যক্তির শরীর সবচেয়ে রিল্যাক্সড অর্থাৎ হালকা থাকে, শরীরের সমস্ত পেশি শিথিল থাকে, এবং হৃদকম্পন ও শ্বাস-প্রশ্বাসের সবচেয়ে কম থাকে।

প্রায় ২৭৫ জন কলেজ পড়ুয়ার ওপর এই সমীক্ষাটি করা হয়। তাঁদের তিনটি দলে ভাগ করে দেওয়া হয়। প্রথম দলকে বাড়িতে ঘুমোতে পাঠিয়ে দেওয়া হয়। দ্বিতীয় দলকে ল্যাবেরটরিতে রেখে ৩০ মিনিট বা ৬০ মিনিটের জন্য ঘুমোতে হয় এবং তৃতীয় দলকে একেবারেই ঘুমোতে দেওয়া হয়নি। 

পরদিন সকালে তাঁদের সকলকে ল্যাবে পুনরায় ডাকা হয়। এরপর তাঁদের ওপর নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চলে। সেই পরীক্ষার ফল দেখেই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। পরীক্ষাটি করার উদ্দেশ্য পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজনীয়তা বোঝানো। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget