এক্সপ্লোর

WB Corona Update: রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা গ্রাফ, দৈনিক সংক্রমণ ছাড়াল সাড়ে আটশোর গণ্ডি

শুধুমাত্র কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৪ জন

কলকাতা : পুজো মিটতেই রাজ্যে লাফিয়ে বাড়ছে রাজ্যের করোনা গ্রাফ। একলাফে বেশ কিছুটা বেড়ে বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত ৮৬৭ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৭২৬, আর সোমবারে যা ছিল ৬৯০।

গত কয়েকদিনের মতো আশঙ্কা বাড়িয়ে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ২৪৪ জন। কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। গতকালের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ১৮৩ জন। এদিকে, উত্তর ২৪ পরগনাতে আক্রান্তর সংখ্যা ১২৯, মৃত ৩। কলকাতা, উত্তর ২৪ পরগনার পাশাপাশি হুগলি (৯৬), দক্ষিণ ২৪ পরগনা (৭১), হাওড়ার (৬৮) করোনাগ্রাফও ঊর্ধ্বমুখী।

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টার রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৬৭৩টি। একধাক্কায় দৈনিক করোনা পরীক্ষা প্রায় ৫ হাজার বাড়তেই লাফিয়ে বাড়ল আক্রান্তের সংখ্যাও। ৮৬৭ জনের স্যাম্পেল পজিটিভ আসায় এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটি রেট বেড়ে প্রায় আড়াই শতাংশে (২.৪৩) পৌঁছে গেল।

পুজোর দিনগুলোতে লাগামছাড়া ভিড় ও করোনা পরীক্ষার পরিমাণ কম হওয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কা করছিল বিভিন্ন মহল। এর মাঝেই  মঙ্গলবার রাতে নবান্নে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে স্বাস্থ্যদফতরের অফিসারদের উপস্থিতিতে বৈঠক সারেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদি। যেখানে সমস্ত জেলাশাসকের উদ্দেশে বার্তা দেওয়া হয়, করোনা পরীক্ষার পরিমাণ বাড়াতে ও ভ্যাকসিনেশনে জোর দিতে।

পাশপাশি রাজ্যে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার থেকেই ফের রাজ্যজুড়ে জারি হয়ে যাচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধ। উৎসবের মরশুমে জনসাধারণের সুবিধার কথা ভেবে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাজ্যে রাত্রিকালীন বিধিনিষেধে অল্প ছাড় দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- করোনা পরীক্ষা বাড়ান, জেলাশাসকদের বার্তা মুখ্যসচিবের, রাজ্যে ফের চালু হচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধ

আরও পড়ুন- রাজ্যে আরও বাড়ল করোনা সংক্রমণ, সাতশোর গণ্ডি টপকাল দৈনিক আক্রান্তের সংখ্যা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget