এক্সপ্লোর

World Stroke Day : আপনার স্ট্রোক হওয়ার ঝুঁকি কতটা? জানুন ২ মিনিটেই

স্ট্রোক এমন সমস্যা, যার প্রতিষেধক খোঁজার থেকে প্রতিরোধ করা বেশি জরুরি। অর্থাৎ আগে থেকে সাবধান হওয়া। তার জন্য কী করতে হবে?

কলকাতা : অফিসে বসের দেওয়া টার্গেট। মাসের শুরুতে ফ্ল্যাটের ইএমআই। ছেলে মেয়ের স্কুলের ফিজ। সংসার খরচ। তিরিশের কোটায় পা রাখলেই ঘাড়ে চেপে বসে এমন নানাবিধ চাপের পাহাড়। একটি বেসরকারি সংস্থার সমীক্ষা বলছে, এই সাঁড়াশি  চাপে, ৩০ বছর বয়সের পর থেকে স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতা চোখে পড়ার মতো বেড়েছে। আর এর অন্যতম কারণ জীবনধারার পরিবর্তন। তাছাড়া বয়স্কদের স্ট্রোকের ঝুঁকি তো আছেই। এরপর আবার কোভিড পরবর্তীতে স্ট্রোকের ঘটনাও বেড়েছে। 

World Stroke Day তে কলকাতার  AMRI Hospitals-এর অভিনব উদ্যোগ। আপনার স্ট্রোকের ঝুঁকি কতটা, তা জানা যেতে পারে ২ মিনিটের মধ্যেই। যাকে বলে Stroke Assessment test। এই ২ মিনিট সময় দিলে আপনি  জানতে পেরে যাবেন, আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা কতটা এবং সেই অনুসারে চিকিৎসা নিতে পারবেন আগেভাগেই। হাসপাতালের তিনটি ইউনিটেই টেস্ট কিয়স্কের বন্দোবস্ত রয়েছে।  

আরও পড়ুন : 

এই পরীক্ষায় আছে একগুচ্ছ প্রশ্ন। কিউআর কোড স্ক্যান করে শুরু করতে হবে পরীক্ষা দেওয়া। জানাতে হবে আপনার বয়স, জীবনচর্যা, ধূমপান বা মদ্যপানের অভ্যেস কতটা।  এছাড়াও হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি, কার্ডিয়াক কোনও সমস্যা আছে কি না, তাও জানাতে হবে আপনাকে। কারণ এই প্রত্যেকটি বিষয়ই একজনের স্ট্রোকের ঝুঁকি আছে কি না , তা নির্ধারন করতে সহায়ক। 

হাসপাতালের Consultant, Stroke & Interventional Neurologist ডা. অপ্রতিম চট্টোপাধ্যায় জানালেন, এই Stroke Assessment Test বুঝতে সাহায্য করে একজনের স্ট্রোক হওয়ার ঝুঁকি ঠিক কতটা। প্রত্যেকেরই এই পরীক্ষা করানো দরকার। কীভাবে চললে স্ট্রোকের ঝুঁকি কমবে, তাও বুঝতে সাহায্য করবে এই টেস্ট।

AMRI Hospitals -এর সিইও রূপক বড়ুয়া জানান, এতে করে আগেভাগেই অনেক মানুষকে সচেতন করে বড় বিপদ আটকানো যেতে পারে। বিপদ কখনও বলে আসে না। লোক দেখেও আসে না। তাই চিকিৎসকরা বলছেন, সময় থাকতে সাবধান হোন। শরীর নিয়ে অবহেলা করবেন না। পরামর্শ চিকিৎসকদের। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget