এক্সপ্লোর

Healthy Weight Loss Tips: ওজন কমাতে কড়া ডায়েট, সঙ্গে শারীরিক কসরৎ, অজান্তে কিছু ভুল হচ্ছে না তো?

Health Tips: কম ঘুম এবং অতিরিক্ত স্ট্রেস দ্রুত ওজন বৃদ্ধি কারণ। তাই রাত জাগার অভ্যাস থাকলে অবিলম্বে ত্যাগ করতে হবে। রাতে ঘুমের সমস্যা থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Healthy Weight Loss Tips: ওজন কমানোর (Weight Loss) চেষ্টা আজকাল প্রায় সব বয়সীদের মধ্যে দেখা যায়। মেদ ঝরাতে প্রবল কসরত করেন অনেকে। কেউ নিয়মিত জিম করেন। কেউ বা যোগাসনে মন দেন। এছাড়াও চলতে থাকে ফ্রি-হ্যান্ড একসারসাইজ। এর পাশাপাশি অতি অবশ্যই নজর দিতে হয় খাওয়া-দাওয়ার দিকে। কিন্তু কম সময়ে অনেকটা ওজন কমানোর চেষ্টায় অজান্তেই আমরা অনেক ভুল করে ফেলি। এইসব অভ্যাসের কারণে ওজন হয়তো কমে যায় এবং অবনতি হয় স্বাস্থ্যের। শরীরে দেখা দেয় প্রয়োজনীয় উপকরণের ঘাটতি এবং বাসা বাঁধতে পারে জটিল রোগও। 

স্বাস্থ্যকর উপায়ে কীভাবে ওজন কমাবেন, তার জন্য রইল কয়েকটি সহজ টিপস 

কী খাবেন, কী খাবেন না 

মেদ ঝরাতে মেনুতে থেকে ক্যালোরি বাদ দিতে হবে। অতিরিক্ত ক্যালোরি যুক্ত খাবারগুলি বাদ দিতে পারলে ভাল। এড়িয়ে চলুন ফ্যাট জাতীয় খাবার। তাই বলে প্রথমে সব খাওয়া বন্ধ করে দেবেন না। এর ফলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। ওজন কমাতে ডায়েট যাঁরা করবেন তাঁরা পাতে বেশি করে রাখুন শাকসবজি এবং ফল। ফাইবার যুক্ত শাকসবজি এবং ফল খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে আপনার। কম ক্যালোরি যুক্ত খাবারও খেতে পারেন ডায়েটের মেনুতে। এর পাশাপাশি প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে। যেহেতু ক্যালোরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কমাবেন তাই বাড়াতে হবে প্রোটিন। তবেই বজায় থাকবে সামঞ্জস্য। কিন্তু তাই বলে অতিরিক্ত মাত্রায় প্রোটিন জাতীয় খাবার খাবেন না। তার ফলে শরীরে দেখা দেবে হাজার সমস্যা। 

আর কী কী করবেন দেখে নিন একনজরে 

  • জিমে গিয়ে স্ট্রেংথ ট্রেনিং এবং কার্ডিও একসারসাইজ করুন। এই জাতীয় একসারসাইজ আপনাকে কম সময়ে বেশি ওজন কমাতে সাহায্য করবে। তবে প্রশিক্ষকের পরামর্শ ছাড়া এবং নিজের শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে শরীরচর্চা করবেন না। তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। 
  • কম ঘুম এবং অতিরিক্ত স্ট্রেস দ্রুত ওজন বৃদ্ধি কারণ। তাই রাত জাগার অভ্যাস থাকলে অবিলম্বে ত্যাগ করতে হবে। রাতে ঘুমের সমস্যা থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মানসিক চাপ বাড়লেও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। দিনে সাত থেকে আট ঘণ্টা ঘুমোতেই হবে। 
  • শরীর হাইড্রেটেড রাখতে হবে। অর্থাৎ ডিহাইড্রেশন বা জলের ঘাটতি হলে চলবে না। তাই সঠিক পরিমাণ জল খেতে হবে। এর সাহায্যে দ্রুত আপনার শরীর জমে থাকা ফ্যাট বার্ন হবে। 

আরও পড়ুন- রায়তা খেলে কি বদহজমের সমস্যা কমে? কীভাবে রায়তা খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget