এক্সপ্লোর

Heart Attack Symptoms: অস্বাভাবিক ঘাম হচ্ছে, সারাদিন ঝিমাচ্ছেন, কোন রোগের ইঙ্গিত?

Heart Attack: জেনে নেওয়া যাক কোন কোন উপসর্গ বা লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Heart Attack Symptoms: হার্ট অ্যাটাকের প্রবণতা বর্তমানে অল্প বয়সীদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। এর বাস্তব উদাহরণও রয়েছে অসংখ্য। হার্ট অ্যাটাক, স্ট্রোক এড়াতে চাইলে হৃদযন্ত্রের স্বাস্থ্যের সঠিকভাবে খেয়াল রাখতে হবে। এর জন্য জীবনে নিয়মানুবর্তিতা যেমন প্রয়োজন, তেমনই নজর দিতে হবে খাওয়া-দাওয়া এবং দৈনন্দিন জীবনযাপনে। বেশ কিছু উপসর্গ রয়েছে যা আমাদের শরীরে দেখা দিলে হয়তো আমরা অবহেলা করি, এড়িয়ে যাই। কিন্তু সেগুলিই হয়তো হার্ট অ্যাটাকের সম্ভাবনা আগাম জানিয়ে দেয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন উপসর্গ বা লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • অনেক সময়েই আমরা বুকে চারপাশে অদ্ভুত একটা চাপ অনুভব করে থাকি। এমন উপসর্গ দেখা দিলে বেশিরভাগ মানুষই অ্যান্টাসিড খেয়ে নেন। কিংবা গ্যাসের ওষুধ খান। হতে পারে গ্যাসের থেকেই এই সমস্যা হচ্ছে। কিংবা প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গিয়েছে। কিন্তু নিয়মিত বুকের চারপাশে এই চাপ অনুভব করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নাহলে অসময়ে হার্ট অ্যাটাক হতে পারে আপনার। শুধু বুকের চারপাশে চাপ নয়, একটা অস্বস্তি, চিনচিনে ব্যথা অনুভব করলেও সময় থাকতে সতর্ক হোন। নইলে অজান্তেই বিপদ ডেকে আনবেন আপনি। 
  • অনেকেরই সারাদিন ক্লান্তি লাগে। এমন নয় যে খুব পরিশ্রম হচ্ছে। কিংবা ঘুম হয়নি ঠিকঠাক। ঠিকভাবে ঘুম হওয়ার পরেও সারাদিন একটা ঝিমানি এবং ক্লান্ত, অবসন্ন ভাব অনুভব করেন অনেকেই। সেক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। এই লক্ষণ জানান দেয় যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। হবেই এমন নয়। কিন্তু হতে পারে। বিভিন্ন সমীক্ষা বলছে মহিলাদের মধ্যে ক্লান্তিভাব পুরুষদের তুলনায় বেশি দেখা যায় যা হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি করে। তাই সতর্ক থাকা জরুরি। 
  • যেহেতু হার্টে ভালভাবে রক্ত সঞ্চালন হয় না তাই প্রবল ঘাম হতে পারে আপনার। এর ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। অনেকে ভাবতে পারেন ঘাম হওয়া স্বাভাবিক ব্যাপার। হয়তো গরমে অতিরিক্ত ঘাম হচ্ছে। কিন্তু অস্বাভাবিক কোনও কিছুই স্বাস্থ্যের জন্য ভাল না। তাই অতিরিক্ত ঘাম হলেও চিকিৎসকের পরামর্শ নিন। অনেকে দেখা যায় স্বাভাবিক তাপমাত্রাতেও অস্বাভাবিক ঘামছেন। তাঁরা অতি অবশ্যই সতর্ক হোন। 
  • ঘনঘন যদি বদহজম হয়, গা-গোলানো বমি ভাব অনুভূত হয়, হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে, আচমকা মাথা ঝিমঝিম করতে পারে, চোখের সামনে অন্ধকার দেখতে পারেন, বুকের চারপাশ ছাড়াও পিঠ-কাঁধ-ঘাড়-গলা-হাত-চোয়াল এইসন অংশেও অদ্ভুত ব্যথা অনুভব করতে পারেন - এইসব উপসর্গ হার্ট অ্যাটাক হওয়ার আগে আপনার শরীরে দেখা যেতে পারে। তাই শরীর খারাপ হলে অবহেলা কিংবা নিজে নিজে ডাক্তারি কোনওটাই করবেন না। 

আরও পড়ুন- শুধু মেথি ভেজানো জল নয়, মেথিশাকেও রয়েছে প্রচুর গুণ, কেন খাবেন মেথিশাক? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget