এক্সপ্লোর

Heart Disease Tests: হার্টের রোগের ভয় আর নয়, এই টেস্টগুলিই জানাবে হার্টের খবর

Heart Disease Mandatory Tests: হার্টের রোগ এখন বয়স্ক থেকে কমবয়সি সকলের মধ্যেই দেখা দিচ্ছে। অজান্তেই হার্টের রোগ হতে পারে। কিছু টেস্ট করলে তা ধরা পড়তে পারে।

Heart Disease Tests: হার্টের রোগে এখন কমবেশি অনেকেরই দেখা যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের ব্যাপার, কমবয়সিরাও এই রোগে ভুগছেন‌। শুধু ভুগছেন তাই নয়, অকালে ঝরে যাচ্ছে প্রাণ। কমবয়সিদের অনেকেই হার্টের রোগকে সেভাবে পাত্তা দেন না‌। বুকের ব্যথাকে কিছুটা অবহেলাই করেন। আর এই সবের ফাঁক তালে বাড়তে থাকে হার্টের সমস্যা। কখন রোগ গেড়ে বসে হার্টে, তা বোঝাও যায় না। যেকারও হার্টে এভাবে রোগ গেড়ে বসতে পারে। অজান্তেই ঘটতে পারে এই ঘটনা। 

হার্টের পরীক্ষা 

হার্টের মধ্যে কোনও রোগ বাসা বাঁধছে কি না তা চারটি পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। এই পরীক্ষাগুলি হার্টের স্বাস্থ্যের বেশ স্বচ্ছ ছবি আমাদের সামনে তুলে ধরে। কী কী এই পরীক্ষা ? তার আগে জেনে নেওয়া যাক হার্টের কি কি সমস্যা সাধারণত দেখা দেয়।

হার্টের যে যে সমস্যা দেখা দেয় বেশি

  • হার্ট অ্যাটাক এর মধ্যে প্রথমে রয়েছে।
  • হার্টে ব্লকেজ হতে পারে।
  • কোলেস্টেরল বেড়ে যেতে পারে।
  • উচ্চ রক্তচাপজনিত হার্টের সমস্যা হতে পারে।
  • হার্ট ফেলিওরের আশঙ্কা থাকে।

হার্টের যে যে পরীক্ষা করাবেন

লিপিড প্রোফাইল‌ - প্রথমেই করে নিন লিপিড প্রোফাইল পরীক্ষাটি এই পরীক্ষায় রক্তের কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড মাপা হয়। এইচডিএল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল ও ভিএলডিএল কোলেস্টেরল এই তিন রকমের কোলেস্টেরল হয়। রক্তে খারাপ কোলেস্ট্রল বেশি থাকলে তা হার্টের জন্য খারাপ। 

ইসিজি - হার্টে কোনও ব্লকেজ থাকলে তা ধরার জন্য কিছু পরীক্ষা জরুরি। ইসিজি তাদের অন্যতম। এর গ্রাফেই ধরা পড়ে হার্টের সমস্যা। 

ইকো কার্ডিয়োগ্রাম - ইসিজির পাশাপাশি হার্টের যে পরীক্ষাটি বেশ গুরুত্বপূর্ণ, তা হল ইকো কার্ডিয়োগ্রাম। এই পরীক্ষায় হার্টের গুরতর রোগগুলি ধরা পড়ে। ইসিজির তুলনায় এই পরীক্ষা কিছুটা খরচসাপেক্ষ।

ট্রেডমিল টেস্ট - হার্টের উপর স্ট্রেস পড়ছে কি না তা পরীক্ষা করার উপায় হল ট্রেডমিল টেস্ট। হার্টের সমস্যা যাদের থাকে, তাদের প্রায়ই এই টেস্ট দেওয়া হয়। এই টেস্টটি বেশ সময়সাপেক্ষ। পাশাপাশি কিছুটা খরচের। তবে হার্টের রোগ ধরতে হলে এটি করানো দরকার অবশ্যই।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Mango In Diabetes: কাঁচা আম না পাকা আম ? সুগারে কোনটা ভাল, কেন ভাল

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget