এক্সপ্লোর

Use Microwave Safely: প্রথমবার মাইক্রোওয়েভ ব্যবহার করছেন? সুরক্ষার জন্য খেয়াল রাখুন কয়েকটি বিষয়

Microwave: যদি আপনি প্রথমবার মাইক্রোওভেন ব্যবহার করেন তাহলে অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখা প্রয়োজন। চলুন একনজরে দেখে নেওয়া যাক মাইক্রোওভেন ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন বিষয় অবশ্যই নজরে রাখবেন।

Use Microwave Safely: আজকাল রান্না করার ক্ষেত্রে হোক কিংবা খাবার গরম করার ক্ষেত্রে মাইক্রোওভেন (Microwave Oven) ব্যবহার করে থাকি। তবে এক্ষেত্রে কিছু সতর্কতা নেওয়া প্রয়োজন। নাহলে বিপদে পড়তে পারে আপনি। বিশেষ করে যদি আপনি প্রথমবার মাইক্রোওভেন ব্যবহার করেন তাহলে অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখা প্রয়োজন। চলুন একনজরে দেখে নেওয়া যাক মাইক্রোওভেন ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন বিষয় অবশ্যই নজরে রাখবেন।

এড়িয়ে চলুন ধাতব পাত্র- মাইক্রোওভেনের ভিতরে খাবার গরম করতে দেওয়া হোক বা রান্নার করার ক্ষেত্রে ধাতব পাত্র অর্থাৎ যেকোনও ধাতু দিয়ে তৈরি পাত্র ব্যবহার করবেন না। এইসব ধাতব পাত্র সহজে আগুন ধরে যেতে পারে। তার ফলে আপনার মাইক্রোওভেন তো খারাপ হওয়ার সম্ভাবনা থাকছেই। এর সঙ্গে বড় বিপদ হতে পারে।

কাগজে মোড়ানো খাবার মাইক্রোওভেনে গরম করা চলবে না- অনেকসময়েই আমরা কাগজে মোড়ানো কোনও খাবার ভুল করে মাইক্রোওভেনের মধ্যে গরম করতে দিয়ে দিই। কাগজ একটি দাহ্য পদার্থ তাই সহজে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে মাইক্রোওভেন খারাপ হতে পারে। আপনি বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই কাগজে কোনও খাবার মোড়ানো থাকলে ওই মোড়ক খুলে তারপর গরম করতে দিন মাইক্রোওভেনে।

ব্যবহার করুন উপযুক্ত বাসনপত্র- মাইক্রোওভেনে ব্যবহার করার জন্য বিশেষ ধরনের ওভেন প্রুফ বাসন পাওয়া যায়। এই জাতীয় বাসনের মধ্যে খাবার গরম করা বা রান্না করার কাজ করা উচিত। সাধারণ বাসন মাইক্রোওভেনের গরমে, তাপে ভেঙে নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে আপনার খাবারের গুণমানও নষ্ট হতে পারে। তাই মাইক্রোওভেনে খাবার গরম করা বা রান্না করার জন্য উপযুক্ত কাচ কিংবা প্লাস্টিকের বাসনপত্র ব্যবহার করা দরকার।

হাতে পরুন মোটা গ্লাভস- মাইক্রোভেনে খাবার গরম করতে গিয়ে কিংবা রান্নার কাজ করার সময় হাতে ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে হাতে পরে নিতে হবে মোটা গ্লাভস। মাইক্রোওভেনের জন্য বিশেষ ধরনের গ্লাভস প্রায় সব জায়গাতেই কিনতে পাওয়া যায়। খাবার রান্না হওয়ার পর বা গরম হয়ে যাওয়ার পরে কিংবা কোনও কিছু বেকিং করে নামানোর সময় এই গ্লাভস আপনাকে সুরক্ষিত রাখবে। হাতে তাপ বা ছ্যাঁকা লাগবে না, চোট-আঘাতের সম্ভাবনা কমবে। 

রান্নাঘরে আরও অনেক জিনিসপত্র থাকে যা গরম হয়ে যায়। যেমন ধরে নেওয়া যাক গ্যাস ওভেন। এই জাতীয় জিনিসের পাশে মাইক্রোওভেন রাখবেন না। তাহলে গ্যাস চালু থাকলে সেই তাপে মাইক্রোওভেনও গরম হয়ে যেতে পারে। অতএব সতর্ক থাকা উচিত।

আরও পড়ুন- চুলে স্ট্রেটনার, ড্রায়ার ব্যবহার করেন মাঝেমধ্যেই? কোন বিপদের বার্তা দিলেন চিকিৎসকরা?

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

CPM Protest: দিল্লি ও কলকাতায় Gyanesh Kumar-র অপসারণের দাবিতে বিক্ষোভে বামেরা |
Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget