এক্সপ্লোর

Winter Foot Care Tips: শীতকালের পা-ফাটার সমস্যা কমবে ঘরোয়া পদ্ধতিতেই, কী কী করবেন একনজরে দেখে নিন

Foot Crack: পা ফাটার সমস্যা এড়ানোর জন্য পারলে শুধু শীতে নয়, সারা বছরই পায়ের যত্ন নেওয়া দরকার। বাড়িতে বসে সহজে কী কী ভাবে আপনি যত্ন নিতে পারবেন তার জন্য রইল সহজ কিছু টিপস।

Winter Foot Care Tips: শীতকালে যেমন আমাদের ত্বক এবং চুল রুক্ষ, শুষ্ক হয়ে যায়, তেমনই এই মরশুমে পা-ফাটার (Foot Crack) সমস্যাও অনেকের ক্ষেত্রেই প্রকট হয়ে দেখা দেয়। পায়ের চামড়া রুক্ষ এবং শুষ্ক (Dry Skin) হয়ে গোড়ালির অংশে ফেটে যায়। এর থেকে তীব্র যন্ত্রণাও হতে পারে পায়ে। তাই সতর্ক থাকা উচিত। শীতের মরশুমে (Winter Skin Care Tips) ত্বকের মতোই পায়েরও যত্ন নেওয়া প্রয়োজন। অনেকের ক্ষেত্রেই মারাত্মক ভাবে পা-ফাটার সমস্যা দেখা যায়। বিশেষ করে শীতের মরশুমে এই সমস্যা বাড়ে। একাধিক কারণে আপনার পা ফাটার সমস্যা দেখা দিতে পারে। তবে চিন্তার কিছু নেই। ঘরোয়া পদ্ধতিতেই এই সমস্যার সমাধান করা সম্ভব।

পা ফাটার সমস্যা এড়ানোর জন্য পারলে শুধু শীতে নয়, সারা বছরই পায়ের যত্ন নেওয়া দরকার। বাড়িতে বসে সহজে কী কী ভাবে আপনি যত্ন নিতে পারবেন তার জন্য রইল সহজ কিছু টিপস।

  • পা-ফাটার সমস্যা মূলত পায়ের গোড়ালি অংশে দেখা যায়। এই অংশে চামড়া রুক্ষ এবং শুষ্ক হয়ে শক্ত হয়ে যায়। আর যেহেতু হাঁটার সময় গোড়ালিতে চাপ পড়ে তাই ওই অংশের ত্বক ফেটে যায়। 
  • পা-ফাটার সমস্যা যাতে দেখা না যায় তার জন্য সবার আগে পা ভালভাবে পরিষ্কার করে রাখা প্রয়োজন। কারণ নোংরা, ময়লা জমেও পা ফাটার সমস্যা দেখা যায়।
  • যদি আপনার ত্বক এমনিতেই খুব রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির হয়, তাহলে শীতের দিনে নিয়ম করে গোড়ালির অংশে পুরু করে ক্রিম লাগিয়ে রাখা অভ্যাস করুন। প্রয়োজনে নারকেল তেলও ব্যবহার করতে পারেন।
  • অনেকের পা ভীষণ ভাবে ফেটে যাওয়ার প্রবণতা দেখা যায়। সেক্ষেত্রে ক্রিম কিংবা নারকেল তেলের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন গ্লিসারিন। এই উপকরণ পায়ের গোড়ালি অংশের ত্বক নরম এবং মোলায়েম রাখতে সাহায্য করে।
  • পা পরিষ্কার না রাখলে পা ফাটার সমস্যা বাড়বে। তাই ব্রাশ দিয়ে গোড়ালি অংশ ঘষে পরিষ্কার করা প্রয়োজন। এক্ষেত্রে আপনি হাল্কা গরম জল এবং লিকুইড শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সহজে পা পরিষ্কার হবে। তবে রোজই পা পরিষ্কার করতে হবে। শীতের মরশুমে আলস্য করলে চলবে না।
  • ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলার জন্য যেমন স্ক্রাবিং করা প্রয়োজনীয়, তেমনই পায়ের ক্ষেত্রেও দরকার এক্সফোলিয়েশন। যেহেতু পা ফাটার সমস্যা দেখা যায় তাই ত্বক নরম, মোলায়েম রাখা প্রয়োজন। আবার পরিষ্কারও রাখতে হবে। তাই আপনি লেবুর রস, অলিভ অয়েল এবং মধু ব্যবহার করতে পারেন স্ক্রাব করার উপকরণ হিসেবে।
  • যাঁরা নিয়মিত বাইরে বেরোন তাঁরা অতি অবশ্যই এবং যাঁরা বাড়িতেই থাকেন তাঁরাও, শীতের মরশুমে সকলেই ভালভাবে পা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কারণ পায়ের গোড়ালি অংশের ত্বক ফেটে গেলে সেখানে সহজে ময়লা জমে যায়। তাই প্রতিদিন পরিষ্কার করাই ভাল।
  • এছাড়াও যাঁদের পা-ফাটার প্রবণতা রয়েছে তাঁরা এই শীতের সময় অবশ্যই মোজার ব্যবহার করুন। 

আরও পড়ুন- শীতে ত্বকের মূল সমস্যা রুক্ষ-শুষ্ক ভাব, ঘরোয়া উপায়ে কীভাবে যত্ন নেবেন নিজের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget