এক্সপ্লোর

Post Festival Depression: উৎসব শেষে প্রবল বিষণ্ণতা, মন খারাপ সামলান ছন্দে ফেরার সহজ উপায় কী জানেন?

Depression: উৎসবের জাঁকজমকে কম ঘুম এবং বিশ্রামের অভাবেও ডিপ্রেশন বাড়তে পারে।

কলকাতা: উৎসবের জাঁকজমক, আলোর রোশনাই, রকমারি খাওয়া-দাওয়া, আড্ডা মজায় পুজোর চারটে দিন যেন চোখের পলকে কেটে যায়। দশমীর পর পড়ে থাকা ফাঁকা মণ্ডপে তখন মনখারাপি সুর। আবার সেই একঘেয়ে রোজনামচায় ফেরা। ছাতিমের গন্ধ আর উত্তুরে হাওয়ায় মন যেন আরও ভারী হয়ে আসে এই সময়টায়। কমবেশি সকলেই এই সমস্যা হয়ে থাকে।

তবে ডিপ্রেশন বা অ্যানজাইটির মতো সমস্যা আগেই রয়েছে যাঁদের তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে এই উৎসব পরবর্তী সময়টায়। যার পোশাকি নাম পোস্ট ফেস্টিবল ডিপ্রেশন (Post Festival Depression)। কিছুক্ষেত্রে চিকিৎসকরে পরামর্শ প্রয়োজন হয়ে থাকে অনেকের। তবে অনেক ক্ষেত্রে কয়েকটি পদ্ধতি অনুসরণ করে এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। 

আমাদের মস্তিষ্ক সেরোটোনিন (Serotonin) নামে যেই হরমোন নিঃসরণ করে তার ওপরেই নির্ভর করে উত্তেজনা, খিদে, ঘুম নিয়ন্ত্রিত হয়ে থাতে। উৎসবের আনন্দে আমাদের মস্তিষ্ক এই হরমোনের নিঃসরণ বাড়িয়ে তোলে। তবে উৎসব ফুরিয়ে গেলে সেরোটোনিনের ক্ষরণ ড্রপ করতে পারে। ফলে মন খারাপ, ক্লান্তি বোধ করতে পারেন অনেকেই। উৎসবের জাঁকজমকে কম ঘুম এবং বিশ্রামের অভাবেও ডিপ্রেশন বাড়তে পারে। এ ছাড়াও অতিরিক্ত পার্টি, মদ্যপানের ফলে আমাদের মস্তিষ্কে ক্ষরণ হওয়া হরমোনের তারতম্য ঘটে এই ডিপ্রেশনের মাত্রা বৃদ্ধি করতে পারে। 

নিজেকে একা করবেন না: উৎসব শেষ হওয়া মাত্রই বন্ধু -বান্ধবদের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে নিজেকে ঘরকুনো করে ফেলবেন না। কথা বলুন। উইকেন্ডে কোথায় লাঞ্চ বা ডিনারের জন্যও যেতে পারেন। এই সময়টায় একা না থাকাই ভাল, বরং নিজের মনের কথা শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, সময় কাটান। এই সময়ে কথা বলাটা খুব জরুরি।

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দেখভাল: উৎসবের দিনগুলো অনিয়ম শরীর এবং মন দুই-এর ওপরেই প্রভাব ফেলে। তাই এই সময়ে নিজের যত্ন নিন। স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের পাশাপাশি শরীরের যত্ন নিন। 

খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ: মন ভাল রাখতে খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণও জরুরি। তাই উৎসব শেষে বাড়ির স্বাস্থ্যকর খাবারে মন দিন। বেশি ভাজাভুজি, তেল-মশলা না খাওয়াই ভাল। অবশ্যই প্রচুর পরিমাণে জল খান। মরশুমি ফল রাখুন ডায়েটে। মিষ্টি, চকলেট জাতীয় খাবার মন ভাল করতে সাহায্য করে, সামান্য় পরিমাণে এই খাবার খেতে পারে, তবে মাত্রাতিরিক্ত খেলে উল্টে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাতে ড্রাই ফ্রুটস রাখতে পারেন।

অবসরে ভাল অভ্যাস: গান শুনুন, সেলফ হেল্প বই পড়ুন। আপনি যেই কাজটি ভালবাসেন, যেমন আঁকা, গান করা, ক্রাফটিং ইত্যাদি কাজগুলো করুন অবসরে। এতে মন অন্যদিকে থাকবে। উৎসব শেষের মন খারাপও কমবে।

ঘুরে আসুন: পুজোর দীর্ঘ ছুটির পর আবারও ছুটি পাওয়া সম্ভব নয়। তবে হাতে দু-একদিনের ছুটি থাকলে কাছাকাছি কোথাও ঘুরেও আসতে পারেন প্রিয়জনের সঙ্গে। 

প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোনও ওষুধ খাওয়ার আগেও চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলে নিন।

আরও পড়ুন: Health News:পরিবারের খুদে সদস্যের 'স্ক্রিন টাইম'-এ নজর রাখছেন তো? না হলে এই বিপদের আশঙ্কা, ইঙ্গিত হালের গবেষণায়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget