এক্সপ্লোর

Sunscreen: তৈলাক্ত ত্বক? বাড়িতেই বানিয়ে ফেলুন সানস্ক্রিন লোশন

sunscreen lotion: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়িতেও তৈরি করে নেওয়া যায় সানস্ক্রিন লোশন।

কলকাতা: ত্বক (Skin) সুস্থ রাখতে, সূর্যের অতিবেগুনি রশ্মির (Ultra Violet Ray) হাত থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন (Sunscreen Lotion) ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাড়ির বাইরে বেরনোর সময় কিংবা বাড়িতেও রান্নার কাজে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন বলে মত তাঁদের। কিন্তু শুষ্ক ত্বক এবং তৈলাক্ত ত্বকের জন্য কোন সানস্ক্রিন লোশন ব্যবহার করা দরকার, তা অনেকেই বুঝতে পারেন না। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়িতেও তৈরি করে নেওয়া যায় সানস্ক্রিন লোশন। সানস্ক্রিন শুধুমাত্র সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকেই ত্বককে রক্ষা (Skin Care Tips) করে, তাই নয়, বরং, ব্রণ, অ্যাকনের হাত থেকেও ত্বককে বাঁচায়। তাই যেকোনও প্রকার ত্বকের ক্ষেত্রেই সানস্ক্রিন অত্যন্ত প্রয়োজনীয়।

বাড়িতে যেভাবে সানস্ক্রিন লোশন তৈরি করবেন-

১. তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন লোশন তৈরি করতে অর্ধেক কাপ অ্যালোভেরা জেল, অর্ধেক কাপ নারকেল তেল, ২ থেকে ৪ চামচ জিঙ্ক অক্সাইড পাউডার, এক কাপ শিয়া বাটার, ৩০ ফোঁটা ওয়ালনাট অয়েল লাগবে।

২. এবার একটি পাত্রে নারকেল তেল, শিয়া বাটার, ওয়ালনাট অয়েল একসঙ্গে নিয়ে গরম করতে হবে। খেয়াল রাখতে হবে যেন শিয়া বাটার ভালো ভাবে গলে যায়।

৩. এবার গ্যাস বন্ধ করে ১০ থেকে ১৫ মিনিট সময় দিন ঠান্ডা হওয়ার জন্য। 

আরও পড়ুন - Ginger: গরমকালে আদা খাওয়া কি স্বাস্থ্যকর? কী হয় খেলে?

৪. মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে অ্যালোভেরা জেল এবং জিঙ্ক অক্সাইড মেশান। 

৫. সমস্ত উপকরণ ভালো করে মিশে গেলে তা একটি মুখ ঢাকা পাত্রে রাখতে পারেন। বাইরে বেরনোর সময় কিংবা রান্নার কাজে যাওয়ার আগে ব্যবহার করুন। রোদে বেরনোর অন্তত ৩০ মিনিট আগে এই মিশ্রণ ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকের অধিকারীরা উপকার পাবেন।

এর পাশাপাশি তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে আরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই ধরনের ত্বকে নানা সমস্যা দেখা দেয়। তাই কোনও কিছু ত্বকে ব্যবহার করার আগে একবার ত্বক বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার। তবেই, ত্বকের অন্যান্য সমস্যাগুলির চিন্তা দূর হবে। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget