এক্সপ্লোর

Health Tips: নখ খাওয়ার বদভ্যাস ? কীভাবে ছাড়বেন

Stopping Nail Biting Habit: নখ কাটার অভ্যাস অনেকের মধ্যেই দেখা যায়। কিছু সহজ টিপসের মাধ্যমে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ছাড়া যায়।

Nail Biting Habit: কাজ করতে করতে কিছু একটা নিয়ে বড্ড ভাবতে হচ্ছে। অথবা‌ কোনও কিছু নিয়ে বেশ টেনশন হচ্ছে। এই অবস্থায় অনেকের হাতটা চলে যায় মুখের ভিতর। দাঁত দিয়ে খুট খুট করে শুরু হয়ে যায় নখ কাটা। ছোট বাচ্চাদের মধ্যে এই অভ্যাস দেখা গেলে মায়েরা বকা দেন। হাত টেনে নামিয়ে দেন। অল্পবিস্তর কোনও কিছুর ভয়ও দেখিয়ে থাকেন। কিন্তু একটা সময়ের পর সেই বকুনি থাকে না। থেকে যায় দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস। নানা সমস্যায়, নানা পরিস্থিতিতে, জেনে বা না জেনে অনেকেই এই অভ্যাসের দাস। কিন্তু এই অভ্যাস ছাড়ার উপায়ও রয়েছে। 

নখ কাটার অভ্যাস ছাড়বেন কীভাবে ?

দাঁতে নখ কাটার অভ্যাসের বর্তমানে চিকিৎসা হয়। আর তা চিকিৎসক ও মনোবিদরা করে থাকেন। তবে এর জন্য ওষুধের প্রয়োজন হয় না বললেই চলে। বরং কিছু সহজ টিপসের মাধ্যমে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ছাড়া যায়। 

  • নখ ছোট রাখা - নখ কাটার সুযোগ তখনই পাওয়া যায়, যখন নখ বড় থাকে। নখ বড় না থাকলে দাঁত দিয়ে নখ কাটার সুযোগও কম‌। তাই নখ সবসময় ছোট রাখাই ভাল। 
  • নখের উপর সেলোটেপ দিয়ে রাখা - নখের ডগা টেপ বা ওই জাতীয় কাগজ দিয়ে মুড়ে রাখা যেতে পারে‌ । এতে যখনই মুখে আঙুল দিতে যাবেন, তখনই এর বাজে স্বাদ মুখে লাগবে। ফলে আর নখ কাটা হবে না। 
  • নখের যত্ন - মহিলাদের মধ্যে নেল পলিশ পরার চল রয়েছে। এছাড়াও তারা নানা ধরনের নেল আর্ট করে থাকেন। এক্ষেত্রেও সেটি কার্যকর হতে পারে। নখের সঠিক যত্ন নিতে শুরু করলে নখ কাটার অভ্যাস থেকে সহজে মুক্তি পাওয়া যায়।
  • অন্য ভাল অভ্যাস তৈরি করা - দাঁত দিয়ে নখ কাটার বদলে অন্য ভাল অভ্যাস গড়তে হবে। এর জন্য যখনই নখ কাটতে ইচ্ছে করবে, তখনই হাতে একটি রবার বল নেওয়া যেতে পারে। সেটি নিয়ে খেলা যায়। হাতকে এভাবে নানা কাজে ব্যস্ত রাখা যায়।  
  • ধীরে ধীরে ছাড়তে হবে - নখ কাটার এই অভ্যাস হঠাৎ করে ছাড়া সম্ভব নয়। বরং তাতে অভ্যাসটি ফিরে আসার সম্ভাবনা থাকে। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হয়। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Summer Health Tips: গরমে বেশি ঘামলে বেশি জল খাওয়া ঠিক ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget