এক্সপ্লোর

Hug Day 2024: আলিঙ্গন হয় নানারকম ! কোনটার জন্য বিখ্যাত ‘হাগ ডে’ ?

Hug Day 2024 Types: নানারকমের আলিঙ্গন হয়ে থাকে। ‘হাগ ডে’-তে যুগলের মধ্যে ভালবাসার অনুভূতি গাঢ় করে আলিঙ্গন।

কলকাতা: দেখতে দেখতে চলেই এল প্রেম দিবস। ১৪ ফেব্রুয়ারি একই সঙ্গে সরস্বতী পুজো ও ভ্যালেনটাইনস ডে। আর এই দিনটি সমস্ত যুগলের কাছেই বিশেষ একটি দিন। তবে ভ্যালেনটাইনস ডে-এর আগেও রয়েছে বেশ কিছু প্রেমের দিন। কারণ এর আগের সাতদিন নিয়ে প্রেমের সপ্তাহ। ভ্যালেনটাইনস উইক। এই দিনগুলি প্রিয়জনের সঙ্গে নানাভাবে ভালবাসার উদযাপনের অবসর। তেমনই একটি দিন ১২ ফেব্রুয়ারি। এই দিনটি নাম ‘হাগ ডে’।  ‘হাগ’-এর অর্থ আলিঙ্গন। ভালবাসার অন্যতম প্রকাশ যার মাধ্যমে হয়ে থাকে। এই আলিঙ্গনই সম্পর্কের গভীরতার অন্যতম চিহ্ন। 

‘হাগ ডে’-এর গুরুত্ব

আলিঙ্গন একটি ব্যক্তিগত অনুভূতির সঞ্চার করে। আমরা ছোট থেকে বেশ কয়েকটি আলিঙ্গনের মধ্যে দিয়ে বড় হয়ে উঠি। প্রিয়জনদের আলিঙ্গন আদতে সুরক্ষার নামান্তর। সেই প্রিয়জন তৈরি হয় বিশ্বাসের ভিত্তিতে, ভালবাসার প্রণোদনায়। সেই আলিঙ্গন একটা সময় এক বিশেষ মানুষের সঙ্গে জড়িয়ে যায়। আলিঙ্গনে দুইজন আবদ্ধ হয়। কিন্তু আসলে আবদ্ধ হয় আরও বেশি কিছু। বিশ্বাস, আবেগ একে অপরকে জড়িয়ে ধরে। সেও তো একরকম আলিঙ্গন। আর সেই আলিঙ্গনের উদযাপনের আরেক নাম ‘হাগ ডে’। 

‘হাগ ডে’ কবে থেকে শুরু

ভালবাসার উদযাপনেই আলিঙ্গন। আর তার জন্যই এমন একটি দিন বরাদ্দ করা হয়। তবে ‘হাগ ডে’ কবে থেকে শুরু, তা স্পষ্ট জানা যায় না। এর কোনও প্রামাণ্য নথি নেই। বেশ কিছু সূত্রের মতে, এটি হাল আমলের একটি রীতি। ব্যস্ত জীবনের থেকে ভালবাসার জন্য এই সময়টা বার করতেই এই দিন পালন করা হয় বলে অনেকের মত। আলিঙ্গনের মাধ্যমে ভালবাসাকে অনুভব করার অবকাশ বলে মনে করা হয় ‘হাগ ডে’ -কে।

আলিঙ্গনের নানা ধরন

আলিঙ্গন নানা ধরনের হতে পারে। আলিঙ্গনের রীতি থেকেই এর বিভিন্ন ধরনগুলি তৈরি হয়েছে। যেমন ধরা যাক টাইট বিয়ার হাগ। আলিঙ্গন বলতে আমরা সাধারণত যা বুঝি, এটি ঠিক তাই। এটি ভালবাসার গভীরতাকে প্রকাশ করে। পাশাপাশি, ভরসা, সুরক্ষারও প্রতীক এই জড়িয়ে ধরা।

সাইড ওয়ে হাগ যেমন পাশ থেকে ঘাড়ে হাত রেখে জড়িয়ে ধরা। এটি একটি প্রথাগত হাগ। ঘনিষ্ঠ নয় যারা, তাদের এইভাবে হাগ করার রীতি। তবে এছাড়াও, আরও বেশ কিছু হাগ রয়েছে।

আরও পড়ুন - Promise Day 2024: প্রেম দিবসের আগেই কেন প্রমিস ডে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget