এক্সপ্লোর

Immunity : ব্রেনকে বিপদের খবর দেয় কে ? রোগ প্রতিরোধ ক্ষমতার কতটা ভূমিকা ?

Immunity can influence behaviour: ব্রেনকে বিপদের খবর আগাম কে দিচ্ছে? রোগ প্রতিরোধ ক্ষমতার এতে কতটা ভূমিকা রয়েছে? সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে সেই তথ্য। 

কলকাতা: কারও সামুদ্রিক খাবারে অ্যালার্জি তো কারও কোনও সবজিতে। সেই খাবার জোর করে খেলে শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আবার গায়ে ফোলা চাকা চাকা দাগও দেখা দেয়। তাই খাবারের নাম শুনেই অনেকে অ্যালার্জির ভয়ে পিছিয়ে আসেন। এমনকি খাবারের গন্ধতেও অনেকে অ্যালার্জির (allergy) ভয় পান। কিন্তু আমাদের এই আচরণ কে নিয়ন্ত্রণ করছে? কীভাবে শরীর বুঝে নিচ্ছে এতে শরীরের বিপদ রয়েছে? 

ব্রেনকে বলে দিচ্ছে কে?

আমাদের মস্তিষ্কই আমাদের কোনও কিছু করতে বলে‌। একই সঙ্গে সেই কাজ‌ করতে বাধাও দেয়। কিন্তু সে খবর পাচ্ছে কী করে কোন খাবারে আমার বিপদ ? চিকিৎসকদের কথায়,  এই খবর পৌঁছে দিচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ‌ (immunity power)। ইমিউনিটিই বলে দিচ্ছে কোন খাবার বা জিনিস থেকে শরীরের বিপদ হতে পারে। সে অনুযায়ী শরীর আচরণ করে চলেছে (influencing behaviour)।

ইমিউনিটি কীভাবে কাজ করছে?

চিকিৎসকদের কথায় এক্ষেত্রে ইমিউনোগ্লোবিন ই নামে একটি প্রোটিনের বিশেষ ভূমিকা রয়েছে। ইমিউনোগ্লোবিন ই বা IgE একটি রোগ প্রতিরোধকারী কোষ। যা রক্তের মাস্ট সেল ও অন্য শ্বেত রক্তকণিকাকে উত্তেজিত করে তোলে।  এর পরেই মস্তিষ্কে পৌঁছে যায় বিপদের খবর। 

ইঁদুর পরীক্ষায় কী দেখা গেল?

ইয়েল স্কুল অব মেডিসিনের এই গবেষণাটি ইঁদুরের উপর করা হয়েছে। ইঁদুরের দুটি দলের কন্ট্রোল ট্রায়াল করা হয়। তাতে এক পক্ষ ইঁদুরকে ডিমে থাকা ওভা প্রোটিনের গন্ধ শোঁকানো হয়। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকমতো কাজ করে। এর ফলে মস্তিষ্ক তাদের বিপদের বার্তা দেয়। অ‌্যালার্জির ভয়ে পিছিয়ে যায় ইঁদুরগুলো। তবে অন্য দলের ইঁদুরের ইমিউনোগ্লোবিন ই বা IgE-কে নিস্ক্রিয় করে দেওয়া হয়।‌ যার ফলে ওভা প্রোটিন দেখে আর পিছিয়ে যায়নি ইঁদুরগুলো। কারণ ব্রেনে বিপদের বার্তাই পৌঁছায়নি!

কী বলছেন গবেষকরা?

ইয়েল স্কুল অব মেডিসিনের ইমিউনোবায়োলজির স্টার্লিং প্রফেসর রাসলান মেঝিটভ বলেন, রোগ প্রতিরোধ শক্তি মানুষের আচার আচরণকে অনেকটা নিয়ন্ত্রণ করে। এটিই মস্তিষ্কে আগাম গিয়ে বিপদের বার্তা দেয়। শুধু অ্যালার্জি নয়, আরও অনেকের রোগের আগাম আঁচ দেয়  আমাদের ইমিউনিটি। বলা যেতে পারে, প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে আগাম খবর দিয়ে ইমিউনিটিই আমাদের লড়াই করতে সাহায্য করে।

আরও পড়ুন: Vitamin E for hair growth: শীত পড়তেই হু হু করে চুল ঝরছে? ভিটামিন E এভাবে লাগালেই ঘন চুলে ভরবে মাথা

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget