এক্সপ্লোর

Omelette: ডিমভাজা খুব প্রিয় পদ ? খেলে কতটা উপকার ?

Omelette Benefits And Risks: অমলেট কি আদৌ উপকারী ? কখন খেলে বেশি উপকার পাবেন ?

কলকাতা: ডিম সিদ্ধ খেতে অনেকেই কম বেশি ভালবাসেন। কিন্তু কারও কারও কাছে বেশি জনপ্রিয় ডিমের অমলেট। অমলেট বানিয়ে খেতেই যেন পরম তৃপ্তি পান অনেকে। কিন্তু অমলেটের কী কী গুণ রয়েছে ? ডিমের মধ্যে যা যা গুণ রয়েছে, তা কি অমলেটেও রয়েছে ? না কি অমলেটে কিছু বেশি গুণ রয়েছে ? না কি কম ? আসুন জেনে নেওয়া যাক।

অমলেটের বাহারি গুণ (Omelette Benefits)

ভিটামিন এ - ভিটামিন এ-এর সমৃদ্ধ উৎস অমলেট। আজকাল প্রযুক্তির যুগ। ফোন, ল্যাপটপের স্ক্রিনের সামনেই কেটে যায় অনেকটা সময়। আর তাই ড্রাই আইজের সমস্যাও বাড়তে থাকে। এই সমস্যা দূর করতে সাহায্য করে ভিটামিন এ।

ওজন কমায় - ওজন কমাত সাহায্য করে অমলেট। কারণ এটি প্রচুর পরিমাণে প্রোটিনে ভরপুর। আর প্রোটিন পেট অনেকটা সময় ভরিয়ে রাখে। ফলে খিদে কম পায়। যা ওজন কমাতে সহায়ক।

মনোসংযোগ বাড়ায় - মনোসংযোগের সমস্যায় অনেকেই ভোগেন। কাজ করতে বসলে বারবার নানা চিন্তা মাথায় আসে। এমনকি অল্প কিছু ঘটলেই মন কাজ থেকে সরে যায়। এই সমস্যা দূর করতে সাহায্য করে অমলেট।

ক্লান্তি দূর করে - ঘন ঘন ক্লান্ত লাগে। কাজ করতে গেলে হাঁপিয়ে ওঠেন অনেকে। এর কারণ আয়রনের অভাব। অমলেটের মধ্যে আয়রনের পরিমাণ অনেকটা। যা শরীরে অক্সিজেন ঠিকমতো পরিবহন করে। এর ফলে ক্লান্তি ও দুর্বলতা কেটে যায়।

হার্টের জন্য ভাল - ডিম ভিটামিন বি১-এর সমৃদ্ধ উৎস। এটি স্নায়ুকে রক্ষা করে। পাশাপাশি মেটাবলিক হার উন্নত করতে সাহায্য করে। ভিটামিন বি১ রক্তচাপ কমাতেও সাহায্য করে। যা হার্টের জন্য বিশেষ ভাবে জরুরি।

প্রদাহ কমায় - অমলেটের মধ্যে লিউটিন ও জিয়াজ্যানথিন নামের দুটি উপাদান রয়েছে। এই উপাদান দুটি অ্যান্টিইনফ্লেমেটরি। অর্থাৎ প্রদাহ কমাতে সাহায্য করে। 

সিদ্ধ ডিম না অমলেট ?

ডিমের যা যা গুণ, তার প্রায় সবকটাই পাওয়া যায় অমলেটে। তবে তফাত কিছু রয়েছে। আর সেই জন্যই এই দুটোর মধ্যে একটিকে পরিস্থিতি বুঝে বেছে নিতে হবে। সিদ্ধ ডিমে ক্যালোরির পরিমাণ কম। ফলে এটি ওজন কমাতে বেশি সাহায্য করে। অন্যদিকে অমলেট তেলে ভাজা হয়। ফলে কিছুটা হলেও ক্যালোরি বেশি থাকে এতে। তাই ওজন কমানোর জন্য পাতে ডিম রাখলে সিদ্ধটাই বেশি উপকারী।

আরও পড়ুন - Frequent Itching: ঘন ঘন চুলকানির সমস্যা ? কোনও গুরুত্বপূর্ণ অঙ্গ অসুস্থ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget